শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
20 C
Dhaka

দারাজ ১১.১১: প্রথম ২৪ ঘণ্টায় কেনাকাটার উচ্ছ্বাস

টেকভিশন২৪ ডেস্ক: প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে বছরের সবচেয়ে বড় সেল ইভেন্ট দারাজ ১১.১১। প্রথম দিনেই ক্রেতাদের ভিড় জমে উঠেছে দারাজে। সারা দেশের মানুষ মেতে উঠেছে উৎসবের আমেজে, যেখানে পছন্দের পণ্যে মেলে দারুণ সব অফার, আর কেনাকাটার অভিজ্ঞতা ভাগাভাগি করে চলেছে সবাই।

কোন পণ্যে বেশি ঝোঁক?

প্রথম দিনের কেনাকাটায় স্বাস্থ্য ও সৌন্দর্য, গ্রোসারি এবং ইলেকট্রনিক্স পণ্য ক্রেতাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। দ্রুততম ডেলিভারির চমকও ছিল সেখানে। যেমন, এক ক্রেতা রাতে ডেটল হ্যান্ডওয়াশ অর্ডার দিয়ে সকালে ঘুম থেকে উঠেই হাতে পান, যা দারাজের দ্রুত সেবার উদাহরণ।

প্রিয় ব্র্যান্ডের প্রতি ভরসা

হায়ার, টেকনো আর লোটোর মতো ব্র্যান্ডে ক্রেতাদের আস্থা যেন আরও বেড়েছে। প্রথম দিন থেকেই এই ব্র্যান্ডগুলোতে অর্ডারের চাপ ছিল তুঙ্গে। বিশ্বস্ত ব্র্যান্ডগুলো দারাজে সহজেই পাওয়া যাচ্ছে বলে ক্রেতারা নিজেদের কেনাকাটায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

অপ্রত্যাশিত বেস্টসেলার

প্রতি বছরের মতোই ১১.১১-তে ক্রেতাদের কেনাকাটার তালিকায় ছিল কিছু মজার চমক। শীতের আগমনের সময়ে অপ্রত্যাশিতভাবে ১.৫ টন এয়ার কন্ডিশনারের চাহিদা বেড়েছে। পাশাপাশি ডিম সংরক্ষণের র‍্যাক এবং ডেকোরেটিভ এলইডি লাইটের মতো অভিনব পণ্যও উঠে এসেছে বেস্টসেলার তালিকায়, যা এই সেলে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে।

ফ্রি ডেলিভারির আনন্দ

১১.১১-এর প্রথম দিনেই প্রায় ৮৫ শতাংশ ক্রেতা উপভোগ করেছেন ফ্রি ডেলিভারি সুবিধা। এই সুবিধা পেয়ে ক্রেতারা খুশি হয়েছেন এবং কেনাকাটার খরচ কিছুটা কমে যাওয়ায় আরও পণ্য কিনতে উৎসাহ পেয়েছেন।

বিক্রেতাদের জন্য সুবর্ণ সুযোগ

দারাজের এই মেগা সেল শুধু ক্রেতাদের জন্যই নয়, বিক্রেতাদের জন্যও এনে দিয়েছে ব্যবসার প্রবৃদ্ধির সুযোগ। প্রথম দিনেই দারাজের বিক্রেতারা অন্যান্য সময়ের তুলনায় ৫ গুণ বেশি অর্ডার পেয়েছেন, যা স্থানীয় ব্যবসার প্রসারে দারাজের অবদানকে আরও সুদৃঢ় করেছে।

দারাজ ১১.১১ শপিং ফেস্টিভ্যাল ইতিমধ্যেই ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য রেকর্ড গড়েছে। এই উৎসব চলবে ২১ নভেম্বর পর্যন্ত, তাই সিজনের সেরা ডিল মিস না করার জন্য এখনই খুঁজুন দারাজে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

সর্বশেষ

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

লেনোভো অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে কমপ্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি