শনিবার, জুন ২৭, ২০২৬
33.4 C
Dhaka

বান্দরবানের প্রতি ইঞ্চি জায়গা ইন্টারনেটের আওতায় আসবে: আইসিটি প্রতিমন্ত্রী পলক

আফরোজা সুলতানা : “শুধু গ্রাম নয় আধুনিক নাগরিক সুবিধা দিয়ে গ্রামের সাথে সাথে দ্বীপ, চর ও দুর্গম পাহাড়কে পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শহরে রূপান্তরিত করেছেন, শহরের সকল নাগরিক সেবা নিশ্চিত করার মধ্য দিয়ে।

এখন থানচিতেও পাকা সড়ক, বিদ্যুত ও ব্রডব্যান্ড ইন্টারনেটও পৌঁছে গেছে l তিনটি প্রকল্পের অধীনে আমরা এই বান্দারবানের ৩৪টি ইউনিয়নেই হাইস্পিড ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনার প্রকল্প গ্রহণ করেছি। যে দু’-তিনটি ইউনিয়নে দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে তার টেনে নিয়ে যাওয়া মুস্কিল সেখানে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেটের মধ্যে আনবো।

বান্দরবানেও ফোরজি এবং উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে প্রধানমন্ত্রীকে হোয়টসঅ্যাপে বার্তা পাঠানোর পর বান্দরবানে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী থানচি  আর ঢাকার দূরত্ব দূর করে দিয়েছেন। তাই থানচি থেকে বসেও চনয়ের মতো ফ্রিল্যান্সাররা ইউরোপের ওয়েবসাইট বানাতে পারছে। নিজেরাই উদ্যোক্তা হয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে।’

সফরের ২৪ ঘণ্টার মধ্যে নীলাচল থেকে নীলগিরি; চিম্বুক থেকে শুরু করে বান্দারবানের প্রতি ইঞ্চি জমিতে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রত্যক্ষ করে অভিভূত হয়েছেন বলেও জানান পলক। বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপে তাকেই বান্দরবান বিশ্ববিদ্যালয় নিয়ে আইসিটি বিভাগের পরিকল্পনার থ্রিডি মডেল পাঠাই। ছুটির দিনে ভোরে বার্তা পাঠালেও তিনি উন্নয়ন এগিয়ে নেয়ার বিষয়ে ইতিবাচক উত্তর দিয়েছেন। তিনি খুদে বার্তা দিয়ে আমাকে জানিয়েছেন ডিজাইন সুন্দর হয়েছে। আমার পক্ষ থেকে বান্দরবানবাসীকে ধন্যবাদ জানাবা’।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ সেনাহিনীর
৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, বান্দরবন জেলা প্রশাসক ইয়াসমি পারভীন তিবরীজ, পুলিশ সুপার জেরিন আক্তার, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রফিকুল ইসলাম, হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক সৈয়দ জহুরুল হসিলাম, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের প্রকল্প পরিচালক এ কে এম আব্দুল্লাহ খান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সত্যহাব পাঞ্জে ত্রিপুরা এবং পৌর মেয়র মোহাম্মাদ ইসলাম বেবি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর বাহাদুর উশেসিং।

অনুষ্ঠানে বান্দরবানে আইসিটি বিভাগ কর্তৃক বাস্তবায়িত লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থী ১৪ জন ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

সর্বশেষ

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে ১২ দেশের পক্ষে বাংলাদেশের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ডিজিটাল রূপান্তরের প্রায় ৭০ থেকে ৮০...

ফুডপ্যান্ডায় আগোরা থেকে কেনাকাটায় কাপল প্যাকেজ জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি