মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
30.1 C
Dhaka

১ ঘণ্টায় আম ডেলিভারি দিচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল

টেকভিশন২৪ ডেস্ক: মধুমাসকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাগান থেকে বাছাই করা সুস্বাদু, রসালো ও কেমিক্যাল মুক্ত আম কেনার ও মাত্র ১ ঘণ্টায় ডেলিভারির সুবিধা দিচ্ছে অনলাইনে মুদি পণ্য কেনার দেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম চালডাল ডটকম।

চালডাল এখন থেকে প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় পণ্য, মাছ, মাংস ও অন্যান্য মুদি পণ্যের পাশাপাশি বাসায় বসে অনলাইনে অর্ডারকৃত আম মাত্র ১ ঘণ্টায় ক্রেতাদের বাসায় পৌঁছে দিবে। ফলে অনলাইনে কেনা আমের ডেলিভারি পেতে ক্রেতাদের আর কয়েক দিন বা ঘণ্টা অপেক্ষা করতে হবে না। তো আর দেরি কিসের চালডাল থেকে অনলাইনে আম অর্ডার করুন। এ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জের সতেজ ও সুস্বাদু ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর ও গোবিন্দভোগ আম ডেলিভারি পেয়ে যান মাত্র ১ ঘণ্টায়।

ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও যশোরসহ দেশের তিনটি বিভাগের প্রায় ২৩০ এর বেশি এলাকায় মাত্র ৯ টাকা ডেলিভারি চার্জে ৮ লাখের বেশি গ্রাহকের কাছে নিত্যদিনের প্রয়োজনীয় পণ্য সবচেয়ে কম সময়ের মধ্যে ক্রেতাদের দেওয়া ঠিকানায় পৌঁছে দিচ্ছে চালডাল ডটকম। আর এই অসম্ভব কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে নিয়মিত সম্ভব করে দেখিয়ে যাচ্ছেন চালডাল ডটকমের ২৫০০ এর বেশি কর্মী।

এরই মধ্যে স্বল্প সময়ে অর্ডার দেওয়া সতেজ পণ্য ভোক্তাদের দোড়গোড়ায় পৌঁছে দিয়ে চালডাল ডটকম মানুষের আস্থা অর্জন করেছে। তাদের বিশাল পণ্যের তালিকায় গতবছরের ন্যায় এবারও এবার যুক্ত হলো আম। চালডাল ডটকম থেকে দৈনিক ৮/৯ হাজার কাস্টমার আম কিনছেন। ভোক্তাদের সুবিধার্থে ৩ কেজির আকর্ষণীয় ‘ম্যাংগো গিফট বক্স’ কেনার সুবিধা দিচ্ছে চালডাল। স্বাদ, গন্ধ ও মানে সেরা আমের প্রাপ্তি এখন আর শুধু কোন নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকবে না। অনলাইনে চালডাল থেকে অর্ডার করে যে কেউ বাগান থেকে বাছাই করা চাঁপাইনবাবগঞ্জের সেরা, রসালো ও কেমিক্যাল মুক্ত আম কিনতে পারবেন।

চালডালের হেড অব গ্রোথ ওমর শরীফ ইবনে হাই বলেন, “আমের মান নিয়ে যেনো কেউ প্রশ্ন না তুলতে পারে সেজন্য প্রতিটি আম ভোক্তার বাসা পর্যন্ত পৌঁছে দিতে চালডালের সব ওয়্যারহাউজে বিশেষ মান নিয়ন্ত্রণের (কোয়ালিটি কন্ট্রোল) ব্যবস্থা রয়েছে। গত দেড় মাস ধরে ‘ম্যাংগো গিফট বক্স’ এর সঙ্গে দেওয়া বিশেষ উপহার তো আছেই। দেশে লকডাউন পরিস্থিতিতে প্রতিদিন প্রায় ১০-১৫ হাজার পরিবারের নিত্যপ্রয়োজনীয় বাজার-সদাই অনলাইনে করার সুযোগ করে দিয়ে গ্রাহকদের জীবনকে আরও সহজ করে যাচ্ছে অনলাইনে গ্রোসারি পণ্য কেনার দেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম চালডাল ডটকম।”

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যুবসমাজকে রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

ডটবিডি ডোমেইনের অনুমোদিত রিসেলার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ডোমেইন নিবন্ধন সেবায় যুক্ত হয়েছে ইন্টারনেট...

উদ্ভাবনী আইডিয়া নিয়ে শোকেসিং প্রোগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী...

বাজেটের মধ্যে এআই পারফরমেন্সের আইডিয়াপ্যাড স্লিম ৫সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: জেন-জি শিক্ষার্থী, করপোরেট পেশাজীবী, কনটেন্ট ক্রিয়েটর এবং...

প্রথম এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের তিনটি স্বর্ণপদক জয়

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত মর্যাদাপূর্ণ এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা...

শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল সহনশীলতায়...

অপো নিয়ে এসেছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি