রবিবার, জুন ১৪, ২০২৬
30.2 C
Dhaka

সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করলো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: অত্যাধুনিক প্রযুক্তি ও সৃষ্টিশীল ভাবনার মাধ্যমে ক্রেতাদের টিভি বিনোদনের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার কারণে টানা ১৬ বছর ধরে বিশ্বের ১ নাম্বার টিভি ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে স্যামসাং। সম্প্রতি, এই খাতে স্যামসাংয়ের অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রান্ডটিকে ‘সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ডে’ ভূষিত করা হয়। টিভি ইন্ডাস্ট্রি থেকে এই প্রথম কোন ব্র্যান্ড এই অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করেছে। রাজধানীর হোটেল শেরাটন ঢাকায় গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একটি ইভেন্টে এই অ্যাওয়ার্ডের ঘোষণা দেয়া হয়।

দুর্দান্ত ইমেজ, ঝকঝকে আউটপুট ও নিখুঁত রঙের সমন্বয়ের কারণে বিশ্বব্যাপী সমাদৃত স্যামসাংয়ের টিভি। ব্র্যান্ডটি ক্রেতাদের চাহিদা অনুসারে উদ্ভাবন-নির্ভর কৌশল গ্রহণের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে যুগান্তকারী প্রযুক্তি নিয়ে আসতে সক্ষম হয়েছে। বছরের পর বছর ধরে ক্রেতাদের হৃদয় জিতে নেয়ার মধ্য দিয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাপী বিভিন্ন পুরস্কার অর্জন করেছে স্যামসাং। ২০২২ সালে বাংলাদেশের ১ নাম্বার টিভি ব্র্যান্ড হিসেবে নিলসেনআইকিউ এর সাথে যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করে স্যামসাং। বাংলাদেশের টিভি ব্র্যান্ড হিসেবে সুপারব্র্যান্ডস’র ‘বেস্ট টিভি ব্র্যান্ড’ পুরস্কার স্যামসাংয়ের অর্জনে আরও একটি পালক হিসেবে যুক্ত হলো। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের বিশেষজ্ঞ ও স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত প্যানেল (ব্র্যান্ড কাউন্সিল) জটিল যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে সুপারব্র্যান্ডগুলোকে নির্বাচিত করে।

এ বিষয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস’র ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “এই খাতে নেতৃস্থানীয় টিভি ব্র্যান্ড হিসেবে বছরের পর বছর ধরে স্যামসাং যেসব স্বীকৃতি অর্জন করেছে সেগুলোর জন্য আমরা অত্যন্ত গর্বিত। বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো টিভি ব্র্যান্ড হিসেবে সুপারব্র্যান্ডসের ‘বেস্ট টিভি ব্র্যান্ড’ স্বীকৃতি অর্জন নিঃসন্দেহে অত্যন্ত গৌরবের। সুপারব্র্যান্ডসের এই স্বীকৃতি আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে। একইসাথে এই স্বীকৃতি ক্রেতা ও সরবরাহকারীদের আশ্বস্ত করে যে, তারা সেরা ব্র্যান্ডটির সাথেই রয়েছে। আমরা এই অর্জনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমাদের শীর্ষ অবস্থান ধরে রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান সুপারব্র্যান্ডস বিশ্বব্যাপী ৯০টি দেশে কাজ করে যাচ্ছে। ১৯৯৪ সালে যাত্রা শুরুর পর থেকে ব্র্যান্ড সাফল্যের প্রতীকে পরিণত হয়েছে সুপারব্র্যান্ডস। গালা ইভেন্টে পরের দুই বছরের জন্য সুপারব্র্যান্ডসের প্রকাশনা উন্মোচন করা হয়। প্রতিটি সুপারব্রান্ডের সাফল্যের গল্প জায়গা পায় সুপারব্র্যান্ডসের এই বিশেষ প্রকাশনায়, যা বিজ্ঞাপন, মার্কেটিং, ব্র্যান্ড ম্যানেজমেন্ট ও মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য একটি বহুল আকাঙ্ক্ষিত বই।   

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

পরিবেশবান্ধব ক্যাম্পাসের আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ইনার সিটি ক্যাম্পাস ২০২৬...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

অর্থ বিল ২০২৬-এ ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিকি

টেকভিশন২৪ ডেস্ক: ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি