শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
31.1 C
Dhaka

স্বপ্ন দেখি “মেড ইন বাংলাদেশ” প্রযুক্তিপণ্য নিয়ে লাল-সবুজ প্যাকেটে বিশ্ববাজার জয়ের : মোহাম্মদ মারবীন

টেকভিশন২৪ প্রতিবেদক :  দেশকে কিছু দিতে হলে পাগল হতে হয়, মনে কঠিন কোনো জিদ পুষতে হয়, জীবনের অনেক স্বাদ-আল্লাদ ত্যাগ করতে হয়! কেউ জীবন দিয়ে আমাদের দিয়েছে লাল-সবুজের পতাকা, আর কেও সেই লাল-সবুজের পতাকাকে বুকে ধারণ করে কাজ করে, সে দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন! অনেকে আবার বলে, দেশের মাটিতে থেকে দেশকে ভালোবাসা আর বিদেশের মাটিতে বসে দেশকে ভালোবাসার গাঢ়ত্ব অনেক বেশী! দেশে বসে আমরা বিদেশী পণ্য কিনি ই -কমার্স সাইট দিয়ে, আবার কেও বিদেশ থেকে অর্ডার করে দেশী পণ্য! আবার অনেকে স্বপ্ন দেখে, দেশি পণ্য (মেড ইন বাংলাদেশ) বিশ্ববাজারে, লাল-সবুজে প্যাকেট এ মোড়া!সেটার জন্য কাওকে না কাওকে চ্যালেঞ্জ টা নিতে হয়।

মোহাম্মদ মারবীন,  ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ভাইব্রেন্ট বাংলাদেশ এবং  সিইও ভাইব্রেন্ট ইউকে।  মারবীন কাগজে ব্রিটিশ, মনে-প্রাণে ১০০% মাছে ভাতে বাঙালী! বাংলাদেশের যে কোনো জয়ে তার উৎসব, আর হার মানেই দ্বিগুন উৎসাহে ঝাঁপিয়ে পরা নেক্সট চ্যালেঞ্জে! বাংলাদেশ হাই-টেক পার্ক এর প্রথম উদ্যোক্তা, একজন NRB।।অনেকে হয়তো জানেই না তার নাম, ভীষণ জেদী ও প্রচার বিমুখ মানুষ তিনি! ক্যামেরার পেছনেই কাজ করতে পছন্দ করেন! ইউরোপ-আমেরিকা তে বিশ্বের নামি দামী ১০ কোম্পানি তে কাজ করেছেন IT এক্সপার্ট হিসাবে! বাংলাদেশের জন্য সরাসরি কিছু করার চেষ্টা সবসময়ই তারা করে বেড়াতো তাকে, যখনই অফিসে ভালো কিছু দেখতো, মনে মনে ভাবতো, আমার দেশেও এটা করা সম্ভব ! ২০১৫ সালে যখন হাইটেক পার্ক লন্ডনে তাদের রোডশো করে, প্রথমে সফটওয়্যার ইন্ডাস্ট্রি করার কল্পনায় চুক্তিবদ্ধ হয় তার নিজস্ব কোম্পানী Vibrant Software, UK. তারই ধারাবাহিকতায় দেশে এসে মার্কেট এনালাইসিস করে সিন্ধান্ত নেন, হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি করবেন, দেশের হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি ইম্পোর্ট সাবস্টিটিউট করবেন মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট দিয়ে, পাশাপাশি এক্সপোর্টও করবেন! চুক্তি করেন দেশীয় প্রতিষ্ঠান ইউনিয়ন গ্রুপ এর সাথে! শুরু হয়ে যায় তার জীবনের আরেকটি নতুন অধ্যায়! কোটি কোটি টাকার কাজ ফেলে দেশে চলে আসেন পুরো পরিবার নিয়ে বাংলাদেশ এ। নিজের সাজানো সংসার ও বাচ্চাদের কথা ভেবে প্রথমে না বললেও পরে পুরোপুরি সায় দেন তার সহধর্মিনী আঁখি খান, সেও যে আরেক কম্পিউটার প্রকৌশলী! বলে রাখা ভালো – দুইজনেই একসাথে স্নাতক ডিগ্রী নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার ও প্রযুক্তি তে।

ছবিটা সংগৃহীত।

২০১৭ সালে জমি বুঝে নিয়েই কাজ শুরু করে দেন ইন্ডাস্ট্রিজর। প্রথম ইনভেস্টর বলে সব জায়গাতেই জটিলতা পোহাতে হয়েছে তাকে! পুরো ২ বছর দেশে পরিবার রেখে ঘুরে বেড়িয়েছেন চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া! দেখছেন পৃথিবীর নামি দামি ফ্যাক্টরী, তৈরি করেছেন Vibrant বাংলাদেশ ফ্যাক্টরী বিশ্বমানের। নোকিয়ার মতো বড় কোম্পানীর প্রোডাক্ট আজ এসেমব্লি হচ্ছে vibrant ফ্যাক্টরীতে! স্বপ্ন দেখেন বাংলাদেশের FoxConn বানানোর! সেদিন আর দূরে নয়, মেড ইন বাংলাদেশ ডিজিটাল পণ্য দখল করে নেবে বিশ্ববাজারে!
শুধু vibrant ফ্যাক্টরীর জন্যই নয়, পুরো হাই-টেক পার্ক অথরিটির পলিসি গত অসংখ্য জটিলতা গুলোরও সমাধান করেছেন তিনি হাই-টেক পার্ক অথোরিটির সাথে কাঁধ মিলিয়ে! হাই-টেক পার্ক অথোরিটিও তাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করেছেন তার এই মেড ইন বাংলাদেশ স্বপ্ন পূরণে।

মোহাম্মদ মারবীন ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে HSC, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তিতে স্নাতক এবং ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ারে, ইংল্যান্ড থেকে স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন! পড়াশোনায় পাশাপাশি খেলাধুলাতে সব সময় ভালো ছিলেন! ইংল্যান্ড এ মাস্টার্স করে দেশে ফেরার পরিকল্পনা থাকলেও, ছেলের অসুস্থতার কারণে তা আর হয়ে ওঠেনি। কিন্তু দেশের জন্য কাজ করার অদম্য ইচ্ছা তাকে কখনো আটকাতে পারেনি! ইংল্যান্ডের বন্ধু বান্ধব তাকে পাগল বলে! আসলেই সে এক বদ্ধ পাগল।

ছবি সংগৃহীত।

১৯৭১ সালে পাগলরাই দেশের জন্য অস্ত্র ধরেছিলো, আর এখন মোহাম্মাদ মারবীন এর মতো পাগলরাই মেড ইন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাগলামি করে যাচ্ছে! আমাদের দেশে এমন পাগল ই দরকার, যারা দেশের লাল-সবুজের পতাকা টা সারা বিশ্বের কাছে তুলে ধরার পাগলামো করে যাচ্ছে! বাংলাদেশ এগিয়ে যাচ্ছে প্রযুক্তিতে, মোহাম্মদ মারবীন এর মতো আরো অনেক পাগল চাই আমাদের!।

-জিডিটিএন/১২নভে/২১

এই সপ্তাহের জনপ্রিয়

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

সর্বশেষ

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি