শনিবার, জুন ২৭, ২০২৬
33.4 C
Dhaka

আসছে হুয়াওয়ে জিটি৩, স্মার্টওয়াচটিতে যা যা থাকছে

টেকভিশন২৪ ডেস্ক: বিগত কয়েক বছর ধরে, আইসিটি অবকাঠামো এবং স্মার্ট ডিভাইস সরবরাহে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ে নিয়মিতই চিত্তাকর্ষক স্মার্ট ওয়ারেবল পণ্য বাজারজাত করছে এবং প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টওয়াচ মার্কেট শেয়ারে হুয়াওয়ে এগিয়ে রয়েছে। এটা শুনে আপনি নিশ্চয়ই অবাক হবেন, বাংলাদেশের বাজারে হুয়াওয়ের স্মার্টওয়াচ ক্যাটাগরিতে সর্বশেষ সংযোজন হুয়াওয়ে ওয়াচ জিটি ৩ শিগগিরই বাংলাদেশের বাজারে কিনতে পাওয়া যাবে। যদিও, ইতোমধ্যে বিশ্বের  কয়েকটি দেশে নতুন এই স্মার্ট ডিভাইসটি লঞ্চ করা হয়েছে।

বিভিন্ন সূত্রের কাছ থেকে পাওয়া তথ্যমতে, হুয়াওয়ে ওয়াচ জিটি ৩ স্মার্টওয়াচটি আগের ওয়াচগুলো থেকে আরো বেশি স্টাইলিশ আউটলুক, টেকসই ব্যাটারি লাইফ, ওয়্যারলেস চার্জিং, দিনব্যাপী এসপিও২ মনিটরিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) রানিং কোচ, অ্যাপ ইনস্টলেশন এবং আরো অনেকগুলো আকর্ষণীয় ফিচার নিয়ে আসবে। এতোকিছু একসঙ্গে যুক্ত করার কারণ হলো, নতুন এ ডিভাইসটি তৈরি করা হয়েছে, শহুরে জীবনে অভ্যস্ত নাগরিক এবং খেলাধুলায় আগ্রহীদের কথা মাথায় রেখে। চলতি মার্চ মাসের  শুরুর দিকে স্মার্ট ওয়াচটি দেশের বাজারে পাওয়া যাবে বলে গুঞ্জন রয়েছে।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “হুয়াওয়ে তাদের প্রতিটি প্রজন্মের স্মার্টওয়াচে ব্যবহারকারীদের জন্য অসাধারণ সব অভিজ্ঞতা ও ফিচার যুক্ত করে আসছে। স্মার্টওয়াচটিতে স্বাস্থ্য এবং ফিটনেস ধরে রাখায় সচেতন ব্যবহারকারীদের বহুমুখি চাহিদা, চ্যালেঞ্জ এবং নিত্য নতুন ফিচার থাকবে। আনুষ্ঠানিক ঘোষণার আগে হুয়াওয়ে ওয়াচ জিটি ৩ এর স্পেসিফিকেশন থেকে শুরু করে দাম ও ফিচার সম্পর্কে এখনি নির্দিষ্ট করে কিছু বলা না গেলে আশা করা যাচ্ছে তা ক্রেতাদের হাতের নাগালের মধ্যে থাকবে।”

স্থানীয় বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, হুয়াওয়ের নতুন স্মার্টওয়াচটি প্রতিটি প্রজন্মের ব্যবহারকারীদের জন্য একটি অভূতপূর্ব অভিজ্ঞতা দিতে এটি তৈরিতে গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ব্যাক এবং স্টেইনলেস-স্টিল ফ্রেম ব্যবহার করা হবে। এটি ৫০ মিটার পানি প্রতিরোধী (+ ৫ এটিএম এবং দুটি ভিন্ন ধরনের ২২ মিমি স্ট্র্যাপ (৪৬ মিমি মডেল) এবং ২০ মিমি স্ট্র্যাপ (৪২ মিমি মডেল) এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ৪৫.৯ x ৪৫.৯ x ১১ মিমি এবং ৩৫ গ্রাম ওজন ( ৪২ মিমি) / ৪২.৬ গ্রাম (৪৬ মিমি)।

এছাড়াও, নতুন স্মার্টওয়াচটিতে একটি ১.৪৩-ইঞ্চি এমোলেড ডিসপ্লে থাকবে যার রেজোলিউশন হবে ৪৬৬ x ৪৬৬ পিক্সেল এবং এর ঘনত্ব হবে ৩২৬ পিপিআই৷ স্মার্টওয়াচটিতে একটি ৪৫৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এবং ব্যবহারকারীরা ক্যাবলছাড়াই স্মার্টওয়াচটিকে চার্জ করতে পারবেন৷ এছাড়াও নতুন এ ডিভাইসে অ্যাক্সেলারোমিটার, জাইরো, হার্ট রেট, ব্যারোমিটার, কম্পাস, এসপিও২ এবং থার্মোমিটারের মতো সেন্সরগুলোর যুক্ত থাকবে যা শরীরের তাপমাত্রা সমন্বয়ে কাজ করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

সর্বশেষ

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে ১২ দেশের পক্ষে বাংলাদেশের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ডিজিটাল রূপান্তরের প্রায় ৭০ থেকে ৮০...

ফুডপ্যান্ডায় আগোরা থেকে কেনাকাটায় কাপল প্যাকেজ জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি