শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29.7 C
Dhaka

অ্যাপলের একচেটিয়া ব্যবসায় যুক্তরাষ্ট্রের মামলা

টেকভিশন২৪ ডেস্ক: বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের সরকার। এ প্রতিষ্ঠানটি বাজার থেকে প্রতিযোগীদের হটিয়ে দেওয়া ও স্মার্টফোনের বাজারে একচ্ছত্র আধিপত্য ধরে রাখার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র। নিজেদের তৈরি অ্যাপ একচ্ছত্রভাবে ব্যবহারেরও অভিযোগ উঠেছে মামলায়।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালতে মামলা করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, অ্যাপল তার স্মার্টফোনে এমন কিছু নিয়ম চালু রেখেছে, যার কারণে অ্যাপের বাজারের অন্য প্রতিযোগীরা টিকতে পারছে না। সেই সঙ্গে এটি উদ্ভাবনের ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করছে।

অ্যাপল তাদের আইফোন দিয়ে বেআইনিভাবে বাজারে প্রতিযোগিতা সীমিত করে রেখেছে ও ভোক্তাদের সামনে সুযোগ সীমিত করেছে বলে মামলায় অভিযোগ করেছে মার্কিন বিচার বিভাগ।

এতে আরও বলা হয়, আইফোনে নিজেদের তৈরি অ্যাপ একচ্ছত্রভাবে ব্যবহারের অভিযোগ করা হয়েছে অ্যাপলের বিরুদ্ধে। এছাড়া অন্য প্রতিষ্ঠানের তৈরি একই ধরণের অ্যাপের বাজার ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এ বিষয়ে অ্যাপলের মুখপাত্র ফ্রেড শেইনজ বলেন, ‘তথ্য–উপাত্ত এবং আইনের ভিত্তিতে এ মামলা ভুল। অ্যাপল কঠোরভাবে এটি মোকাবিলা করবে।

এক বিবৃতিতে মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, ‘অ্যাপ, বিভিন্ন পণ্য ও সেবার বাজারকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে অ্যাপল, যার ফলে ব্যবহারকারীরা আইফোনের ওপর অত্যধিক মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে। শুধু তাই নয়, এমন না হলে ভোক্তারাও কম খরচে অনেক পণ্য ও সেবা পেতে পারত।’

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি