শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
28 C
Dhaka

স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ডস ২০২১ ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে নিরলস ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতে সপ্তমবারের মতো স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ডস প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। রাজধানীর হোটেল প্যান প্যাসেফিক সোনারগাঁও এর মিটিং কক্ষ সুরমায় অনুষ্ঠিত সম্প্রতি এক সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ডস ২০২১ এর ঘোষণা দেওয়া হয়। কৃষি ও খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে নিরলস ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতে টানা ছয় বছর ধরে এই আয়োজন করে আসছে। এ পর্যন্ত মোট ৪৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক প্রদান করা হয়েছে।

আগের বছরের মতো এবারও মোট ১০টি ক্যাটাগরিতে এই পদক প্রদান করা হবে। ব্যক্তি পর্যায়ে- আজীবন সম্মাননা, সেরা নারী কৃষক, সেরা পুরুষ কৃষক, পরিবর্তনের নায়ক, সেরা সাংবাদিক (কৃষি) ও দুর্যোগ যোদ্ধা হিসেবে সেরা কমিউনিটি এবং প্রতিষ্ঠান পর্যায়ে সেরা প্রতিষ্ঠান- কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি, সেরা প্রতিষ্ঠান- কৃষি সহায়তা ও বাস্তবায়ন ও সেরা কৃষি রপ্তানিকারক। এছাড়া বিচারকদের হাতে থাকছে জুরি স্পেশাল ক্যাটাগরি, যা ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পারে। এই ক্যাটাগরিতে এবার ক্ষুদ্র নৃ গোষ্ঠির কৃষক ও খামারিরা বিশেষ গুরুত্ব পাবেন। সনদের পাশাপাশি ব্যক্তি পর্যায়ের সকল ক্যাটাগরির জন্য থাকবে অর্থ পুরস্কার।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, “বাংলাদেশের অগ্রগতির পেছনে যখন উন্নয়ন হয়েছে শিল্প উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) এবং সেবাখাতে, সেখানে কৃষিখাত বাংলাদেশের ১৬ কোটি মানুষকে খাদ্য পৌঁছে দিয়ে টেকসই উন্নয়ন চলমান রেখেছে। কৃষিখাতে দেশের ৪০ শতাংশেরও বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করছে আর তাদের এই খাতে যুক্ততা এবং শ্রম করোনা মহামারির দুঃসময়ে অমূল্য ভূমিকা রেখেছে। এগ্রো অ্যাওয়ার্ডে চ্যানেল আইয়ের অংশীদার হতে পেরে আমি ভীষণ খুশি। কারণ কৃষিখাতে পরিবর্তনের রূপকারদের তাদের অদম্য সাহস, সৃজনশীলতা এবং কঠোর পরিশ্রমের জন্য এবং নিঃস্বার্থভাবে দেশের অব্যাহত অগ্রগতি ও উন্নয়নের পেছনে অবদানের জন্য আমরা সম্মানিত করার সুবর্ণ সুযোগ পেয়েছি।”

অনলাইনে সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, “আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রায় কৃষি ও কৃষকের যে অবদান তা কোনোভাবেই হিসেবে আনা সহজ নয়। আমরা মনে করি, সরকারের পাশাপাশি কৃষি ও কৃষকের দিকে দৃষ্টি দেয়ার বাধ্যবাধকতা রয়েছে প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের। এক্ষেত্রে স্ট্যাণ্ডার্ড চার্টার্ড বড় একটি ভূমিকা নিয়ে এগিয়ে এসেছে। টানা কয়েক বছর এই অ্যাওয়ার্ডের আয়োজনের মধ্য দিয়ে দেশের কৃষিক্ষেত্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তুলে আনা সম্ভব হয়েছে। তাদের সামান্য উৎসাহ সৃষ্টিই আমাদের এই আয়োজনের বড় সার্থকতা।”

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, “করোনা পরিস্থিতি আমাদের নতুন করে জানিয়ে দিয়েছে কৃষির গুরুত্ব। আজ বাংলাদেশ অনেকটা সাহসিকতার সঙ্গে দেশের সকল খাতকে এগিয়ে নিতে পারছে কৃষি উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে। এক্ষেত্রে সরকারের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ভূমিকা রয়েছে আমাদের দেশের কৃষক-খামারি থেকে শুরু করে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের। আমরা মনে করি, এই খাতের সেরা মানুষগুলো বছরে একবার সম্মানিত করার এই আয়োজন কৃষিখাতের প্রতি আমাদের বিনীত দৃষ্টি রাখার প্রয়াস। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে ধন্যবাদ চ্যানেল আইয়ের সঙ্গে এই সুন্দর আয়োজন এগিয়ে নেয়ার জন্য।”

এছাড়া সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাস চৌধুরী, চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার (ড্রামা ও টেলিফিল্ম) ও স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক শহিদুল আলম সাচ্চুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি