মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
26.5 C
Dhaka

ফোর-জি নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে থ্রি-জি সেবা বন্ধ

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে দ্রুতগতির ফোর-জি নেটওয়ার্কের গুণগতমান ও গতি আরও বৃদ্ধি করতে দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক তাদের থ্রি-জি সেবা বন্ধ করে দিয়েছে। এর ফলে ফোর-জি নেটওয়ার্কের আরো বেশি তরঙ্গসহ অন্যান্য রিসোর্স বরাদ্দ করতে পারবে অপারেটরটি।

গত ৫ মে দেশের প্রথম মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসেবে বাংলালিংক দেশব্যাপী থ্রি-জি সেবা বন্ধ করে দেয়। এই কৌশলগত পদক্ষেপ ‘সকলের জন্য সেরা ফোর-জি’ নেটওয়ার্ক নিশ্চিত করতে বাংলালিংক-এর একনিষ্ঠ প্রতিশ্রুতিরই প্রতিফলন। একই সাথে এটি সারা দেশে চলমান ডিজিটালাইজেশন কার্যক্রমের ক্ষেত্রে অপারেটরটির নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে।

ফোর-জি প্রযুক্তিকে আরও উন্নত করার লক্ষ্যে এই যুগোপযোগী রূপান্তর গ্রাহকদের জন্য বাংলালিংক-এর ইন্টারনেটের উচ্চতর গতি, নির্ভরযোগ্যতা ও সহজলভ্যতার প্রতিশ্রুতিকেই ধারণ করে।

গ্রাহক-কেন্দ্রিক অপারেটর হিসেবে, বাংলালিংক বিনিয়োগের ক্ষেত্রে ধারাবাহিকভাবে উন্নত ফোর-জি সেবা গ্রহণ ও ২০২১ সাল থেকে পর্যায়ক্রমে থ্রি-জি সেবা বন্ধ করার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরত্ব দিয়েছে। এই কৌশলগত সিদ্ধান্তটি বাংলালিংক-এর মূল কোম্পানি ভিওন কর্তৃক সমর্থিত। এছাড়া ভিওন পরিচালিত বিশ্বের অন্যান্য দেশের সাথেও এটি সংগতিপূর্ণ।   

এছাড়াও চলমান নেটওয়ার্ক আধুনিকীকরণ ও সম্প্রসারণের অংশ হিসাবে সম্প্রতি বাংলালিংক সংশ্লিষ্ট খাতের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলির সাথে বেশ কয়েকটি নতুন চুক্তি সম্পাদনের ঘোষণা দিয়েছে। এই চুক্তিগুলির ফলে টানা চার বছর ওকলা® স্পিডটেস্ট অ্যাওয়ার্ড™ কর্তৃক স্বীকৃত দেশের দ্রুততম নেটওয়ার্ক- বাংলালিংক-এর ফোর-জি নেটওয়ার্ককে দেশব্যাপী আরও বেশি গ্রাহকদের নিকট পৌঁছে দিতে পারবে।

বাংলালিংক-এর সিইও এরিক অস বলেন, “ডিজিটাল অপারেটর হিসেবে আমাদের লক্ষ্য হল গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সংযোগ ও উদ্ভাবনী সেবা প্রদান করা। ফোর-জি-এর জন্য বরাদ্দকৃত তরঙ্গসহ অন্যান্য রিসোর্স আরও বাড়িয়ে, আমরা গ্রাহক অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাব। এই সফল রূপান্তরের পথপ্রদর্শক হিসাবে, আমরা আমাদের গ্রাহকদের ফোর-জি অভিজ্ঞতা বাড়িয়ে উচ্চগতি সম্পন্ন ও আধুনিক অবকাঠামো এবং সর্বোপরি অত্যাধুনিক ডিজিটাল সেবাগুলির সাথে সমন্বয়ের মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’-এর দিকে বাংলালিংক-এর একনিষ্ঠ যাত্রাকে ত্বরান্বিত করতে সচেষ্ট আছি।”

সম্প্রতি, বাংলালিংক সারা দেশে উচ্চতর গতি ও কভারেজ নিশ্চিত করতে এর নেটওয়ার্ক সক্ষমতা দ্বিগুণ করেছে। উন্নত নেটওয়ার্ক ও অত্যাধুনিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফি-এর মাধ্যমে, কোম্পানিটি ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিতব্য ছয়টি আইসিসি ইভেন্ট বিশেষভাবে সম্প্রচার করবে যেখানে বিশটি দেশের অংশগ্রহণে পুরুষদের একাত্তরটি ম্যাচ ও নারীদের পঁচানব্বইটি খেলা দেখানো হবে।

বাংলালিংক সম্পর্কে: 

বাংলালিংক দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের জন্য ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তনে বিশ্বাসী বাংলালিংক ডিজিটাল যুগের চাহিদা পূরণে সক্ষম একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টায় নিয়োজিত। এটি নেদারল্যান্ডভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ন্যাসড্যাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি