মঙ্গলবার, জুন ২, ২০২৬
33 C
Dhaka

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে শেষ হলো চিলড্রেনস রোবো ম্যাথ ফেস্টিভ্যাল

টেকভিশন২৪ ডেস্ক: শিশু কিশোরদের গণিত, রোবটিক্স, আইওটি এবং STEM শিক্ষায় উৎসাহী করে তুলতে রাজধানীতে অনুষ্ঠিত হলো তিনদিনব্যাপী চিলড্রেনস রোবো ম্যাথ ফেস্টিভ্যাল ২০২৩। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের যৌথ আয়োজনে ধানমণ্ডির গ্রীন সিটি সেন্টারে এ আয়োজন করা হয়।

অংশ নেয়া শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে উৎসবের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞান কল্পকাহিনী লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। এ সময় তিনি উপস্থিত অভিভাবকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি বর্তমান সময়ের শিক্ষার্থীদের মেধা বিকাশের ক্ষেত্রে এমন আয়োজনের গুরুত্ব সম্পর্কেও কথা বলেন।

তিনদিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে অনলাইনে ইলেকট্রনিক্স, প্রোগ্রামিং এবং আরডুইনোর উপর ভিত্তি করে রোবটিক কুইজ অনুষ্ঠিত হয়। সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অনলাইনেই এ কুইজে অংশ নেয়। দ্বিতীয় দিনের শুরুতে স্ক্র্যাচ প্রোগ্রামিং এ হাতেখড়ি শিরোনামে প্রোগ্রামিং কর্মশালার আয়োজন করা হয়। গণিতকে জনপ্রিয় করতে কাজ করা প্রতিষ্ঠান বাংলার ম্যাথের আয়োজনে শিশুদের জন্য ছিল গণিতের ওয়ার্কশপ – ম্যাথ টিজার। এখানে মজার কিছু খেলার মাধ্যমে গণিত শেখানো হয়। সেই সাথে ছিল পুরস্কার। দিনশেষে প্রয়াত জামিলুর রেজা চৌধুরীর নামের সংক্ষিপ্ত রূপে নাম দেওয়া বাংলাদেশে ডেভেলপ করা জেআরসি বোর্ড দিয়ে এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য রোবটিক্স ওয়ার্কশপের আয়োজন করা হয়। এই ডেভেলপমেন্ট বোর্ড ব্যবহার করে শিক্ষার্থীদেরকে হাতেকলমে বিভিন্ন প্রজেক্টও করানো হয়।  

উৎসবের শেষ দিনে বিভিন্ন রোবটিক্স কন্টেস্ট অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা সিমুলেশন ভিত্তিক গেমিং কন্টেস্ট ভার্চুয়াল রোবটিক্স কন্টেস্ট, জেআরসি বোর্ড দিয়ে প্রস্তুতকৃত রেসিং কার নিয়ে রোবরেস প্রতিযোগিতা, লাইন ফলোয়ার রোবট কন্টেস্টে অংশ নেয়। বিজয়ীদের হাতে সার্টিফিকেট, মেডেল এবং পুরস্কার তুলে দেয়ার মধ্য দিয়ে শেষ হয় তিনদিনব্যাপী এই আয়োজন। 

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেনীর ছাত্রী রাসফিন রোহানি এ উৎসবে এসে জীবনের প্রথমবার জেআরসি বোর্ড ব্যবহার করে এলইডি লাইট জ্বালায়। বিভিন্ন কর্মশালা বিশেষ করে ম্যাথ কর্মশালা নিয়ে সে জানায়, সুডোকু সমাধানের মাধ্যমে অঙ্কের মত কঠিন বিষয়কেও এত সহজে উপস্থাপন করা যায়, এটা তার ধারনাই ছিল না। তাছাড়া রোবটিক্স নিয়ে একটা প্রাথমিক ধারনাও সে পেয়েছে এ উৎসব থেকে। 

কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমদ, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান সহ আরো অনেকেই এ উৎসবের বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ উৎসবের সহযোগিতায় ছিল বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, বাংলার ম্যাথ, জেআরসি বোর্ড, ভার্চুয়াল রোবটিক্স টুলকিটস বাংলাদেশ, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড – বাংলাদেশ, স্ক্র্যাচ বাংলাদেশ এবং বাংলাদেশ ফ্লাইং ল্যাবস।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

সর্বশেষ

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি