রবিবার, আগস্ট ৩০, ২০২৬
32 C
Dhaka

অপো’র দু’টি ডিভাইসে মূল্য ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ঈদুল আজহাকে উৎসবমুখর করতে অপো বাংলাদেশ এর ক্রেতাদের জন্য সম্প্রতি অপো এ১৬ (৩জিবি+৩২জিবি) এবং অপো এ৭৬ ডিভাইস দু’টিতে মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে।

ঈদ উৎসব উদযাপনে বাড়তি মাত্রা যোগ করতে অপো বাংলাদেশ এর ক্রেতাদের জন্য অসাধারণ ফিচারসমৃদ্ধ দু’টি ডিভাইসের মূল্য হ্রাস করেছে, যা ক্রেতাদের স্মার্টফোন ব্যবহারের বিষয়টিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এ অফারের আওতায়, ক্রেতারা অপো এ১৬ (৩জিবি+৩২জিবি) ডিভাইসটি ১৪,৪৯০ টাকার পরিবর্তে ১৩,৪৯০ টাকায় ক্রয় করতে পারবেন! এছাড়াও, ক্রেতারা অপো এ৭৬ ডিভাইসটি ২২,৯৯০ টাকার পরিবর্তে ২০,৯৯০ টাকায় কিনতে পারবেন।   

বর্তমানে ক্রেতাদের পরিবর্তিত জীবনধারায় বাড়তি মাত্রা যোগ করতে অপো এ১৬ (৩জিবি+৩২জিবি) ডিভাইসটিতে কুল থ্রিডি স্লিক ও মেটালিক ডিজাইন ব্যবহার করা হয়েছে। এ ডিভাইসটিতে এআই ট্রিপল ক্যামেরা ও এআই বিউটিফিকেশন ফিচার রয়েছে, যা দিয়ে চমৎকার ছবি তুলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনায়াসেই শেয়ার করা যাবে। এছাড়াও, এ ডিভাইসটিতে কালারওএস ১১.১, ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, এইচডি+আই-কেয়ার ডিসপ্লে ও অন্যান্য অসাধারণ ফিচার রয়েছে।  

অন্যদিকে, অপো এ৭৬ ডিভাইসে রয়েছে পাঞ্চ-হোল ডিসপ্লে, অপো গ্লো ডিজাইন, ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি সহ অনন্য অনেক ফিচার রয়েছে। এ দু’টি ডিভাইসই ক্রেতাদের স্মার্টফোন ব্যবহারের অসাধারণ অভিজ্ঞতা দিবে। তাই, ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে ডিভাইস দু’টিতে মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে অপো।  

অপো

মূল্য ছাড়ের ঘোষণা ছাড়াও, স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অপো এক্সক্লুসিভ ঈদ ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে, অপো এ১৬ই, অপো এ১৬, অপো এ৫৪, অপো এ৭৬, অপো এ৯৫, অপো এফ২১ প্রো ও অপো এফ২১ প্রো ফাইভজি ডিভাইস ক্রয় করলে ক্রেতারা সুজুকি মোটরবাইক জেতার সুযোগ পাবেন। এ ক্যাম্পেইনে লটারির মাধ্যমে বেছে নেয়া ভাগ্যবান বিজয়ীদের জন্য থাকছে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেস সামগ্রী। এর মধ্যে রয়েছে রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন ও কফি মেকার। এছাড়াও, এ ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য থাকছে এনকো ডব্লিউ১১ টিডব্লিউএস হেডফোন, পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ইন্টারনেট ডাটা বান্ডেল ও ১৫ শতাংশ অতিরিক্ত সোয়াপ এক্সচেঞ্জ অফার সুবিধা। এছাড়াও, অপো এফ২১ প্রো সিরিজের (অপো এফ২১ প্রো অথবা এফ২১ প্রো ফাইভজি) ডিভাইস ক্রয়ে ক্রেতারা নিশ্চিতভাবে আকর্ষণীয় পুরস্কারসহ গিফট বক্স পাবেন।  

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি