শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
31 C
Dhaka

অনলাইন শপিং কে আরও উন্নত করতে দারাজ-এর নতুন উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড (https://www.daraz.com.bd/) ক্রেতাদের কাছে পণ্য বিক্রির অভিজ্ঞতাকে আরও উন্নত করে তুলতে ‘সেলার ডেভলপমেন্ট প্রোগ্রাম’ নিয়ে এসেছে। এ প্রোগ্রামটি দারাজ বিক্রেতা ও প্ল্যাটফর্মের সামগ্রিক ব্যবসায়িক পদ্ধতি উন্নত করতে সহায়তা করবে। 

এ উপলক্ষে দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শাব্বির হোসেন বলেন “বাংলাদেশে বর্তমানে অনলাইনে পণ্য অর্ডারের প্রবণতাটি প্রাথমিক পর্যায়ে রয়েছে, যার কারণে  ক্রেতারা অনলাইনে পণ্য অর্ডার করার ক্ষেত্রে সচরাচর উদ্বিগ্ন থাকেন। তাই ই-কমার্সের ক্ষেত্রে আস্থা ও বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দারাজ-এ আমরা সবসময়ই ক্রেতাদের পণ্য  কেনাকাটার ক্ষেত্রে একটি চমৎকার অভিজ্ঞতা দিতে কাজ করে আসছি। সর্বদা আমাদের লক্ষ্য হল, গ্রাহকরা আমাদের প্রতি যে আস্থা রেখেছে তা বৃদ্ধি করা এবং বজায় রাখা। আমরা নিশ্চিত যে, সেলার ডেভলপমেন্ট প্রোগ্রামটি আমাদের সেলারদের সহযোগিতায়, এই আস্থা বৃদ্ধি করতে ইতিবাচক ও দীর্ঘস্থায়ী ভূমিকা রাখবে”। 

মূলত, ক্রেতাদের নির্ভরযোগ্য কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যেই সেলার ডেভলপমেন্ট প্রোগ্রামটি চালু করা হয়েছে। আসন্ন মেগা ক্যাম্পেইন ১১.১১-এ একটি নির্বিঘ্ন গ্রাহক অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে, আমাদের সকল সেলারদের গত ১ বছরের পারফর্মেন্সের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়।    

দারাজ-এর চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হাসিনুল কুদ্দুস (রুশো) বলেন “ফিজিক্যাল স্টোরের বিপরীতে, ই-কমার্স সেক্টর সম্পূর্ণভাবে গ্রাহকদের বিশ্বাস এবং সন্তুষ্টির উপর নির্ভরশীল। দারাজ বাংলাদেশ লিমিটেড সকল নিয়ম-কানুন মেনে গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে সেই গ্রাহদের মাঝে আস্থা অর্জন করেছে তৈরি এবং তা বজায় রাখতে ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দারাজ গ্রাহক সন্তুষ্টি, সরকারি কর্তৃক প্রদত্ত নিয়ম-কানুন এবং দারাজের সেলার গাইডলাইনের উপর ভিত্তি করে একটি মানদন্ড নির্ণয় করে এবং আমরা সিদ্ধান্ত নেই এই মানদন্ডের অনুযায়ী সে সকল সেলার পারফর্ম করতে পারবে তারাই শুধুমাত্র আমাদের প্লাটফর্মে থাকবে। দারাজ সেলারদেরকে উক্ত মানদণ্ডে পৌঁছাতে সহায়তা করতেই মুলত সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রামটি চালু করেছে, যেখানে আমরা তাদের ডেভপমেন্ট এরিয়া সম্পর্কে সচেতন করে তুলব। আমাদের বিশ্বাস, প্রোগ্রামটি এই ইকোসিস্টেমের সমস্ত স্টেকহোল্ডারদের স্বার্থ বজায় রেখে দারাজকে কাস্টমার ফ্রেন্ডলি ও সেলার ফ্রেন্ডলি প্ল্যাটফর্মে পরিণত হতে সহায়তা করবে”।

দারাজ তার সকল সম্মানিত সেলারদের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দিয়ে আসছে এবং তাদের দৃঢ়তাকে সম্মান করে আসছে। বিক্রেতারা যারা উচ্চ-মানের পণ্য এবং সেবা প্রদান করে তাদেরকে কখনই অন্য বিক্রেতাদের ভুলের জন্য দায়ী করা হবে না। ফলস্বরূপ, যেসব বিক্রেতারা দারাজ-এর সাথে কাজ করার জন্য উপযুক্ত নয় এবং যারা মানসম্মত পণ্য/সেবা প্রদান করতে ব্যর্থ, এই প্রোগ্রামটির মাধ্যমে তাদের সঠিকভাবে ফিল্টার করা হচ্ছে। যেন এসব বিক্রেতারা কাস্টমারদের জন্য কোন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। 

দারাজ ব্যবসার মাধ্যমে জনসমাজ উন্নয়নে বিশ্বাসী। ই-কমার্স শিল্প বিকাশে এবং গ্রাহকদের উন্নতর অভিজ্ঞতা প্রদানে এই ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।  

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি