রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
34 C
Dhaka

অর্ধেক দামে মোটরসাইকেল !

spot_img

টেকভিশন২৪ ডেস্ক :  নিত্যনতুন ডিজাইনের, ব্র্যান্ডের মোটরসাইকেলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠান থলে ডট এক্সওয়াইজেড (tholay.xyz)। ঈদ উল ফিতর উপলক্ষে মোটরসাইকেলে এই ছাড় দিয়েছে স্বনামধন্য ই-কমার্স ওয়েবসাইটি।

ছাড়কৃত মোটরসাইকেলের তালিকায় আছে ইয়ামাহা, হোন্ডা, বাজাজ, সুজুকি, টিভিএস, হিরো এবং এইচপাওয়ার ব্র্যান্ডের বিভিন্ন মডেল। এছাড়াও এক্সপ্লোয়েট কোম্পানির বিভিন্ন মডেলের ইলেকট্রিক বাইকে ছাড় উপভোগ করা যাবে।

ক্যাম্পেইন চলাকালে অর্ডারকৃত বাইক ৩০ কর্মদিবসের মধ্যে পাওয়া যাবে। রাজধানীর মিরপুরের পশ্চিম সেন পাড়ায় থলের প্রধান কার্যালয়। ইতোমধ্যে ‘থলের আনন্দ’ নামের ক্যাম্পেইনের পণ্য ১৫-২০ কার্যদিবসে গ্রাহকদের হাতে তুলে দেয়া হয়েছে। নিরবিচ্ছিন্নভাবে গ্রাহকের হাতে মোটরবাইক পৌঁছে দিতে বাজাজসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

থলে ডট এক্সওয়াইজেডের কর্ণধার মো. সাকিব উদ্দিন অফার সম্পর্কে বলেন, আমাদের অঙ্গীকার ২৫ থেকে ৩০ কর্ম দিবসের মধ্যে গ্রাহকের অর্ডারকৃত পণ্য ডেলিভারি দেয়ার। আমরা যে পণ্যগুলোতে ছাড়ের অফার দেই সেগুলো নির্ভরযোগ্য এবং অনুমোদিত।

সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ে মোটর সাইকেল মিলবে থলে ডট এক্সওয়াইজেডে

তিনি আরো বলেন, আমাদের উল্লেখ্যযোগ্য একটা বিষয় হচ্ছে, ক্রেতাদের সঙ্গে আমরা মালিকপক্ষ, কোম্পানি পরিচালনা কর্তৃপক্ষ সরাসরি কথা বলে, পণ্যের আপডেট জানাই।  আমরা চাই আমাদের ফেসবুকে পণ্যের রিভিউ দেখে ক্রেতারা পণ্য কিনুন। ক্রেতাদের হতে সময়মতো মানসম্মত পণ্য তুলে দিতে আমরা সচেষ্ট।

থলে ডট এক্সওয়াইজেড এর পাশাপাশি থলে কে থলে ডট কমেও পাওয়া যাবে। প্রথম থেকেই আমরা নামী দামি ব্র্যান্ডের পণ্য বিক্রি করে আসছি। মানহীন, নামহীন ব্র্যান্ডের পণ্য প্লাটফর্মটিতে পাওয়া যাবে না। প্রতিষ্ঠানটির ইজি রিটার্ন ও রিফান্ড পলিসি রয়েছে। ক্রেতারা কোনো কারণে অর্ডারকৃত পণ্য নির্ধারিত সময়ের মধ্যে না পেলে পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য ফেরত পাবেন। এতে করে ক্রেতারা পণ্য না পেলেও ভালো অংকের টাকা মুনাফা হিসেবে পাচ্ছেন।

২০২০ সালে প্রতিষ্ঠানটি থলে ডট এক্সওয়াইজেড নামে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। প্রথমে কেবলমাত্র গ্রোসারি পণ্য বিক্রি করত। পরে ইলেকট্রোনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন আইটেম এবং মোটর বাইক বিক্রি  করে। এখন সব ধরনের পণ্য পাওয়া যায়। ইতোমধ্যে এটি গ্রাহকদের মাঝে সাড়া ফেলেছে।

প্রতিষ্ঠানটিল মূল লক্ষ্য এই প্লাটফর্মটিতে এসে ক্রেতারা আকর্ষণীয় ছাড়ে পণ্য কিনুক। কম মূল্যে বেশি পরিমানে বাজার যাতে ক্রেতারা কিনতে পারে এই কনসেপ্ট থেকে থলে ই-কমার্সের যাত্রা।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি