শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
32 C
Dhaka

স্মার্ট ডিভাইস আনছে গুগল-অ্যামাজন

spot_img

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন টেক জায়ান্ট গুগল ও অ্যামাজন। এর মধ্যে গুগল বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। যেটি ব্যবহার করে ইন্টারনেট থেকে যে কোনো তথ্য খুব দ্রুত ও সহজে খুঁজে পাওয়া যায়। আর অ্যামাজন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান। যেখান থেকে সহজেই ঘরে বসে অনলাইনে পণ্য কেনা সম্ভব। বেশকিছু বছর ধরে প্রতিষ্ঠান দুটি প্রযুক্তি পণ্য তৈরিতে মনোনিবেশ করেছে।

গুগল তাদের তৈরি পিক্সেল ফোনসহ একাধিক ডিভাইস বাজারে এনেছে। পাশাপাশি অ্যামাজনও শিশুদের জন্য বিশেষ ডিভাইসসহ নানা ধরনের পণ্য তৈরি করছে। এরই ধারাবহিকতায় সম্প্রতি প্রতিষ্ঠান দুটি নতুন ডিভাইস বাজারে আনার পরিকল্পনা গ্রহণ করেছে। আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) থেকে ছাড়পত্রও নিয়েছে তারা।

জানা গেছে, গুগল নতুন ওয়্যারলেস ডিভাইস আনার জন্য ছাড়পত্র নিয়েছে। অন্যদিকে, অ্যামাজন ইকো স্টুডিও স্মার্ট স্পিকারের জন্য ছাড়পত্র নিয়েছে।

নাইনটুফাইভগুগল রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশনের ছাড়পত্রের জন্য গুগল থেকে আবেদন করেছে তার মডেল নম্বর দেখে মনে হচ্ছে, এটি একটি ওয়্যারলেস ডিভাইস। এতে ব্লুটুথ ও ওয়াই-ফাই কানেক্টিভিটি থাকবে।

অন্যদিকে, অ্যামাজন আগেও তাদের ইকো স্টুডিও স্মার্ট স্পিকার বাজারে এনেছে। তবে নতুন ডিভাইসে আপডেট ফিচার থাকবে। পণ্যগুলো নিয়ে বিস্তারিত আর কিছু জানায়নি এফসিসি।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি