মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
29.1 C
Dhaka

শক্তিশালী ব্যাটারির নিশ্চয়তাসহ নতুন স্মার্টফোন নিয়ে এলো ভিভো

টেকভিশন২৪ ডেস্ক: ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জার, ৮ জিবি র‌্যামের সঙ্গে ২৫৬ জিবি রম এবং ৪৮ মাসের স্মুথ পারফরম্যান্সের নিশ্চয়তা নিয়ে বাজারে এসেছে ভিভো ওয়াই২৮।

গত বুধবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াই ও ভি সিরিজের মডেলে সর্বোচ্চ ব্যাটারি ক্যাপাসিটি দিচ্ছে ভিভো। দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি এই স্মার্টফোনে মিলবে নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি ও প্রোডাক্টিভ থাকার নিশ্চয়তা। এতে লেখাপড়া বা কাজ সংক্রান্ত ইমেইল, ব্যাক-টু-ব্যাক কনফারেন্স কল বা সারাদিনের ইন্টারনেট নির্ভর যোগাযোগ হবে দ্রুত ও নির্বিঘ্ন। এছাড়া অ্যাডভাঞ্চারপ্রিয় তরুণ প্রজন্মের জন্য ওয়াই২৮ দীর্ঘ ভ্রমণে দেবে নির্ভরযোগ্য জিপিএস ও বাধাহীন নেভিগেশন। অর্থাৎ, প্রয়োজনে কিংবা বিনোদনে, স্মার্টফোনটি দেবে সেরা পারফরম্যান্স। তাছাড়া স্মার্টফোনটিতে ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জারের সঙ্গে থাকছে ৪ বছরের ব্যাটারি হেলথ ও ৪৮ মাসের স্মুথ এক্সপেরিয়েন্সের গ্যারান্টি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৬ জিবি র‌্যামের (আরও অতিরিক্ত ৬ জিবি) সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টেও পাওয়া যাবে ভিভো ওয়াই২৮। এর দাম পড়বে ২০ হাজার ৯৯৯ টাকা। এছাড়া ৮ জিবি র‌্যাম (আরও অতিরিক্ত ৮ জিবি) ও ২৫৬ জিবি স্টোরেজের ভিভো ওয়াই২৮ এর দাম পড়বে ২৫ হাজার ৯৯৯ টাকা। গ্লিমিং অরেঞ্জ ও এগেট – এই দুই রঙে মিলছে ভিভো ওয়াই২৮।

সূত্রঃ সময়

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি