শনিবার, জুন ১৩, ২০২৬
30.4 C
Dhaka

শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির লক্ষে বাংলালিংক ও এনএসইউ’র চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুসারে, এনএসএউ-এর শিক্ষার্থীরা বাংলালিংক-এর অভিজ্ঞ পেশাজীবীদের প্রশিক্ষণ ও বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে।

করোনা মহামারীর কারণে অনলাইনে আয়োজিত এই সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ, হেড অফ ট্যালেন্ট ম্যানেজমেন্ট আয়েশা সাঈদ, হেড অফ কর্পোরেট কমিউনিকেশন্স অ্যান্ড সাস্টেনিবিলিটি আংকিত সুরেকা উপস্থিত ছিলেন। এনএসইউ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলাম, প্রফেসর, ডিন ড. আব্দুল হান্নান চৌধুরী, মোহাম্মদ খসরু মিয়া , পিএইচডি , প্রফেসর  এন্ড ডিরেক্টর, ক্যারিয়ার এবং প্লেসমেন্ট সেন্টার, এনএসইউ ও ক্যাথেরিন লি, পিএইচডি, ডিরেক্টর, অফিস অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডভাইজার, সেন্টার ফর পিস স্টাডিজ, এসআইপিজি, এনএসইউ।

এই চুক্তির আওতায় এনএসইউ-এর শিক্ষার্থীরা বাংলালিংক-এর লার্ন ফ্রম দ্যা লিডারস, লার্ন ফ্রম দ্যা স্টার্টআপস, ক্যাম্পাস টু কর্পোরেট, ক্যারিয়ার বুটক্যাম্প, ওমেনটর, ইনোভেটর্স, স্ট্র্যাটেজিক অ্যাসিসটেন্ট প্রোগ্রাম, অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রাম ও ক্যাম্পাস অ্যামব্যাসেডরসহ তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়া তাদের পাঠ্যক্রমে বাংলালিংক-এর বিভিন্ন কেইস স্টাডি অন্তর্ভুক্ত করা হবে। 

এনএসইউ-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলাম বলেন, “বাংলালিংক-এর মতো স্বনামধন্য একটি টেলিকম প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে নর্থ সাউথ ইউনিভার্সিটি আনন্দিত। আমি নিশ্চিত যে, এর ফলে টেলিযোগাযোগে যৌথ গবেষণার আরও সুযোগ সৃষ্টি হবে। শিক্ষানবিশ হিসেবে বাংলালিংক-এ আমাদের শিক্ষার্থীদের যোগ দেওয়ার এই সুযোগকে আমরা স্বাগত জানাই। এর পাশাপাশি আমরা আশা করি, বাংলালিংক-এর শীর্ষ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা অতিথি শিক্ষক হিসেবে আমাদের শ্রেণীকক্ষে এসে শিক্ষার্থীদের বাস্তবজগত সম্পর্কে ধারণা দেবেন। আমি নিশ্চিত যে, আমাদের যৌথ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।“

বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, “তরুণদের জন্য বিভিন্ন নতুন সুযোগ সৃষ্টি করাকে আমরা সবসময় অগ্রাধিকার দিয়ে থাকি। কারণ, আমরা তাদের অনুসন্ধিৎসা, উৎসাহ ও অভিনব চিন্তাকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। এনএসইউ-এর সাথে আমাদের এই অংশীদারিত্বের ফলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে উপকৃত হওয়ার পাশাপাশি বাংলালিংক-এর অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে সঠিক দিকনির্দেশনা পাবে। এই সুযোগগুলি অবশ্যই ভবিষ্যতে তাদের সফলভাবে ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি