রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.2 C
Dhaka

আইপিডিসি ও এনরুট গ্রিনারিজের মধ্যে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই পরিবেশ উন্নয়নে অবদান রাখার প্রয়াসে আইপিডিসি ফাইন্যান্স ও এনরুট গ্রিনারিজ একটি বিশেষ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে সুবিধাবঞ্চিত গোষ্ঠীর পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগ পরিচালনায় মূখ্য ভূমিকা পালনে সক্ষম হবে উভয় প্রতিষ্ঠান।  

সমঝোতা অনুযায়ী, বিভিন্ন ধরণের প্রতিবন্ধকতার সম্মুখীন গোষ্ঠী যেমন শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ গোষ্ঠী, সুবিধাবঞ্চিত নারীসহ নতুন উদ্যোক্তাদেরকেও আর্থিক স্বাবলম্বন অর্জনে সহায়তার জন্য আইপিডিসি আর্থিক সহযোগিতা প্রদান করবে এবং এর মাধ্যমে উল্লেখিত গোষ্ঠীসমূহের অন্তর্ভুক্তরা এনরুট গিনারিজ-এর প্রস্তুতকৃত পরিবেশবান্ধব জিনিসপত্র এনরুট-এর কাছ থেকে কিনে ব্যবসার কাজে লাগাতে পারবে। এনরুট গ্রিনারিজ নবায়নযোগ্য উৎস ব্যবহার করে ডিজপোজেবল ও পরিবেশবান্ধব প্লেট ও কাটলারি উৎপাদন করে থাকে। চুক্তিস্বাক্ষরকালে সেখানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স-এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস, হেড অফ এসএমই মো: মাহমুদুর রহমান, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড-এর  চেয়ারম্যান মোঃ তারিকুল হক, চিফ অপারেটিং অফিসার মোঃ শাহজাদ হোসাইন, মার্কেটিং ডিরেক্টর মোঃ শওকত আলী মিয়াসহ উভয় প্রতিষ্ঠানের আরও কজন উচ্চপদস্থ কর্মকর্তা।

এই চুক্তি শুধু আর্থিক সহায়তায় সীমাবদ্ধ নয়। অর্থায়নের পাশাপাশি উল্লেখিত সীমাবদ্ধতাসম্পন্ন গোষ্ঠীদের বিভিন্ন প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ট্রেনিংও প্রদান করবে আইপিডিসি। সুবিধাবঞ্চিত গোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং স্বাবলম্বী হতে সহায়তা প্রদানে আইপিডিসি’র যে প্রতিশ্রুতি রয়েছে, এই চুক্তি তারই একটি প্রতিফলন।  

উভয় প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন প্রচেষ্টারও প্রতিফলন এই চুক্তি। পরিবেশ উন্নয়নে ইতিবাচক প্রভাব রাখতে সম্মিলিত প্রয়াসের প্রয়োজনীয়তাও এই সমঝোতা দারুণভাবে তুলে ধরে। আগামী দিনগুলোতে অর্থনৈতিক উন্নয়ন যে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী উদ্যোগের সাথে হাতে হাত মিলে চলতে হবে, সেটি এই দুই প্রতিষ্ঠান এই সমঝোতার মধ্য দিয়ে তুলে এনেছে।

উল্লেখ্য, জাতীয় এসএমই মেলা ২০২২-এও এনরুট গ্রিনারিজ-কে সাথে নিয়ে আইপিডিসি স্টল স্থাপন করে পণ্য প্রদর্শন করেছিল যা গ্রাহক এবং স্টেকহোল্ডারদের মধ্যে বিপুল সারা জাগিয়েছিল। ব্যাপক প্রশংসিত সেই স্টলে এনরুট গ্রিনারিজ তাদের নির্মিত পরিবেশবান্ধব তৈজসপত্র প্রদর্শন করেছিল। 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি