শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
26.9 C
Dhaka

অপো এ৭৭ ক্রয়ে চলছে ইয়ার-এন্ড স্প্ল্যাশ

টেকভিশন২৪ ডেস্ক: অপো’প্রেমীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে একটি ‘ইয়ার-এন্ড সারপ্রাইজ’ ঘোষণা করেছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন প্রযুক্তি কোম্পানি ‘অপো’। অপো এ৭৭ স্মার্টফোন ক্রেতাদের জন্য বছর শেষের এ সারপ্রাইজ ঘোষণা করতে পেরে আনন্দিত প্রতিষ্ঠানটি। আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত, অপো এ৭৭ এর সিরিজটি কিনলে, প্রত্যেক ডিভাইস ক্রয়ে গ্রাহকরা কমপ্লিমেন্টারি হিসেবে একটি স্পেশাল এডিশন ব্যাকপ্যাক পাবেন, যা এ উৎসবের মৌসুমে গ্রাহকের স্টাইল ও সুবিধায় একটি বাড়তি আনন্দ যোগ করবে।

শক্তিশালী ফিচার, প্রিমিয়াম ডিজাইন এবং আকর্ষণীয় চার্জিং সক্ষমতার কারণে গ্রাহকদের পছন্দের তালিকায় রয়েছে অপো এ৭৭। অপো স্মার্টফোনপ্রেমীদের কাছ থেকে অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা স্বরূপ, একটি বিশেষভাবে ডিজাইন করা ব্যাকপ্যাক দেয়া হচ্ছে। সামগ্রিকভাবে গ্রাহকদের ইউজার এক্সপেরিয়েন্স বৃদ্ধি করা এবং ছুটির মরসুমটিকে আরও স্মরণীয় করে তোলার লক্ষ্যে এ সারপ্রাইজের আয়োজন করা হয়েছে।

৭.৯৯ মিলিমিটার আল্ট্রা-স্লিম বডির সঙ্গে অপো এ৭৭-তে রয়েছে একটি অনন্য মসৃণ প্রিমিয়াম অপো গ্লো ফ্ল্যাট-এজ ডিজাইন। এই ডিভাইসটিতে রয়েছে সকল ক্লাস ও ডিজাইনের সমন্বয়। এর সাইড ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচার ডিভাইসটিকে সহজে এবং এক হাতে ব্যবহারের সুবিধা প্রদান করে। স্মার্টফোন ইউজারের লাইফস্টাইলকে প্রতিফলিত করে এমন ডিজাইনের চোখ ধাঁধানো কালারওয়ে এবং প্রিমিয়াম টেক্সচার রয়েছে এতে, যা ভিড়ের মধ্যেও নিজেকে আলাদাভাবে উপস্থাপন করে।

৩৩-ওয়াট সুপারভুক-এর সাহায্যে ফোনটিকে নিশ্চিন্তে চার্জ করুন। কেননা এর উন্নত চার্জিং প্রযুক্তি আপনার দিনের যে কোনো সময় কোনো বিলম্ব ছাড়াই ফোনটিকে প্রস্তুত রাখে। এর চার্জিং সুরক্ষা এবং সেফটি ফিচারের কারণে অবিরাম টেক্সট করা কিংবা আপনার প্রিয় নাটক দেখা হবে আরও আনন্দময়।

ফোনের আল্ট্রা-লিনিয়ার স্টেরিও স্পিকারের সাহায্যে চারপাশের শব্দ অনুভব করুন, যা ২০০ শতাংশ পর্যন্ত ভলিউম বাড়াতে সক্ষম। ব্যস্ত জিমে ব্যায়াম কিংবা প্রচুর ভিড়ের মধ্যে বাসে যাতায়াত, আপনি যাই করুন না কেন, স্মার্টফোনটির নিমগ্ন মিউজিক এক্সপেরিয়েন্স আপনার আনন্দকে করে তুলবে দ্বিগুণ। ডিরাক-এর উন্নত অডিও অপ্টিমাইজেশানের মাধ্যমে ডুব দিতে পারেন একটি বাড়তি বিঞ্জ-ওয়াচিং এক্সপেরিয়েন্সে, যা আপনাকে অপ্টিমাল স্টেরিও সাউন্ট সরবরাহ করতে কর্কশ শব্দকে খুব সুন্দরভাবে আটকে দিবে।

অপো এ৭৭ এর অসাধারণ র‌্যাম সম্প্রসারণ অপশন স্মার্টফোনের পারফরম্যান্স নিয়ে আপনাকে রাখে চিন্তামুক্ত। ফোনের ৪ জিবি র‌্যামকে ৮ জিবি পর্যন্ত সম্প্রসারণের মাধ্যমে আপনার অভিজ্ঞতা বাড়িয়ে তুলুন, সেই সঙ্গে আনলক করুন নির্বিঘ্ন ও সন্তোষজনক পারফরম্যান্সের একটি বিশ্ব।

লিমিটেড-এডিশন ব্যাকপ্যাকটিতে রয়েছে একটি আধুনিক ও ট্রেন্ডি ডিজাইন। যা গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজনের জন্য একটি স্টাইলিশ ও কার্যকর সমাধান প্রদান করে। কর্মক্ষেত্রে, স্কুলে, বা সপ্তাহান্তে ছুটির দিন যাই হোক না কেন, অপো’র এ৭৭ ইউজাররা এখন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র একটি ব্যাকপ্যাকে বহন করতে পারেন যা তাদের জীবনযাত্রাকে করে তুলবে আরও পরিপূর্ণ।

সীমিত সময়ের জন্য এ অফার চলবে। এ বিশেষ অফার লুফে নিতে অপো’র সকল অথোরাইজড রিটেইলার অথবা অফিসিয়াল অপো স্টোরে যাওয়ার জন্য গ্রাহকদের উৎসাহিত করা হচ্ছে। অপো’র স্মার্টফোনপ্রেমীদের উদ্ভাবনী পণ্যের পাশাপাশি স্মরণীয় অভিজ্ঞতা প্রদানে সব সময়ই প্রতিশ্রুতিবদ্ধ অপো। 

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

বাজারে শাওমির নতুন ৩ সিকিউরিটি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি