রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
28.3 C
Dhaka

রেফ্রিজারেটরে যুক্ত হলো স্পেসম্যাক্স প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: অনেক সময় বলা হয় ‘মন যেখানে, বাড়ি সেখানেই;’ এবং মন ভালো রাখতে অতিপ্রয়োজনীয় জিনিসগুলোর একটি হল খাবার। তাই, এক্ষেত্রে, বাড়ির রান্নাঘরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে দাবি করাটা ঠিক ভুল হবে না।

ব্যস্ত জীবনে সুস্বাদু খাবার রান্না করা এবং তা খাওয়া-দাওয়ায় রয়েছে এক অন্যরকমের প্রশান্তি। সেক্ষেত্রে খুব দ্রুত এবং কোন ঝামেলা ছাড়া নিজের পছন্দের খাবার তৈরি করার সবচেয়ে সহজ উপায় হল অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ কিচেন অ্যাপ্লায়েন্স।

দ্রুত রান্না করতে সাহায্য করার পাশাপাশি খাবার সঠিকভাবে সংরক্ষণ করাকেও সহজ করে তুলেছে এসব আধুনিক অ্যাপ্লায়েন্স। এতে করে জীবনযাপনের মান যেমন উন্নত হয়েছে, তেমনি এসব অ্যাপ্লায়েন্সের নন্দনতাত্ত্বিক ডিজাইন বাড়ির চিরচারিত চেহারায় নিয়ে আসে নান্দনিক ভাব। এ সকল অ্যাপ্লায়েন্সগুলোর মধ্যে অন্যতম হল রেফ্রিজারেটর, যা খাবার টাটকা রাখার পাশাপাশি হেঁসেলে আনে এক অনন্য সৌন্দর্য। এমন ফ্যাশনেবল লুক ও কার্যকরী ফিচার নিশ্চিত করতে স্যামসাং নিয়ে এসেছে স্পেসম্যাক্স রেফ্রিজারেটর। রিসেসড হ্যান্ডেল ও ফ্ল্যাট ডোর সমৃদ্ধ এই রেফ্রিজারেটরগুলো বানানোই হয়েছে যেন এ অ্যাপ্লায়েন্স কিচেনের ডিজাইনের সাথে অনায়াসেই মিশে যায়।

দুর্দান্ত ডিজাইনের পাশাপাশি এই রেফ্রিজারেটরগুলোতে থাকছে স্পেসম্যাক্স প্রযুক্তি, যা বাইরে থেকে রেফ্রিজারেটরের জায়গা না বাড়িয়ে ভেতরের সংরক্ষণ ক্ষমতায় সর্বাধিক মাত্রা নিশ্চিত করে – স্টোরেজ সুবিধা প্রদান করে ৭০০ লিটার পর্যন্ত; ফলে, এতে করে পরিবারের সবার দৈনন্দিন খাবার চাহিদা পূরণ করা যায় খুব সহজেই। কম পরিমাণে হাই-এফিশিয়েন্সি ইনসুলেশন ব্যবহার করার ফলে ফ্রিজের এই অনন্য প্রযুক্তি ফ্রিজের দেয়ালকে পাতলা রাখে। স্যামসাংয়ের সাইড-বাই-সাইড রেফ্রিজারেটরগুলোর বাইরের মাপ বাজারের অন্যান্য রেফ্রিজারেটরের মত হলেও ভেতরে রয়েছে আরও বেশি জায়গা। এই সিরিজের ফ্রিজার (ডিপ ফ্রিজ) ক্যাপাসিটি ২৬৯ লিটার পর্যন্ত, যা বাজারে প্রচলিত চেস্ট ফ্রিজারের সমতুল্য ।

এই রেফ্রিজারেটরগুলিতে আরও আছে অল এরাউন্ড কুলিং সিস্টেম যা প্রতিনিয়ত তাপমাত্রা পরীক্ষা করে সর্বত্র ঠাণ্ডা বাতাসের প্রবাহ নিশ্চিত করে। এতে করে লম্বা সময়ের জন্য খাবার টাটকা ও স্বাস্থকর থাকে। এছাড়াও, এই ফ্রিজের ডিজিটাল ইনভার্টার কম্প্রেশন ৫০ শতাংশ পর্যন্ত শক্তি সঞ্চয় করে। রেফ্রিজারেটরের কুলিং চাহিদা অনুযায়ী এই ডিজিটাল ইনভার্টার স্বয়ংক্রিয়ভাবে তার গতি পরিবর্তন করে, যা সাধারণ কম্প্রেসরে হয় না। এমন প্রযুক্তিগত অগ্রগতির প্রমাণস্বরূপ, স্যামসাং সকল রেফ্রিজারেটরের ডিজিটাল ইনভার্টার কম্প্রেসরে দিচ্ছে ২০ বছরের ওয়্যারেন্টি।

শক্তিশালী স্টোরেজ ক্ষমতা, ডিওডোরাইজিং ফিল্টারের মতো অত্যাধুনিক ফিচারসমূহ এবং কুলিং স্পিডের ওপর বাড়তি নিয়ন্ত্রণের সমন্বয় স্পেসম্যাক্স প্রযুক্তির এই রেফ্রিজারেটর সিরিজ, বড় কিংবা ছোট সব ধরনের পরিবারের জন্য দুর্দান্ত কিচেন অ্যাপ্লায়েন্স। তাই, শুধুমাত্র নিজের এবং পরিবারের জন্য হোক অথবা দাওয়াতে প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণের জন্যে, এই রেফ্রিজারেটর আপনার দৈনন্দিন জীবনকে করে তুলবে আরও স্বাচ্ছন্দ্যময়।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি