শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
27 C
Dhaka

৮ম জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন চলছে

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: কলম্বিয়ায় অনুষ্ঠেয় ১৯তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২২)-এর বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে আয়োজিত আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ৮ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২২)  এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ঢাকা ও নেত্রকোনায় ২২ আগস্ট এবং চট্টগ্রাম ও খুলনায় ২৩ আগস্ট থেকে অফলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে। এবারের বিডিজেএসও ২০২২এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে এই চারটি শহরে। চট্টগ্রাম ও নেত্রকোনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২ সেপ্টেম্বর, শুক্রবার এবং ঢাকা ও খুলনার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর, শুক্রবার। এই ৪টি আঞ্চলিক পর্বেই যেকোনো জেলার ৩য়-১০ম শ্রেণী, এসএসসি’২২ পরীক্ষার্থী এবং ১ জানুয়ারি ২০০৭ এর পরে যাদের জন্ম এমন ১১শ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। তাই আঞ্চলিক পর্বে অংশ নিতে হলে আসন শেষ হবার আগেই যেকেউ সরাসরি রেজিস্ট্রেশনের ঠিকানায় এসে, অধ্যয়নরত ক্লাসের প্রমাণপত্র প্রদর্শন করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আসন সংখ্যা সীমিত। তাই “আগে এলে আগে” এভাবে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। একজন শিক্ষার্থী একটি মাত্র আঞ্চলিক পর্বে অংশ নিতে পারবে।  তাই সুবিধাজনক বা কাছাকাছি যেকোনো একটি অঞ্চলে রেজিস্ট্রেশন করতে হবে।

আঞ্চলিক পর্বের রেজিস্ট্রেশনের ঠিকানাসমূহ:

ঢাকা: শেলটেক নিরিবিলি (২য় তলা), ২১০/২ এলিফেন্ট রোড, ঢাকা। মোবাইল : ০১৫৬৭৯৬৩৪৭১।

চট্টগ্রাম: জেলা শিল্পকলা একাডেমি মোহাম্মদ আলী রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম। মোবাইল : ০১৮৫৮৮৫৬৯১১।

খুলনা: ৪২, টি.বি ক্রস রোড, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিট। মোবাইল : ০১৭০১১২১৬১৭।

নেত্রকোণা: দুর্বার গোষ্ঠী, বকুলতলা, মোক্তারপাড়া, নেত্রকোনা। মোবাইল : ০১৩০৩১৮০৯২৪।

বরাবরের মত এবছর অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে¾প্রাইমারি (৩য়-৫ম), জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সেকেন্ডারি (৯ম-১০ম) এবং স্পেশাল (১১শ, ১ জানুয়ারি ২০০৭এর পর যাদের জন্ম)

এই ৪টি আঞ্চলিক অলিম্পিয়াড ছাড়াও সারা দেশের শিক্ষার্থীদের থেকে দেশ সেরা ৬ জন শিক্ষার্থীকে খুঁজে বের করতে সবার শেষে অনলাইনে আয়োজিত হবে একটি ই-অলিম্পিয়াড। আঞ্চলিক পর্বের মত দেশের যেকোনো অঞ্চলের যেকোন শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই ই-অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। এর বাইরে নির্ধারিত কিছু স্কুলে আয়োজিত হবে “স্কুল অলিম্পিয়াড”। আঞ্চলিক পর্ব, ই-অলিম্পিয়াড এবং স্কুল অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝিতে ঢাকায় আয়োজিত হবে জাতীয় পর্ব। জাতীয় পর্বের বাছাইকৃতরা অংশ নিবে ৮ম বিডিজেএসও ক্যাম্পে। ক্যাম্প থেকে নির্বাচন করা হবে কলম্বিয়ার বোগোতায় অনুষ্ঠেয় আইজেএসও ২০২২ এর বাংলাদেশ দল।

বিডিজেএসও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন, ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আয়োজনটির টাইটেল স্পন্সর আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড। সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে: www.bdjso.org এই ওয়েবসাইটে। যে কোন তথ্যের জন্য যোগাযোগ করা যাবে info@bdjso.org, এই ইমেইলে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি