শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে সেরা নেটওয়ার্ক নিশ্চিত করবো: ইয়াসির আজমান

টেকভিশন২৪ ডেস্ক: একটি বিশেষ উদ্যোগ পথে পথে‘ – এর অংশ হিসেবে দেশব্যাপী গ্রাহক, মাঠ পর্যায়ের কর্মী, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমান। এরই অংশ হিসেবে গত রবিবার থেকে (৫ মে) পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট ও দিনাজপুর জেলায় মত বিনিময় করছেন তিনি।

আলোচনার সময়, অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণফোন গ্রাহকদের জন্য বিশ্বমানের নেটওয়ার্ক নিশ্চিত করতে তিনি তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উদাহরণ হিসেবে, এআই প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণফোন এখন গ্রাহকদের ব্যবহারের চাহিদার পূর্বাভাস পেতে পারে, যা নেটওয়ার্ককে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী তৈরি রাখতে সাহায্য করে। গ্রামীণফোন গ্রাহকের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য শুধু শহরে নয়, গ্রামীণ এলাকায়ও এই ধরনের প্রযুক্তি ব্যবহার করছে।

এ সম্পর্কে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “ দেশের বিভিন্ন স্থানে ঘুরে গ্রাহক, মাঠ পর্যায়ের কর্মী, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সাথে আমাদের সেবা সম্পর্কে আমি সরাসরি কথা বলছি। তাদের সাথে আলাপ করে আমি বাস্তব পরিস্থিতি সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পারছি। দেশের ১ নম্বর নেটওয়ার্ক হিসেবে গ্রামীণফোনের কাছে গ্রাহকদের প্রত্যাশা একটি অত্যাধুনিক নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অত্যাধুনিক প্রযুক্তির সহযোগে আমরা সেই প্রত্যাশা পূরণে সংকল্পবদ্ধ। গ্রাহকদের আরো উন্নতমানের সেবা প্রদান করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

আজ ইয়াসির আজমানের সাথে ছিলেন রাজশাহী অঞ্চলের সার্কেল বিজনেস হেড মোঃ আতিকুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  

গ্রামীণফোনের সকল কার্যক্রমের কেন্দ্রে রয়েছেন গ্রাহক। আর সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে গ্রাহক চাহিদা। তাই গ্রাহকের পরিবর্তনশীল চাহিদা অনুযায়ী সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে, গ্রাহকদের বৈচিত্রময় চাহিদা পূরণ করে একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি