শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
27.7 C
Dhaka

অপোর ‘ইন্সপাইরেশন চ্যালেঞ্জ ২০২৩’-এর আবেদন শুরু

পুরস্কার সাড়ে ৪ কোটি টাকার বেশি

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট:  অপো রিসার্চ ইন্সটিটিউট অন্যান্য বৈশ্বিক অংশীদার- কোয়ালকম টেকনোলজিস, জিএসএমএ ৫ জি ইন, অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং লিংকডইনকে সঙ্গে নিয়ে আগামী বিশ্ব হাসি দিবস (অক্টোবর মাসের প্রথম শুক্রবার) এ ‘২০২৩ অপো ইন্সপাইরেশন চ্যালেঞ্জ’ যাত্রা শুরুর কথা ঘোষণা করেছে। ব্র্যান্ডের প্রতিপাদ্য বা মূল-ভাবনা ‘ইন্সপাইরেশন অ্যাহেড’- এই থিমের ওপর ভিত্তি করে অপো ও ব্র্যান্ডটির বৈশ্বিক প্রযুক্তিখাত (ইকোসিস্টেম) এর অংশীদাররা ৪ লাখ ৪০ হাজার ডলার অর্থ্যাৎ ৪ কোটি ৭২ লাখেরও বেশি টাকার অর্থায়ন, কারিগরি সহায়তা এবং অংশীদারিত্বমূলক সুযোগ প্রদানের মাধ্যমে নতুন ও অভিনব প্রযুক্তির উদ্ভাবন ও সল্যুশন প্রদানের লক্ষ্যে কাজ করছে।   

‘২০২৩ অপো ইন্সপাইরেশন চ্যালেঞ্জ’ এ অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া গত ৮ মে থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

 এছাড়া, আগস্ট এর শুরু হতেই থাইল্যান্ডের ব্যাংকক, যুক্তরাষ্ট্রের বোস্টন ও চীনের শেনজেন এ তিনটি আঞ্চলিক পরীক্ষামূলক আয়োজন (রিজিওনাল ডেমো ইভেন্ট) অনুষ্ঠিত হবে। এই প্রতিটি আয়োজনের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী বা ফাইনালিস্টদের পরবর্তীতে ‘ইন্সপাইরেশন চ্যালেঞ্জ অ্যাসিলারেশন ক্যাম্প’ এ যোগদানের আমন্ত্রণ জানানো হবে এবং তারা অপোর এক্সিকিউটিভ ও কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে আগস্ট এর শেষে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ফাইনাল ডেমো ইভেন্ট’ এর আগে তাদের প্রস্তাবনা সংশোধন করতে পারবে।

এ বছরের ‘অপো ইন্সপাইরেশন চ্যালেঞ্জ’ এর প্রস্তাবনাগুলো চারটি প্রধান মানদণ্ডের ওপর ভিত্তি করে মূল্যায়িত হবে, এগুলো হচ্ছে- সম্ভাব্যতা (ফিজিবিলিটি), প্রযুক্তিগত উদ্ভাবন (টেকনোলজিক্যাল ইনোভেশন), দীর্ঘ-মেয়াদি সম্ভাবনা (লং-টার্ম পটেনশিয়াল) এবং সামাজিক মূল্যায়ন (সোস্যাল ভ্যালু)। 

রিজিওনাল ডেমো ইভেন্ট সমূহ থেকে সর্বমোট ১৫টি মানম্পন্ন প্রস্তাবনা নির্বাচিত হবে বৈশ্বিক চূড়ান্ত পর্বের প্রতিযোগী বা ‘গ্লোবাল ফাইনালিস্ট’ হিসেবে। এরপর ‘গ্লোবাল ফাইনাল ডেমো ইভেন্ট’ এ শীর্ষ পাঁচটি বিজয়ী প্রস্তাবনা নির্বাচিত করা হবে ও সেগুলো প্রতিটি অনুদান হিসেবে পাবে ৫০ হাজার মার্কিন ডলার অর্থ্যাৎ ৫৩ লাখ টাকারও বেশি। 

প্রতিটি আঞ্চলিক প্রতিযোগিতা পর্ব (রিজিওনাল চ্যালেঞ্জ) থেকে শীর্ষ ১৫টি করে নেওয়া প্রস্তাবনা- সর্বমোট ৪৫টি প্রস্তাবনার জন্য বিশ্বজুড়ে আরো অংশীদারিত্বমূলক উদ্যোগের সুযোগ থাকছে। যেমন- উৎপাদনমুখী ও বাণিজ্যিকীকরণের সুযোগ তৈরি, ১ লাখ ৯০ হাজার ডলার অর্থ্যাৎ ২ কোটি ৪০ লাখ টাকারও বেশি অর্থের ‘ইনকিউবেশন ফান্ড’ সহায়তা দেওয়ার পাশাপাশি, প্রকল্প বাস্তবায়নের জন্য যৌথ উদ্যোগ প্রক্রিয়া, কৌশলগত অংশীদারিত্ব, বিনিয়োগ সুযোগ, বৈশ্বিক প্রযুক্তি অনুষ্ঠান সমূহে অংশগ্রহণ সহ অ্যামাজন ওয়েব সার্ভিসেস থেকে ক্লাউড রিসোর্স ও প্রযুক্তিগত সহায়তাও পেতে পারবে উপযুক্ত প্রস্তাবনাগুলো।   

এ ব্যাপারে অপো রিসার্চ ইনস্টিটিউট এর প্রধান বলেন, “অপো গভীরভাবে ‘কল্যাণমূলক উদ্ভাবন’ এ ধারণায় বিশ্বাস করে। যেহেতু আমরা প্রযুক্তির নব নব উদ্ভাবনে গুরুত্ব দিয়ে যাচ্ছি, তাই মানুষের প্রয়োজন ও চাহিদাই আমাদের কাছে অগ্রাধিকার হিসেবে বিবেচিত হয়।”

তিনি আরো বলেন, “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জনস্বাস্থ্য, প্রযুক্তির সহজলভ্যতা ও পরিবেশের সুরক্ষার মতো বিষয় যখন প্রধান প্রধান ইস্যু, সেক্ষেত্রে সল্যুশন প্রদানের জন্য আমরা কেবল আমাদের একক প্রচেষ্টার ওপর নির্ভরশীল হতে পারি না। তাই প্রযুক্তির সক্ষমতা ব্যবহার করে আমাদের সঙ্গে বড় বড় সমস্যাগুলোর সমাধানের উদ্দেশ্যে আমরা সম-ভাবনার উদ্ভাবকদের ক্ষমতায়িত করতে ইন্সপাইরেশন চ্যালেঞ্জ চালু করেছি এবং সকলের জন্য একটি সুন্দর আগামী বির্নিমাণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

স্বাস্থ্য, প্রযুক্তির সহজলভ্যতা এবং পরিবেশের সুরক্ষা সমাজ উন্নয়নের প্রধানতম নিয়ামক; আর তাই অভিনব প্রযুক্তির মাধ্যমে এসব খাতে অগ্রগতি গুরুত্বপূর্ণ। ‘২০২৩ অপো ইন্সপাইরেশন চ্যালেঞ্জ’ বিশ্বজুড়ে প্রযুক্তি পেশাজীবীদের দুইটি ক্যাটাগরিতে সুল্যশন প্রদানে সহযোগিতা করবে: ‘ইন্সপাইরেশন ফর পিপল’- ‘ডিজিটাল হেলথ’ ও ‘প্রযুক্তির সহজলভ্যতা’য় উদ্ভাবন। এক্ষেত্রে অন্তর্ভুক্ত বিষয় সমূহ- ‘হেলথ অ্যালগরিদম’, ‘সেন্সর ইনোভেশন’, ‘ডিজিটাল হেলথ মনিটরিং প্রোডাক্ট’, ‘অ্যাসিসটিভ টেকনোলজি’ এবং ‘এল্ডারলি-ফোকাসড টেকনোলজি’- এসব প্রযুক্তি উদ্ভাবনে পরিবেশের সুরক্ষা ও  ‘কনজ্যুমার ইলেকট্রনিক্স’-এ কার্বনের কম প্রভাবের বিষয়টি গুরুত্ব পাবে।

অপো আশাবাদী যে- যৌথ উদ্যোগের মাধ্যমে অভিনব উদ্ভাবন ও ইতিবাচক প্রভাব তৈরির পাশাপাশি- বৈশ্বিক সম্প্রদায়গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন ইস্যু নিয়ে সচেতনতা তৈরি সম্ভব হবে।

‘২০২৩ অপো ইন্সপাইরেশন চ্যালেঞ্জ’ এর বৈশ্বিক আবেদন প্রক্রিয়া ৮ মে থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে। এই প্রতিযোগিতা সম্পর্কে জানতে কিংবা নিবন্ধনের জন্য ভিজিট করুন-  https://www.oppo.com/en/proposal/ .

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

সর্বশেষ

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি