মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

রেসপনসিবল বিজনেস ২০২১ -এর সাথে যুক্ত হলো হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি অনলাইনে রয়টার্স ইভেন্টের আয়োজনে অনুষ্ঠিত হলো রেসপনসিবল বিজনেস ২০২১ ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য পদক্ষেপ সংক্রান্ত আলোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে অনুষ্ঠানটিঅনুষ্ঠানে সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং ব্যবসা সংশ্লিষ্ট বক্তাগণ বৈশ্বিক টেকসই রূপান্তরের ক্ষেত্রে আন্তর্জাতিক চুক্তি, প্রতিশ্রুতি এবং পদক্ষেপ সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন।  

এখানে আরও আলোচনা করা হয়, নতুন সুযোগগুলো কাজে লাগানোর জন্য নতুন কাঠামো ও নতুন মডেল তৈরির মাধ্যমে কীভাবে একটি সুস্পষ্ট লক্ষ্য এবং কৌশল অর্জন করা যায়। আর সেই স্পষ্ট উদ্দেশ্য ও কৌশলকে ঘিরে কীভাবে একসাথে নতুন কাঠামো ও মডেল তৈরি করা যায়; এমন অনেক বিষয়।

হুয়াওয়ে কর্পোরেট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বোর্ডের পরিচালক ক্যাথেরিন চেন বলেন, “টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন কার্বন নিরপেক্ষতা, সার্কুলার ইকোনোমি, শক্তির কার্যদক্ষতা এবং বর্জ্য ব্যবস্থাপনা”। তিনি তার মূলপ্রবন্ধে কার্বন নিঃসরণ হ্রাস এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং হুয়াওয়ে স্মার্ট পিভি সমাধানের কথা তুলে ধরেন, যা কিনা ৬০টিরও বেশি দেশে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তিনি বলেন, “মোট কথা, বৃহৎ স্থলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে স্থাপন করা হলে, হুয়াওয়ের স্মার্ট পিভি সমাধান বিদ্যুৎ উৎপাদন ব্যয় সাত শতাংশ পর্যন্ত হ্রাস করতে সহায়তা করতে পারে। এন্টারপ্রাইজ ক্যাম্পাস এবং বাড়িতে ব্যবহার করা হলে, এটি বিদ্যুৎ উৎপাদন  দুই শতাংশ বাড়াতে পারে এবং বিদ্যুৎ খরচ হ্রাস করতে পারে”।

একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ের মূল লক্ষ্য কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি এবং পুনরুৎপাদনশীল অর্থনৈতিক ব্যবস্থায় আরও বেশি অবদান রাখা। কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে গত বছর হুয়াওয়ে এর শীর্ষ ১০০ সাপ্লায়ারের মধ্যে ৯৩টির সাথে কাজ করে। হুয়াওয়ে ক্যাম্পাসের পিভি বিদ্যুৎকেন্দ্রগুলো এক কোটি ২৬ লাখ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। ৬২০,০০০ টনের অধিক কার্বন নিঃসরণ হ্রাসে ১৫৫ কোটি কিলোওয়াট ঘন্টা ক্লিন এনার্জি (পরিবেশবান্ধব জ্বালানি) ব্যবহৃত হয়। ডিভাইস রিসাইক্লিং কর্মসূচি ৪৮টি দেশ এবং অঞ্চলে অনুষ্ঠিত হয় এবং ৪,৫০০ টনের বেশি ইলেকট্রনিক বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করে। গত বছর জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখার ব্যাপারে কার্বন ডিসক্লোজার প্রোজেক্টের (সিডিপি) প্রকাশিত তালিকার ৯,০০০ প্রতিষ্ঠানের মাঝে ‘এ লিস্ট’ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম ৫০০ প্রতিষ্ঠানের মধ্যে হুয়াওয়ে স্থান দখল করে।

এ অনুষ্ঠানে বিখ্যাত নেতৃবৃন্দ এবং উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এদের মধ্যে ছিলেন: দ্য প্রিন্স অব ওয়েলস, কোস্টারিকার প্রেসিডেন্ট কার্লোস আলভারাডো কেসাডা, স্পেনের ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি ও ডিজিটাল রূপান্তর মন্ত্রী নাদিয়া কালভিনো, ইউরোপীয় কমিশনের এনভায়রনমেন্ট, ওশানস ও ফিশারিজের কমিশনার ভার্জিনিজেস সিঙ্কেভিয়াস, ইউএন গ্লোবাল কমপ্যাক্টের নির্বাহী পরিচালক সান্ডা ওজিয়াম্বো, লুক্সেমবার্গের অর্থমন্ত্রী পিয়ের গ্রামিগনা, নরওয়ের পেট্রোলিয়াম ও জ্বালানি মন্ত্রী টিনা ব্রু, জার্মানির পরিবেশ, প্রকৃতি সংরক্ষণ ও পারমানবিক নিরাপত্তা মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি জোচেন ফ্ল্যাসবার্থ, বেলজিয়ামের অর্থনীতি ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং কৌশলগত বিনিয়োগের স্টেট সেক্রেটারি টমাস ডারমিন, এবং ইউরোপীয় কমিশনের ফরেন পলিসি ইন্সট্রুমেন্টস (এফপিআই)-এর প্রধান হিলডে হার্ডম্যান প্রমুখ।

রয়টার্স ইভেন্টস সাস্টেইনেবল বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক লিয়াম দাউদ বলেন, ‘রেসপনসিবল বিজনেস ২০২১ ব্যবসার বেশ কিছু বিষয় নিয়ে পুনরায় চিন্তা করার প্রয়োজনীয়তা স্পষ্টভাবে তুলে ধরে। অনুষ্ঠানটি সকল অংশীজনদের মাঝে সুনির্দিষ্ট নতুন কার্যক্রম, অংশীদারিত্বের নতুন উপায় এবং উন্মুক্ত উদ্ভাবনের জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। হুয়াওয়ের মতো প্রতিষ্ঠানগুলো যথাযথ রূপান্তর নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের রূপান্তরে রোল মডেল হিসেবে কাজ করতে পারে।’

আরও জানতে: https://www.huawei.com/en/sustainability

 

 

 

 

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি