মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
31.9 C
Dhaka

এআইইউবিতে হবে আইসিটি একাডেমি

টেকভিশন২৪ ডেস্কঃ আইসিটি একাডেমি প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও তথ্য প্রযুক্তি বিষয়ক জ্ঞান লাভের সুযোগ তৈরি করার লক্ষ্যে এ আইসিটি একাডেমি প্রতিষ্ঠা করা হবে। 

সম্প্রতি, এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই এমওইউ স্বাক্ষরিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবি’র উপাচার্য ড. কারমেন জেড. লামাগনা, বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ এবং হুয়াওয়ে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই আইসিটি একাডেমিটি শিক্ষার্থীদের ভবিষ্যত উপযোগী দক্ষতা তৈরির মাধ্যমে দেশে একটি আইসিটি ইকোসিস্টেম তৈরির ক্ষেত্রে হুয়াওয়ের প্রতিশ্রুতিরই অংশ। বাংলাদেশে এটি হবে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের পঞ্চম আইসিটি একাডেমি। এই একাডেমির অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক তথ্য-প্রযুক্তি বিষয়ক বিভিন্ন কোর্স করার সুযোগ পাবেন। এই একাডেমি এআইইউবি’র শিক্ষকদের  হুয়াওয়ে কর্তৃক প্রত্যায়িত প্রশিক্ষক হওয়ার জন্য প্রশিক্ষণ প্রদান করবে। প্রশিক্ষণ লাভের পর বিশ্ববিদ্যালয়টির প্রশিক্ষণ প্রাপ্ত এই শিক্ষকরা আইসিটি একাডেমি শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করবেন।

এই বিষয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) উপাচার্য ড. কারমেন জেড. লামাগনা বলেন, “বাংলাদেশের চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধির ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখতে একটি টেকসই আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেমের বিকাশ খুবই জরুরি। আমাদের দেশের তরুণদের দক্ষ করে গড়ে তুলতে ও দেশের তথ্য প্রযুক্তি খাতের বিকাশে অবদান রাখতে এই ধরনের প্রোগ্রাম চালু করার জন্য আমি হুয়াওয়েকে ধন্যবাদ জানাই।”

হুয়াওয়ে বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স ও কমিউনিকেশনস বিভাগের কান্ট্রি ডিরেক্টর কার্ল ইউ ইং বলেন, “ইকোসিস্টেম পার্টনারদের সাথে নিয়ে আমরা এ দেশের ডিজিটালাইজেশনের লক্ষ্যমাত্রাগুলো অর্জনে কাজ করবো। তবে, এই লক্ষ্য অর্জনে আমাদের একটি শক্তিশালী আইসিটি ইকোসিস্টেম তৈরি করতে হবে। আইসিটি একাডেমি তৈরির জন্য এই সহযোগিতা তরুণদের ভবিষ্যত উপযোগী করে তৈরির চলমান প্রতিশ্রুতিরই অংশ।” 

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

সর্বশেষ

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

বাংলাদেশে ভিসার ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি