সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
22 C
Dhaka

লুডু টুর্নামেন্টের বিজয়ীদের নাম ঘোষণা করল দারাজ 

টেকভিমন ডেস্ক:  আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজের গেইমিং প্ল্যাটফর্ম দারাজ ফার্স্ট গেইমস, ডিএফজি-তে আয়োজিত হয় বাংলাদেশ বনাম পাকিস্তান লুডু টুর্নামেন্ট।

দারাজের টেন টেন (১০.১০) ক্যাম্পেইন উপলক্ষ্যে গত ৭ থেকে ৯ অক্টোবর হয়ে যাওয়া এই লুডু টুর্নামেন্টে বাংলাদেশ ও পাকিস্তানের মোট ১ লাখ প্রতিযোগীকে পিছনে ফেলে সেরা ৩০-এ জায়গা করে নেন বাংলাদেশের ২১ জন খেলোয়াড়। এর মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন সিলেট মেডিকেল কলেজের শিক্ষার্থী খুরশিদ জয়, যিনি জিতে নিয়েছেন ১,০০,০০০ টাকার দারাজ ভাউচার, দ্বিতীয় স্থান অধিকারী শওকত ওসমান জিতে নেন ১০ হাজার টাকার দারাজ ভাউচার, এছাড়াও আরো ১৯ জন জিতে নেন ৩ হাজার টাকার সমমূল্যের ভাউচার। দারাজ বাংলাদেশের হেড অফিসে গতকাল প্রথম বিজয়ীর হাতে ভাউচারটি তুলে দেন প্রতিষ্ঠানটির হেড অফ মার্কেটিং সৈয়দ আহমদ আবরার হাসনাইন।

‘লুডু লাখপতি’র প্রথম বিজয়ী খুরশিদ বলেন – “আমি কখনো চিন্তাও করিনি যে এই টুর্নামেন্টের উইনার হব। ১০.১০ ক্যাম্পেইনের সময় যখন ম্যাচে রেজিস্ট্রেশন করার নোটিফিকেশন আসলো তখন ভাবলাম করেই ফেলি। তারপর একটা  একটা করে ম্যাচ খেলতে খেলতে ফাইনাল রাউন্ডে চলে গেলাম আর উইনার হলাম। আমি জোর গলায় বলতে চাই যে দারাজ আসলেই একটি বিশ্বস্ত কোম্পানি”।

এছাড়াও দারাজের সিক্সথ অ্যানিভার্সারি ক্যাম্পেইনের আর.জে কম্পিটিশনের বিজয়ীদের হাতেও তুলে দেওয়া হয় পুরষ্কার। এর মধ্যে প্রথম হয়েছেন ক্যাপিটাল এফ এম – এর আর.জে রাশেদ, যিনি পেয়েছেন একটি রিয়েলমি সিক্স ফোন ও দ্বিতীয় হয়েছেন স্পাইস এফ এম – এর  আর.জে আনিজা, যিনি পেয়েছেন একটি রিয়েলমি সি ১১ ফোন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি