শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

বাজারে আসছে রিয়েলমি’র নম্বর প্রো সিরিজের উদ্ভাবনী ক্যামেরা স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি দেশের বাজারে এর নম্বর প্রো ৫জি সিরিজের নতুন স্মার্টফোন উন্মোচন করবে। প্রো ভার্সনের নম্বর সিরিজের নতুন ডিভাইসগুলো ব্র্যান্ডটির হিরো মডেল হিসেবে পরিচিত। এ বছরের শুরুতে প্রতিষ্ঠানটি দেশের বাজারে রিয়েলমি ৯ সিরিজের দু’টি ফোন উন্মোচন করে। দেশের বাজারে উন্মোচিত হওয়ার পর এ ডিভাইসগুলো ক্রেতাদের মাঝে বিপুল সাড়া পেয়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, রিয়েলমি নম্বর সিরিজের ডিভাইসগুলো বৈশ্বিক বাজারে ৪ কোটি বিক্রির মাইলফলক অর্জন করেছে, যা এই ব্র্যান্ডকে ‘বেস্ট-সেলিং’ স্মার্টফোন সিরিজের তালিকায় শীর্ষ দশে নিয়ে গেছে।      

রিয়েলমি’র নম্বর প্রো সিরিজের ডিভাইসগুলোর ক্যামেরা ও ডিজাইনে সবসময়ই অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসা হয়। এ সেগমেন্টের অধিকাংশ ফোন তৈরি করার সময় প্রথমবারের মতো উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করা হয়; যা ডিভাইসগুলোকে এর প্রতিযোগী ব্র্যান্ডগুলোর ডিভাইসগুলো থেকে আলাদা করে তুলে। যেমন নিজ সেগমেন্টের মধ্যে প্রথমবারের মতো রিয়েলমি ৫ প্রো ডিভাইসে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৬ প্রো-তে ২০এক্স জুম লেন্স, ৭ প্রোতে সনি আইএমএক্স ৬৮২ ও ৮ প্রোতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। অনন্য এ ফিচারগুলো প্রথমবারের মতো এ ডিভাইসগুলোতে নিয়ে আসা হয়। মিড-রেঞ্জ ফোনগুলোতে ব্যবহারকারীদের ফ্ল্যাগশিপ ফিচারের অভিজ্ঞতা প্রদানে সবসময় সচেষ্ট রিয়েলমি। উন্নত মানের ছবি তোলার বিষয়টিকে নিশ্চিত করতে নম্বর সিরিজের সব প্রো ডিভাইসগুলোর ক্যামেরাতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, নম্বর প্রো সিরিজের ডিজাইনে থাকে নতুনত্ব যা ব্যবহারকারীদের প্রদান করে অনন্য অভিজ্ঞতা।

ধারণা করা হচ্ছে, নতুন নম্বর সিরিজের নতুন ডিভাইসগুলোতে অসাধারণ ক্যামেরা, নতুন ডিজাইন ও শক্তিশালী ৫জি প্রসেসরের এর মতো ফ্ল্যাগশিপ-লেভেল ফিচার থাকবে। শক্তিশালী ৫জি প্রসেসরের পাশাপাশি সুপারডার্ট চার্জার সম্বলিত এ ফোনগুলো এ সেগমেন্টের ফোনগুলোর মধ্যে সেরা পারফরমেন্স নিশ্চিত করবে। খুব শিগগিরই ব্র্যান্ডটি নতুন ডিভাইসগুলোর নাম ও উন্মোচনের তারিখ ঘোষণা করবে।    

উল্লেখ্য যে, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এই স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।     

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি