মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
34 C
Dhaka

স্যাটেলাইট কানেক্টিভিটির প্রথম ট্যাব হুয়াওয়ের

spot_img

আনুষ্ঠানিকভাবে বাজারে মেটপ্যাড প্রো ১১ ২০২৪ মডেল উন্মোচন করেছে হুয়াওয়ে। কোম্পানির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, চীনের বাইদু স্যাটেলাইট সুবিধাযুক্ত পণ্যের মডেলের সঙ্গে এটি যুক্ত। ফলে এটিই বিশ্বের প্রথম এ প্রযুক্তি ব্যবহারের সুবিধাযুক্ত ট্যাবলেট ডিভাইস। ১১ ইঞ্চি ডিসপ্লের মেটপ্যাড প্রো ২০২৪ মডেলে চীনের বাইদু স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হবে। এর মাধ্যমে যেসব জায়গায় ইন্টারনেট ও নেটওয়ার্ক থাকবে না সেসব জায়গায় মেসেজ পাঠানো যাবে ও লোকেশন শেয়ার করা যাবে। ভূপৃষ্ঠ থেকে ৩৬ হাজার কিলোমিটার উপরে পৃথিবীর নিম্নকক্ষপথে থাকা স্যাটেলাইটের মাধ্যমে হুয়াওয়ে এ কমিউনিকেশন সুবিধা দিয়ে থাকে।

অতিরিক্ত কোনো অ্যান্টেনা ব্যবহার না করেই হুয়াওয়ে এ সক্ষমতা অর্জন করেছে। প্রযুক্তি খাতে হুয়াওয়ের অন্যতম অর্জন বিদ্যুতের ব্যবহার কমানো এবং সিগন্যাল লস কাটিয়ে ওঠা। এসব সমস্যা কাটিয়ে ওঠা কোম্পানির অন্যতম অর্জন এবং এর মাধ্যমে মেটপ্যাড প্রো ১১ ইঞ্চি বিশ্বের প্রথম স্যাটেলাইট প্রযুক্তিসংবলিত ও বিদ্যুৎ সাশ্রয়ী ডিভাইসের খেতাব পেয়েছে। তবে ডিভাইসের বৈশিষ্ট্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

হুয়াওয়ের কনজিউমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী ইউ চেংডং এ প্রযুক্তির রূপান্তরের সম্ভাবনার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি নিত্যদিনের যোগাযোগে যে স্যাটেলাইট কমিউনিকেশনের প্রয়োজন হবে না সে বিষয়টিও উল্লেখ করেছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি