বুধবার, অক্টোবর ৭, ২০২৬
31 C
Dhaka

ঘরে বসেই মিলবে ই-ভিসা!

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি পাসপোর্টে ৪১টি দেশে অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়, এই দেশগুলোর বেশিরভাগই আফ্রিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত। উন্নত কোনো দেশের ভিসা পাওয়াটা বেশ কঠিন। পোহাতে হয় ঝক্কি ঝামেলা। তাছাড়া কোন দেশের ভিসা কীভাবে পাওয়া যাবে এ সংক্রান্ত তথ্যও পাওয়া যায় না বেশি। বাংলাদেশি নাগরিকদের এই বিড়ম্বনা এড়াতে চালু হয়েছে নতুন একটি ওয়েবসাইট। ভিসা প্রসেসিং সেন্টার ডটকম ওয়েবসাইটটিতে বাংলাদেশিদের ভ্রমণের ভিসা সংক্রান্ত সব ধরনের তথ্যই পাওয়া যাবে।

একই সঙ্গে বিশ্বের যেসব দেশ বর্তমানে ই-ভিসা ইস্যু করছে সেসব দেশে আবেদনও করা যাবে এই ওয়েবসাইটটির মাধ্যমে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং শেনজেন দেশগুলোতে ভিসা পাওয়ার পরামর্শও পাওয়া যাবে। সোমবার ওয়েবসাইটির অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ওয়েবসাইটটির সহ-প্রতিষ্ঠাতা আল-মামুন হৃদয় বলেন, আমি নিজে একজন নিয়মিত ভ্রমণকারী। ভ্রমণের প্রয়োজনে ভিসা সংক্রান্ত তথ্য খুঁজতে গিয়ে দেখেছি সঠিক তথ্য খুবই কম। এই প্রয়োজনীয়তা থেকেই একটি তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট তৈরির উদ্যোগ নিয়েছি। ভ্রমণকে সহজ এবং ভিসা প্রসেসিং দ্রুততর করার জন্য বিভিন্ন দেশ ই-ভিসা চালু করলেও আমাদের দেশ থেকে নানান সীমাবদ্ধতায় সরাসরি ই-ভিসার জন্য আবেদন করা যায় না।

তবে আমাদের ওয়েবসাইট থেকেই এখন থেকে সরাসরি বিভিন্ন দেশের ই-ভিসার জন্য আবেদন করা যাবে। ই-ভিসা আবেদন অনেক দেশে এয়ার টিকিট বুকিং কিংবা হোটেল বুকিংয়ের বাধ্যবাধকতা পাশাপাশি কোথাও ইন্সুরেন্সের প্রয়োজন রয়েছে। বাংলাদেশ থেকে ইন্সুরেন্স অনলাইনে তাৎক্ষনাৎ কেনার কোনো সুযোগ নেই। ভিসা কনফার্ম না হওয়া পর্যন্ত ফ্লাইটের টিকিট কেনাটাও ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে হৃদয় বলেন, অনেক দেশের ওয়েবসাইটে কেবল বিদেশি মুদ্রায় ফি প্রদান করতে হয়, বেশিরভাগ মানুষই সেটা নিয়ে বেশ ঝামেলায় পড়েন। এসব প্রয়োজনের কথা মাথায় রেখেই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। ইন্সুরেন্স, এয়ার টিকিট ইত্যাদির বাধ্যবাধকতা ভিসা প্রসেসিং সেন্টার ডটকমে থাকছে না। আবেদনের পর প্রতিষ্ঠানটিই গ্রাহকের হয়ে এই রিকোয়ারমেন্টগুলোর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।

ওয়েবসাইটটিতে ভ্রমণকারীদের ভিসা সংক্রান্ত সব ধরনের তথ্য যেমন রয়েছে, একই সঙ্গে সরাসরি ইন্টার্যাকটিভ ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ই-ভিসা আবেদন করার সুযোগও রয়েছে। ভিসা প্রসেসিং সেন্টার সাইট থেকে ই-ভিসা আবেদন করার জন্য খুব কম ডকুমেন্টের প্রয়োজন হবে।

এছাড়া ভ্রমণ ভিসা সংক্রান্ত সব ধরনের তথ্য https://visaprocessingcenter.com/ এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি