মঙ্গলবার, জুন ৯, ২০২৬
27 C
Dhaka

‘হুয়াওয়ে ডেটা সেন্টার সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ‘হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার ডিপার্টমেন্ট’ সম্প্রতি ‘‘হুয়াওয়ে ডেটা সেন্টার সিম্পোজিয়াম: পাওয়ারিং দ্য ফিউচার অব ডিজিটাল ফাইন্যান্স অ্যান্ড এন্টারপ্রাইজেস’’ শীর্ষক দুই দিনের একটি ইভেন্টের আয়োজন করেছে। সিম্পোজিয়ামে ৬০ জনেরও বেশি স্বনামধন্য ব্য প্রতিনিধি এবং ১৫০ জন এন্টারপ্রাইজ গ্রাহকসহ ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। অত্যাধুনিক ডেটা সেন্টার সল্যুশন্স এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) রূপান্তরকারী সম্ভাবনা সম্পর্কে বাংলাদেশি গ্রাহকদের মধ্যে জ্ঞানের বিস্তার ঘটাতে এবং সচেতনতা তৈরি করতে গ্রাহক-কেন্দ্রিক এ সিম্পোজিয়ামটি অত্যন্ত গুরুত্ব বহন করে।

হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে সম্প্রতি ইভেন্টটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার বিজনেস ডিপার্টমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর লিয়াং উইক্সিং (জ্যাক), এবং এপিএসি ডিজিটাল পাওয়ার পার্টনার অ্যান্ড ইকোসিস্টেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর পার্টনার ডেভেলপমেন্ট ডিরেক্টর লিউ জিনপিং (জিমি)।

হুয়াওয়ে’র সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার বিজনেস ডিপার্টমেন্টের ডেটা সেন্টার অ্যান্ড ক্রিটিক্যাল পাওয়ার ফ্যাসিলিটি এর সল্যুশন ম্যানেজার মোহাম্মদ গোলাম কাওসেন (খোকন), হুয়াওয়ে’র ডেটা সেন্টার সল্যুশন্স উপস্থাপন করেন, যার মধ্যে রয়েছে মড্যুলার অ্যান্ড প্রিফেব্রিকেটেড ডেটা সেন্টার, স্মার্ট ক্রিটিক্যাল পাওয়ার সাপ্লাই সল্যুশন, স্মার্ট কুলিং সল্যুশন, স্মার্ট ডিসি ম্যানেজমেন্ট সিস্টেম ডিসিআইএম+ এবং বাংলাদেশে ডেটা সেন্টার কেস শেয়ারিং।

ইভেন্টে অংশগ্রহণকারীদের ইন্ডাস্ট্রির প্রফেশনাল বা পেশাদারদের কাছ থেকে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে প্রত্যেকে নিজেদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা শেয়ার করেন। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে কলোসিটি লিমিটেড এর চিফ মার্কেটিং অ্যান্ড সেল্‌স অফিসার মোহাম্মদ আল ফাউদ তার মূল্যবান বক্তব্য দেন। এরপর বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল (বিএআরসি) এর প্রজেক্ট ম্যানেজার আবিদ হোসেন চৌধুরী হুয়াওয়ের পণ্য ও সল্যুশন্স নিয়ে তার সন্তুষ্টি এবং ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার বিজনেস ডিপার্টমেন্ট -এর ম্যানেজিং ডিরেক্টর লিয়াং উইক্সিং (জ্যাক), “গত কয়েক বছর ধরে, হুয়াওয়ে বাংলাদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে স্মার্ট ও গ্রিন পাওয়ার সল্যুশন সরবরাহ করার জন্য চেষ্টা করছে। আমাদের ডেটা সেন্টার টিম বাংলাদেশকে দক্ষ ডেটা সেন্টার হিসেবে তৈরি করতে   উচ্চমানসম্পন্ন সল্যুশন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের বাজারে আমাদের সর্বাধুনিক ‘ডেটা সেন্টার প্রোডাক্টস অ্যান্ড সল্যুশন্স’ আনতে পেরে আমরা আনন্দিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, বাংলাদেশ ও এর নাগরিকরা আমাদের ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের সূচনা করে আইসিটির পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারবে।”

ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য প্রতিদিন তিনটি করে র‌্যাফেল ড্র- এর আয়োজন করা হয়। অতিথিদের মধ্যে মতবিনিময় এবং একটি জমকালো নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

সর্বশেষ

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি