বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
25.5 C
Dhaka

আইফোন ১৫ সিরিজের ক্যামেরায় নতুন চমক!

টেকভিশন২৪ ডেস্ক: আইফোন ১৫ সিরিজটি উন্মোচনের এখনও বাকি তিন মাসের বেশি সময়। কিন্তু এই মোবাইল ফোন নিয়ে যেন গুঞ্জনের শেষ নেই। এবার আইফোনের নতুন সিরিজের ক্যামেরা কেমন হতে পারে, তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।

ম্যাক রিউমরসের তথ্য বলছে, আইফোন ১৫ প্রো মডেলের মতো আইফোন ১৫ এবং ১৫ প্লাসেও থাকবে নতুন ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। বর্তমানে আইফোন ১৪ এবং ১৪ প্লাস ফোনের প্রাইমারি ক্যামেরায় আছে ১২ মেগাপিক্সেলের সেন্সর। আর এই সিরিজের প্রো মডেলে আছে ৪৮ মেগাপিক্সেলের একটি সেন্সর।

হংকংভিত্তিক প্রযুক্তি বিশ্লেষক জেফ পু’র দাবি, এবার ৪৮ মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকবে আইফোন ১৫ এবং ১৫ প্লাসে। এর সাহায্যে আরও অনেক বেশি লাইট নিয়ে ভালো মানের ছবি তোলা যাবে।
যদিও এই সেন্সর নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে সাপ্লাই চেইনের ক্ষেত্রে। যার কারণে আইফোন ১৫ এবং ১৫ প্লাসের উৎপাদনেও দেরি হতে পারে।

এদিকে গুঞ্জন উঠেছে, ২০২৩-এর আইফোন সিরিজি ভারতে তৈরি করা হতে পারে। ট্রেন্ডফোর্স-এর প্রতিবেদন বলছে, আইফোন ১৫ এবং ১৫ প্লাস ফোন দুটি ভারতেই উৎপাদিত হবে, যা অ্যাসেম্বল করবে টাটা গ্রুপ। এতদিন ভারতে আইফোন অ্যাসেম্বল করত ফক্সকন, লাক্সশেয়ার ও পেগাট্রন। এবার সেই তালিকায় চতুর্থ দল হিসেবে স্থান করবে টাটা গ্রুপ।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে উন্মোচিত হতে পারে আইফান ১৫ সিরিজ। এই সিরিজে চারটি ফোন থাকবে- আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি