শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
30 C
Dhaka

রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের পুনর্মিলনী, পুরনো স্মৃতিতে আপ্লুত সবাই জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের পুনর্মিলনী।

দু’দিনব্যাপী এই প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে সিনিয়র-জুনিয়রদের মিলন মেলায় পরিনত হয় রয়েট ক্যাম্পাস। আনন্দঘণ এই মুহূর্তগুলোতে ১৯৬৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত যত অ্যালামনাই পাস করে ক্যাম্পাস ছেড়েছেন, সবার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। চলতি মাসের ৯ ও ১০ মার্চ অনুষ্ঠিত হওয়া এই পুনর্মিলনীতে উৎসবমুখর ছিল পুরো ক্যাম্পাস।

আয়োজকদের একজন জানান, গত মাসে বিভাগীয় প্রধানের কাছ থেকে প্রথম শুনি পুনর্মিলনী আয়োজনের কথা। শুনেই সবাই খুশিতে আত্মহারা। ক্যাম্পাসে এটাই আমাদের শেষ সেমিস্টার। অতএব আমাদের চেয়ে খুশি আর কে হবে! এরপর শুরু হয়ে যায় কাজ। বিভাগীয় প্রধানসহ সব স্যার-ম্যাডামের দিকনির্দেশনায় স্বেচ্ছাসেবকেরা শুরু করেন পরিকল্পনা আর তার বাস্তবায়ন।

কাজের ধরন অনুযায়ী তৈরি হয় আলাদা আলাদা দল। নিবন্ধন, তথ্য সংরক্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যাম্পাস রাঙানো, খাবারদাবারের ব্যবস্থা করা—সবকিছুর জন্য আলাদা আলাদা দায়িত্বপ্রাপ্ত দল ছিল। ক্লাস-ল্যাব শেষে ফ্লুইড মেকানিকস ভবনে দিন-রাত চলতে থাকে প্রস্তুতি। শিক্ষকদের সঙ্গে এক হয়ে কাজ একটা নতুন অভিজ্ঞতা। এদিন রংবেরঙের আলোকসজ্জা ও আলপনায় ক্যাম্পাস সেজেছিল ভিন্ন সাজে। মূল ফটক থেকে শুরু করে কেন্দ্রীয় মাঠ পর্যন্ত সব ব্যাচের নাম অনুযায়ী টানানো হয় ব্যানার। সিনিয়ররা সবাই দল বেঁধে যাঁর যাঁর পুরোনো হলের রুমগুলো ঘুরে দেখছিলেন। হাতড়ে বেড়াচ্ছিলেন হাজারো স্মৃতি। তারপর সবাই আড্ডায় মেতে ওঠে। আড্ডার আসর বসান চায়ের টংদোকানগুলোয়। এ সময় নানা গল্প, স্মৃতি, মজার ঘটনা।

এ একদল অ্যালামনাই শোনালেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের ঘটনা। দেশের অবস্থা তখন কেমন ছিল, কীভাবে অনেকে যুদ্ধে গিয়েছিলেন; সঙ্গে শিহরণ জাগানো আরও নানা ঘটনা। সন্ধ্যার পর বিভাগের সব ছাত্রছাত্রীর জন্য রাতের খাবারের আয়োজন ছিল। খাবারের বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক অংশ। অ্যালামনাইদের বিভিন্ন ব্যাচ গান, নাচ, রসিকতায় মাতিয়ে রেখেছে সবাইকে। কাঁধে কাঁধ মিলিয়ে নেচে-গেয়ে চলছিল উপভোগ আর স্মৃতি রোমন্থন। পরের দিন ১০ মার্চ ছিল অনুষ্ঠানের শেষ দিন।

দিনব্যাপী আরও নানা কার্যক্রম শেষে নৈশভোজের আগে সব প্রাক্তনী মিলে সামনে আবারও পুনর্মিলনী আয়োজনের ঘোষণা দেন। কনসার্ট আর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিলো। এদিন মঞ্চ মাতাতে এসেছিল ব্যান্ড শিরোনামহীন, পার্থিব এবং কণ্ঠশিল্পী কোনাল।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি