শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
28 C
Dhaka

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের স্ট্র্যাটাজিক পার্টনার হলো জেনেক্স ইনফোসিস

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহক পরিষেবার পরিধি সম্প্রসারণের মাধ্যমে বৃহত্তর গ্রাহক গোষ্ঠীর কাছে বিশ্বমানের ব্যাংকিং সেবা পৌছে দেয়ার লক্ষ্যে সম্প্রতি জেনেক্স ইনফোসিস লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হয়েছে দেশের অন্যতম স্বনামধন্য ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড। এই চুক্তির অধীনে জেনেক্স ইনফোসিস, স্ট্র্যাটাজিক পার্টনার হিসেবে বৃহত্তর গ্রাহক গোষ্ঠীকে স্ট্যান্ডার্ড চার্টার্ড এর ব্যাংকিং সেবাগুলো পৌঁছে দিতে ব্যাংকটিকে সহায়তা করবে।

গত ১১ সেপ্টেম্বর ঢাকায় অবস্থিত জেনেক্স ইনফোসিস লিমিটেড এর প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের নির্বাহী ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কনজিউমার, প্রাইভেট অ্যান্ড বিজনেস ব্যাংকিং বিভাগের প্রধান জনাব সাব্বির আহমেদ বলেন, `আমাদের ব্যবসায়িক প্রক্রিয়ায় জেনেক্সকে অংশীদার হিসেবে পেয়ে আমরা  সত্যিই আনন্দিত। আগত বছরগুলোতে বিশ্বমানের ব্যাংকিং সেবা অধিকতর গ্রাহকের কাছে পৌঁছে দিতে একটি সমন্বিত ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে আমরা সচেষ্ট রয়েছি এবং জেনেক্স ইনফোসিসের সাথে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সেই ব্যবস্থারই একটি অংশ।‘

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

জেনেক্স ইনফোসিস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব প্রিন্স মজুমদার বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো একটি স্বনামধন্য ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরে আমরা সত্যিই উচ্ছ্বাসিত। আমাদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতাকে  কাজে লাগিয়ে এই চুক্তির লক্ষ্য অর্জনে সফল হবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেই সাথে এই পার্টনারশিপ, ব্যাংকিং সেক্টরে আমাদের পদচারণাকেও আরও  শক্তিশালী করবে। এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে জেনেক্স ইনফোসিস লিমিটেডের ওপর আস্থা রাখার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রতি আমরা কৃতজ্ঞ।‘

উল্লেখ্য, জেনেক্স ইনফোসিস লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট ও আইটি সার্ভিস সেবাদানকারী প্রতিষ্ঠান, যাদের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট সেক্টরে জেনেক্স ইনফোসিস লিমিটেড বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, এছাড়া সময়োপযোগী বহুমুখী প্রযুক্তি সেবাদানকারী হিসেবেও প্রতিষ্ঠানটি সুপরিচিত।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের একমাত্র বহুজাতিক সর্বজনীন ব্যাংক, যারা ১১৭ বছর ধরে বিশ্বব্যাপী গ্রাহকগণকে নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা দিয়ে আসছেন। দেশের অর্থনৈতিক প্রক্রিয়ায় দীর্ঘসময়ের অংশীদার হিসাবে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উভয় পর্যায়ে উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, ব্রিটিশ বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান, যার সদর দপ্তর লন্ডনে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি