বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
26.8 C
Dhaka

বাংলাদেশে ব্যবসার (বিআইএন) নাম্বার নিয়েছে গুগল ও অ্যামাজন

টেকভিশন২৪ ডেস্ক: অবশেষে বিশ্বের দুই বড় টেক জায়ান্ট গুগল ও আমাজন বাংলাদেশে ব্যবসা করার জন্য বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (বিআইএন) নিয়েছে। এতে তারা এদেশ থেকে প্রাপ্ত আয়ের ১৫% ভ্যাট সরকারকে দিবে। সেই সাথে তাদের টোটাল টার্নওভার ও অন্যান্য ফিফান্সিয়াল হিসাব ও প্রতি বছর সাবমিট করবে।
 
ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান বলেন, “সোমবার গুগল এবং বৃহস্পতিবার অ্যামাজনকে নিবন্ধন নাম্বার দিয়েছি”। বর্তমানে বিশ্বের ৪০টি দেশে গুগলের ৭০টি অফিস রয়েছে, অন্যদিকে অ্যামাজনের রয়েছে বিশ্বজুড়ে ১৭টি দেশে অফিস। উভয় প্রতিষ্ঠানেরই ভারতে স্থানীয় কর্মক্ষেত্র রয়েছে, এমনকি হায়দ্রাবাদে অ্যামাজনের সবচেয়ে বড় অফিসটি অবস্থিত। 

 

গুগল তার জনপ্রিয় সার্চ ইঞ্জিন, ইমেল পরিষেবা, ওয়েব ব্রাউজার এবং আরও বিভিন্ন অনলাইন সেবার জন্য পরিচিত। প্রতিদিন আমরা কত কাজে যে গুগল ব্যবহার করি, তার ইয়ত্তা নেই। 

২০২০ সালে গুগলের ১৮১ বিলিয়ন ডলারের রাজস্বের বিরাট অংশ এসেছে এর মালিকানাধীন বিজ্ঞাপন পরিষেবা, গুগল এডস থেকে। 

প্লে স্টোর, ক্রোমকাস্ট, ক্রোমবুকস, অ্যান্ড্রয়েড, গুগল অ্যাপস এবং গুগল ক্লাউড প্ল্যাটফর্মের মতো অনলাইন, মিডিয়া এবং ক্লাউড কম্পিউটিং বিজনেস থেকে রাজস্বের বাকি অংশ এসেছে।

অন্যদিকে বাজার মূল্যের ভিত্তিতে অ্যামাজন বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি। ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অ্যামাজনের বাজার মূল্য ছিল ১.৭ ট্রিলিয়ন ডলার।

ই-কমার্সের প্রসারের পাশাপাশি বড় বড় প্রতিষ্ঠানগুলো ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপনে যুক্ত হওয়ায় গুগল, ফেসবুক, অ্যামাজন, ইউটিউবসহ বিদেশী ওয়েবগুলো বছরে অন্তত ৩ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বলে মনে করছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।

আর্ন্তজাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করছে এসব প্রতিষ্ঠান। এছাড়া হুন্ডির মাধ্যমেও অর্থ পরিশোধের অভিযোগ রয়েছে।

বাংলাদেশে নিবন্ধন নিলেও এসব প্রতিষ্ঠান কী প্রক্রিয়ায় ব্যবসা করবে ও ভ্যাট পরিশোধ করবে এমন প্রশ্নে মোস্তাফিজুর রহমান বলেন, “ই-কমার্স, বিজ্ঞাপন, অ্যাপস, জিমেইল সার্ভিসসহ বিভিন্ন মাধ্যমে এখনই বাংলাদেশে এখনই বড় ব্যবসা রয়েছে গুগল, অ্যামাজনের। নিবন্ধনের পরও তারা একই প্রক্রিয়ায় ব্যবসা করবে। তবে ব্যবসাটি কমপ্লায়েন্সের মধ্যে আসবে”।

তিনি বলেন, “এখন ভ্যাট পরিশোধের জন্য এই প্রতিষ্ঠানগুলোর জন্য দুটো বিকল্প পথ খোলা রয়েছে। তারা চাইলে বাংলাদেশে এজেন্ট নিয়োগের মাধ্যমে ভ্যাট পরিশোধ করতে পারবে। অন্যথায় বিদেশী বাংলাদেশি ব্যাংকের শাখা অথবা বাংলাদেশের কোনো ব্যাংকে অনলাইনে পেমেন্ট করে আমাদের ইনভয়েস দিতে পারবে।

নিঃসন্দেহে এটি বাংলাদেশ সরকারের জন্য বড় একটি অ্যাচিভমেন্ট। কারণ গত এপ্রিলেই দুই জায়ান্ট জানিয়ে দিয়েছিল তারা কর দিবে না, কিন্তু সরকারের কঠোর অবস্থানে তা পারেনি।
 
সরকারকে এবার আরও কঠোর ও কৌশলী হতে হবে, এবার ধরতে হবে NetFlix, Zee5 সহ বিভিন্ন ওটিটি প্ল্যার্টফর্ম এবং ফেসবুককে। লক্ষণীয় যে শুধুমাত্র NetFlix ই প্রতিমাসে বাংলাদেশ থেকে প্রায় ১৫ কোটি টাকার  উপর নিয়ে যায় যা বছরে প্রায় ১৮০ কোটি টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি