মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
28 C
Dhaka

হেলথ চেক-আপ এবং কোভিড টেস্টে বিকাশের বিশেষ অফার

টেকভিশন২৪ ডেস্ক : বিকাশ পেমেন্টে গ্রাহকরা স্কয়ার হাসপাতাল, আসগর আলি হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে নির্দিষ্ট কয়েকটি স্বাস্থ্যসেবায় বিশেষ অফার পাচ্ছেন।

বিকাশ গ্রাহকরা স্কয়ার হাসপাতালে নির্দিষ্ট হেলথ কেয়ার প্যাকেজের বিল বিকাশ করলেই পাচ্ছেন আকর্ষণীয় ডিসকাউন্ট। এ অফারের আওতায় গ্রাহক ২২৪০ টাকার রেগুলার হেলথ চেক-আপ প্যাকেজটি পাচ্ছেন ১৭৫০ টাকায়। এছাড়া প্রিমিয়াম হেলথ চেক-আপ প্যাকেজটি পাচ্ছেন ৮৪৯০ টাকার পরিবর্তে মাত্র ৬৭৫০ টাকায়। অফার চলাকালীন যে কোনো গ্রাহক যতবার খুশি এই অফারটি নিতে পারবেন।

এছাড়া আসগর আলী হাসপাতালে গ্রাহকরা কোভিড-১৯ টেস্ট এর হোম স্যাম্পল কালেকশন ও বেসিক হেলথ চেকআপ প্যাকেজের পেমেন্ট বিকাশ করলেই পাবেন ডিসকাউন্ট। একই পরিবারের সর্বনিম্ন ২ জন সদস্যের কোভিড ১৯ টেস্টের হোম স্যাম্পল কালেকশনের পেমেন্ট বিকাশ করলে প্রতিটি টেস্ট করাতে পারবেন ৩,৮০০ টাকায়। এছাড়াও, বেসিক হেলথ চেকআপ প্যাকেজের পেমেন্ট বিকাশ করলেই ৮টি টেস্ট করাতে পারবেন মাত্র ৫,২০০ টাকায়।

গ্রাহকরা এই অফারগুলো পেতে পারেন বিকাশ অ্যাপের মাধ্যমে বা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে। অফারগুলো চলবে ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত।

এর পাশাপাশি, পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ৫,৩৪৫ টাকার কোভিড হেলথ চেক-আপ প্যাকেজটি গ্রাহকরা বিকাশ পেমেন্টে পাচ্ছেন ৪,১০০ টাকায়। দেশজুড়ে ২০টিরও বেশি আউটলেটে এই প্যাকেজের আওতায় ৮টি টেস্ট করাতে পারছেন গ্রাহকরা, পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত।

মহামারী চলাকালীন এই অফারগুলো গ্রাহকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাকে আরও সহজ করবে এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি থেকে নিরাপদ রাখবে। স্কয়ার হাসপাতালের অফারগুলো সম্পর্কে আরও জানতে গ্রাহকরা https://www.bkash.com/bn/square-hospital-offer ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

আসগর আলী হাসপাতালের অফার এবং বাসা থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে গ্রাহকরা ভিজিট করতে পারেন https://www.bkash.com/offers_aah ওয়েবসাইটে।

এছাড়া পপুলার ডায়াগনস্টিক এর অফারের বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/offers_popular ওয়েবসাইটে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

এবারের নির্বাচনে তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির সাত দফা

টেকভিশন২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্যপ্রযুক্তি...

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি