সোমবার, আগস্ট ২৪, ২০২৬
27 C
Dhaka

নেক্সট-জেন ফোল্ডেবল স্মার্টফোনে সাড়া জাগালো স্যামসাং!

বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ফোর ও জেড ফ্লিপ ফোর

টেকভিশন২৪ ডেস্ক: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি “গ্যালাক্সি আনপ্যাকড” শীর্ষক এক ভার্চ্যুয়াল আয়োজনের মাধ্যমে বাজারে চতুর্থ প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড ফোর ও জেড ফ্লিপ ফোর নিয়ে এসেছে স্যামসাং।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ফোর-এ রয়েছে ৭.৬ ইঞ্চি মেইন এবং ৬.২ ইঞ্চি কভার (ডায়নামিক অ্যামোলেড টুএক্স) ডিসপ্লে; ৫০+১২+১০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ; সেইসাথে ৪ মেগাপিক্সেল ফ্রন্ট এবং ১০ মেগাপিক্সেল কভার ক্যামেরা। আগামী প্রজন্মের ব্যবহারকারীদের পরিবর্তনশীল ব্যবহারের ধরণের সাথে তাল মেলাতে এই গ্যাজেটটিতে যুক্ত করা হয়েছে অক্টা-কোর প্রসেসর (৩.১৮ গিগাহার্জ পর্যন্ত)। পাশাপাশি এতে রয়েছে ১২ গিগাবাইট র‍্যাম, ২৫৬ গিগাবাইট রম এবং ৪,৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দ্রুতগতির ফাইভজি নেটওয়ার্ক সাপোর্টেড এই ডিভাইসটির ওজন মাত্র ২৬৩ গ্রাম।

স্যামসাং

অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ফোর-এ রয়েছে একটি ৬.৭ ইঞ্চি (ডায়নামিক অ্যামোলেড টুএক্স) মেইন এবং ১.৯ ইঞ্চি সুপার অ্যামোলেড কভার ডিসপ্লে। নজরকাড়া ছবি তোলার জন্য স্মার্টফোনটিতে ১২+১২ মেগাপিক্সেল রিয়ার এবং ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে, পাশাপাশি রয়েছে ৮ গিগাবাইট র‍্যাম এবং ২৫৬ গিগাবাইট রম। ৩.১৮ গিগাহার্জ পর্যন্ত সক্ষমতার অক্টা-কোর প্রসেসর যুক্ত স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ফোর-এ ৩,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে।  ফাইভজি নেটওয়ার্ক সাপোর্টেড এই ডিভাইসটির ওজন মাত্র ১৮৭ গ্রাম।

দেশের বাজারে গ্যালাক্সি জেড ফোল্ড ফোর ও জেড ফ্লিপ ফোর উন্মোচন প্রসঙ্গে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মোঃ মূয়ীদুর রহমান বলেন, “স্যামসাং সব সময়ই চেষ্টা করে উদ্ভাবনের উর্ধে থাকতে, নতুন এই ফোল্ডেবলস এই চেষ্টারই ফসল। ইতোমধ্যেই দেশের বাজারে স্মার্টফোন দু’টি নিয়ে ভক্তদের মাঝে যে আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা কথা দিচ্ছি যে, পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ডিভাইসগুলো সহজে এবং সুবিধাজনকভাবে হাতে পাওয়ার জন্য আমরা আপনাদের সামনে সেরা সব অফার নিয়ে আসবো”।

স্যামসাংয়ের নির্ধারিত আউটলেটে এখন গ্রে গ্রিন, বেইজ ও ফ্যান্টম ব্ল্যাক এই তিনটি রঙে গ্যালাক্সি জেড ফোল্ড ফোর ডিভাইসটি পাওয়া যাচ্ছে মাত্র ২,৫৯,৯৯৯ টাকায়। ব্যবহারকারীরা ২৫,০০০ টাকা দিয়ে প্রি-বুক করতে পারেন। থাকছে আরো ২০,০০০ টাকার ক্যাশব্যাক। জেড ফোল্ড ফোর প্রি-অর্ডারের সাথে উপহার হিসেবে আরো থাকছে অরিজিনাল কভার এবং ‘এস’ পেন (দশ হাজার টাকা সমমূল্যের), সেই সাথে ১ লক্ষ টাকার গ্যালাক্সি অ্যাশ্যুরড বাইব্যাক সুবিধা।

পার্পল, গ্রে ও পিংক গোল্ড ভ্যারিয়েশনের গ্যালাক্সি জেড ফ্লিপ ফোরের দাম পড়বে মাত্র ১,৫৪,৯৯৯ টাকা। ব্যবহারকারীরা ২০,০০০ টাকা দিয়ে প্রি-বুক করতে পারেন। এবং থাকছে ১৫,০০০ টাকার ক্যাশব্যাক। সেইসাথে ব্যবহারকারীরা ১০,০০০ টাকা সমমুল্যের একটি অরিজিনাল কভারও পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে।

বাংলাদেশে গ্যালাক্সি জেড ফোল্ড ফোর এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ফোরের সাথে বান্ডেলে ব্র্যান্ডেড চার্জার সরবরাহ করবে স্যামসাং। সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস, স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং ইস্টার্ন ব্যাংকের গ্রাহকদের জন্য থাকছে ২৪ মাসের ০ শতাংশ ইএমআই এবং ইএমআই’এর ৫ শতাংশ ক্যাশব্যাক সুবিধা। সাথে ১ বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা এবং ডিসপ্লে’র খরচের ওপর ৭০ শতাংশ পর্যন্ত ছাড়, বিনামূল্যের প্রোটেকটর ফিল্ম রিপ্লেসমেন্ট এবং এক্সচেঞ্জ অফারে নির্ধারিত ডিভাইসের ওপর ১৫,০০০ টাকা পর্যন্ত বোনাস ক্যাশব্যাকও উপভোগ করতে পারবেন ক্রেতারা।

আরো তথ্যের জন্য  https://www.samsung.com/bd/

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি