মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
34 C
Dhaka

রিয়েলমি স্মার্টফোন কিনে ১ লাখ টাকা পুরস্কার জিতলেন গ্রাহক

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: প্রি-বুক রিয়েলমি সি৬৭ ক্যাম্পেইনে অংশ নেওয়া ভাগ্যবান একজন বিজয়ীকে এক লাখ টাকা পুরস্কার প্রদান করেছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি।

রিয়েলমি স্মার্টফোন কিনে একটি আকর্ষণীয় লটারির মাধ্যমে এক লাখ টাকার এ অসাধারণ সুযোগ জিতে নিয়েছেন শরীফ আহমেদ।

রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং ডিরেক্টর ড্যারেন ঝ্যাং সম্প্রতি বিজয়ীর হাতে এক লাখ টাকার চেক তুলে দেন।

এছাড়া, রিয়েলমি সি৬৭ কিনে আরও ১০ জন ভাগ্যবান ক্রেতা লটারির মাধ্যমে নির্বাচিত হয়ে পেয়েছেন বোগো (একটি কিনলে একটি ফ্রি) ডিলের পুরস্কার।

বাংলাদেশের স্মার্টফোনের বাজারে রিয়েলমি সি৬৭ ছাড়ার সময়, ব্র্যান্ডটি তাদের গ্রাহকদের জন্য অসাধারণ এক সুযোগ নিয়ে হাজির হয়। স্মার্টফোন সিরিজটি বাজারে আসার সঙ্গে সঙ্গে রিয়েলমি’র অনুমোদিত আউটলেটগুলোতে ডিভাইসটির প্রি-বুকিং দিলে, লটারির মাধ্যমে বিজয়ী স্মার্টফোনপ্রেমী গ্রাহকদের এক লাখ টাকা এবং একটি কিনলে একটি ফ্রি অফারের ঘোষণা দেয় জনপ্রিয় এই স্মার্টফোন ব্র্যান্ডটি।

রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং ডিরেক্টর ড্যারেন ঝ্যাং বলেন, “ অনন্য স্থায়িত্ব ও গুণগতমান ধরে রেখে একটি যথার্থ টেক ব্র্যান্ড হতে চায় রিয়েলমি। তার একটি উদাহরণ হলো রিয়েলমি সি৬৭। এই ক্যাম্পেইনে অংশ নেওয়ায়, আমি এক লাখ টাকা বিজয়ীকে এবং ১০ জন স্মার্টফোন বিজয়ীকে আন্তরিক অভিনন্দন জানাই।”

এক লাখ টাকার ভাগ্যবান বিজয়ী শরীফ আহমেদ বলেন, “একটি ফোন কিনে এক লাখ টাকার পুরস্কার জিতে যাব, তা আমি স্বপ্নেও ভাবিনি। এতে আমি খুবই আনন্দিত। রিয়েলমিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। রিয়েলমি ও এর স্মার্টফোন ডিভাইসের সঙ্গে আমার এই অভিজ্ঞতা সব সময়ই অসাধারণ ছিল!”

সি-সিরিজের রিয়েলমি সি৬৭ হলো সেগমেন্টের প্রথম স্মার্টফোন ডিভাইস, যাতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের কোয়ালিটি ক্যামেরা। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শট নেওয়ার ক্ষেত্রে স্মার্টফোন গ্রাহককে দেয় দারুণ ফটোগ্রাফিক সক্ষমতা। আনুষ্ঠানিকভাবে তোলা স্যাম্পল ছবিগুলোতে দেখা গেছে, প্রতিযোগী ব্র্যান্ডগুলোর ৫০ মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় এই ডিভাইসের ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা তুলনামূলক অনেক স্পষ্ট ছবি তুলতে সক্ষম।

বিশেষ করে বলতে গেলে, সি-সিরিজেই প্রথম রিয়েলমি সি৬৭- এর ৩x ইন-সেন্সর জুমে উন্নত ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বৈচিত্র্যময়তার সঙ্গে ছবি তোলার ক্ষেত্রে এই সেন্সর ছবিপ্রেমীদের দিচ্ছে অসাধারণ রেজোল্যুশন।

শুধু তাই নয়, এই প্রথমবারের মতো সি-সিরিজের সি৬৭ ডিভাইসে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ ৬এনএম চিপসেট, যা নেক্সট-লেভেলের পাওয়ার প্রদানের পাশাপাশি ব্যবহারকারীকে দেয় নিশ্চিত কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা। ৩৩০কে- এর একটি শক্তিশালী স্কোরের মাধ্যমে, এই চিপসেট স্মার্টফোন গ্রাহকদের নির্ভরযোগ্য পারফরম্যান্সের অসাধারণ অভিজ্ঞতা লাভের নিশ্চয়তা দেয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি