রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
20 C
Dhaka

স্যামসাংয়ের বিরুদ্ধে মহানবীকে অবমাননার অভিযোগ

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: হজরত মুহাম্মদ (সঃ)-কে ‘অপমান’ করার অভিযোগ উঠেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে। শুক্রবার (১ জুলাই) পাকিস্তানের রাজধানী করাচিতে ঘটেছে এমন ঘটনা। ঘটনায় এখনও পর্যন্ত কোম্পানির ২৭ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, করাচির স্টার সিটি মলের বাইরে স্যামসাংয়ের একটি ওয়াই-ফাই ডিভাইস লাগানো হয়েছিল। সেই ডিভাইস থেকে হজরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য ভেসে আসে। আর তাতেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে করাচির জনগন। শুরু হয় ভাংচুর। ভেঙে দেওয়া হয় বিলবোর্ডও। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ।

পাকিস্তানের সাইবার অপরাধ দমন পুলিশ জানায়, এই ঘটনায় স্যামসাংয়ের ২৭ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর জন্য কে বা কারা দায়ী তা উদঘাটনে তদন্ত চলছে।

এ ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করে বিবৃতি প্রকাশ করে স্যামসাং। সংস্থাটি জানায়, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তাদের উদ্দেশ্য নয়। এক্ষেত্রে সর্বদা নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে সংস্থাটি।

বিবৃতিতে আরো বলা হয়, প্রতিটি ধর্মকেই আমরা সমান ভাবে সম্মান করি। একইভাবে ইসলাম ধর্মকেও সম্মান করি। ঘটনা উদঘাটনে সংস্থাটিও তদন্ত শুরু করেছে বলে জানানো হয় বিবৃতিতে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি