বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
35.4 C
Dhaka

৫০ মেগাপিক্সেল ক্যামেরার রেডমি ফোনে মূল্যছাড়

মিডিয়াটেক হেলিও জি৮৫ অক্টাকোর প্রসেসর, শক্তিশালী এআই ডুয়াল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৬.৭১ ইঞ্চিরএইচডিপ্লাস ডিসপ্লে আছে রেডমি ১২সি স্মার্টফোনটিতে

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্রান্ড শাওমি দেশের বাজারে গত জুলাই মাসে রেডমি ১২সি উন্মোচন করেছে। ফোনটিতে আকর্ষণীয় ডিসপ্লে, শক্তিশালী মিডিয়াটেক চিপ ও স্টানিং ডুয়েল ক্যামেরা সেটআপ থাকায় এন্ট্রি লেভেলের স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই স্মার্টফোনটিতে আকর্ষণীয় ছাড় দিচ্ছে শাওমি বাংলাদেশ।

দুটি ভ্যারিয়েন্টে গ্রাফাইট গ্রে, ওশান ব্লু ও মিন্ট গ্রিন রঙ্গে ফোনটি সারাদেশে শাওমির অথরাইজড ষ্টোর, পার্টনার ষ্টোর ও রিটেইল চ্যানেলে পাওয়া যাচ্ছে। ফোনটির ৬জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ১৫ হাজার ৯৯৯ টাকা। বর্তমান দাম ১৩ হাজার ৯৯৯ টাকা। ৪জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ১৪ হাজার ৯৯৯ টাকা। বর্তমান দাম ১২ হাজার ৯৯৯ টাকা।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমি বাংলাদেশ গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারে সেরা অভিজ্ঞতা দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আর সেটি নিশ্চিত করতে আমরা মিডিয়াটেক হেলিও জি৮৫ অক্টাকোর প্রসেসরে রেডমি ১২সি বাজারে নিয়ে এসেছিলাম। সকলের কাছে আমাদের উদ্ভাবনী প্রযুক্তির স্মার্ট ডিভাইসকে পৌঁছে দিতে আগের চেয়ে আকর্ষনীয় মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে রেডমি ১২সি।’

স্মার্টফোনটিতে আছে ২.০ গিগাহার্টজের মিডিয়াটেক হেলিও জি৮৫ অক্টাকোর প্রসেসর এবং মালি-জি৫২ গেমিং জিপিইউ। ফোনটির শক্তিশালী ৫০০০ এমএইচ ব্যাটারি নিশ্চিত করে সারা দিনের নিরবচ্ছিন্ন কর্মক্ষমতা। স্মার্টফোনটিতে আছে ৬.৭১ ইঞ্চির ডিসপ্লে।

সহজে দুর্দান্ত ছবি তোলার অভিজ্ঞতা দিতে ফোনটিতে আছে শক্তিশালী এআই ডুয়াল ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটি দিয়ে স্বল্প আলোতেও মানসম্পন্ন ছবি তুলতে পারবেন। সেরা সব সেলফি নিতে ফোনটির সামনে আছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

এই সপ্তাহের জনপ্রিয়

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

সর্বশেষ

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য লেনোভো বাংলাদেশের বাজারে...

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি