রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
30 C
Dhaka

অনলাইনেই ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বিগত তিন আসরে স্বর্ণপদক অর্জনসহ বাংলাদেশ দলের অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় শুরু হলো ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) ২০২১ এর নিবন্ধন কার্যক্রম। কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অনলাইনে অনুষ্ঠিত হবে ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড। ৭-১৮ বছর বয়সী যে কোনো বাংলাদেশী শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নিতে পারে। এর জন্য বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অফিসিয়াল ওয়েবসাইট bdro.org তে গিয়ে নিবন্ধন করতে হবে।

নিবন্ধন কার্যক্রম চলবে ১৬ আগস্ট থেকে ০২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আগামী ১৬-২৬ সেপ্টেম্বর ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১ এর বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এবছর ৫ টি ক্যাটাগরিতে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে বলে আয়োজকেরা জানান। ক্যাটাগরিগুলো হল – রোবট ইন মুভি,ক্রিয়েটিভ ক্যাটাগরি,রোবট গ্যাদারিং,রোবটিক কুইজ এবং রোবটিক্স কুইক কুইজ। 

রোবট গ্যাদারিং ও রোবটিক কুইজ একক প্রতিযোগিতা এবং ক্রিয়েটিভ ক্যাটাগরি,রোবট ইন মুভি ও রোবটিক্স কুইক কুইজ দলগত প্রতিযোগিতা। এর মধ্যে শুধুমাত্র কুইজ প্রতিযোগিতাগুলো বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অংশের জন্য আয়োজিত হবে এবং অন্য তিনটি প্রতিযোগিতা দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের দল গঠনের লক্ষ্যে আন্তর্জাতিক পর্বের নিয়ম অনুসারে অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রতিযোগিতা জুনিয়র এবং চ্যালেঞ্জ – এই দুইটি গ্রুপে বিভক্ত থাকবে। যে সকল প্রতিযোগীর জন্ম ২০০৩ থেকে ২০০৮ সালের মধ্যে তারা চ্যালেঞ্জ গ্রুপে এবং যাদের জন্ম ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে তারা জুনিয়র গ্রুপে প্রতিযোগিতা করতে পারবে। একজন প্রতিযোগী তার পছন্দমত যতগুলো ইচ্ছা ততগুলো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। 

আয়োজকেরা আরও জানান এ বছরের বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের মূল থিম-“Social Robot”। বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০১৯ এর আয়োজক বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১ এর সহযোগী হিসাবে যুক্ত আছে বাংলাদেশ ফ্লায়িং ল্যাবস,ম্যাসল্যাব, কম্পিউটার সার্ভিসেস লিমিটেড, ইএমকে সেন্টার, আম্বার আইটি ও এসএসএলকমার্জ। কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবছর অনলাইনে ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানান বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. লাফিফা জামাল।

উল্লেখ্য যে ২০১৮ সালে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল প্রথম অংশগ্রহণ করেই একটি স্বর্ণপদক,দুইটি হাইলি কমেন্ডেড পদক এবং একটি টেকনিক্যাল পদক অর্জন করে এবং ২০১৯ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত ২১ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল একটি স্বর্ণপদক,দুইটি রৌপ্য,ছয়টি ব্রোঞ্জ এবং একটি কারিগরি পদকসহ মোট ১০টি পদক অর্জন করে। সবশেষ ২০২০ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২২ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অনলাইনে বাংলাদেশ দল অংশগ্রহণ করে অর্জন করে নেয় ২ টি স্বর্ণপদক,২ টি রৌপ্যপদক,৫ টি ব্রোঞ্জ পদক ও ৬ টি কারিগরি পদক। বহু সীমাবদ্ধতার মধ্য দিয়েও বাংলাদেশ দলের এ অর্জন আমাদের জন্য গৌরব বয়ে এনেছে।

বাংলাদেশ রোবট অলিম্পিয়াড সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে ই-মেইল: bdro@bdosn.org

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি