মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
26.1 C
Dhaka

রিয়েলমি সি৫৫ স্মার্টফোনে প্রি-অর্ডার

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি চারটি সেগমেন্ট-ফার্স্ট ফিচার সহ চ্যাম্পিয়ন সি সিরিজের সর্বশেষ সংস্করণ রিয়েলমি সি৫৫ উন্মোচন করেছে। গত ২ এপ্রিল থেকে প্রি-অর্ডার শুরু হওয়া ডিভাইসটিতে ফ্যানদের জন্য থাকছে আকর্ষণীয় নানান অফার উপভোগ করার সুবর্ণ সুযোগ।

প্রি-অর্ডারের ক্ষেত্রে প্রথমেই https://realmebd.com/c55-prebook/ লিংকটি ভিজিট করতে হবে। আগ্রহী ক্রেতারা লিংকে ক্লিক করলে সেখানে একটি পেইজ আসবে; যেখানে একটি ফর্মে নাম, ফোন নাম্বার, দোকানের এলাকা, টেরিটরি, দোকানের নাম, ফোনের ধরণ ও রঙ উল্লেখ করতে হবে। এরপর ‘প্রি-অর্ডার নাও’ এ ক্লিক করতে হবে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর একটি কনফার্মেশন টেক্সট পাবেন ক্রেতা এবং রিয়েলমি কাস্টমার সার্ভিসের একজন প্রতিনিধি তাকে ফোন করবেন। পরে, কনফার্মেশন প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রেতাকে নিকটস্থ রিয়েলমি আউটলেট থেকে মাত্র ৯৯ টাকার একটি পেমেন্ট করতে হবে।

প্রি-অর্ডার করে ক্রেতারা ফ্রি ডিসপ্লে প্রোটেকশন ও ৬ মাস মেয়াদী রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টির সুযোগ পাবেন। এছাড়া, পুরোনো ডিভাইস সোয়াপের ওপর নির্ভর করে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি, ক্রেতারা গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের ফ্রি ইন্টারনেট ডেটা উপভোগ করার সুযোগ পাবেন। ক্রেতারা এখন কেবল ৬ জিবি র‍্যাম/১২৮ জিবি রম ভ্যারিয়েন্টের ডিভাইসটি প্রি-অর্ডার করতে পারবেন।
এসব অফারের পরও, একজন সৌভাগ্যবান বিজয়ীর জন্য থাকছে ১ লাখ টাকা জিতে নেয়ার সুবর্ণ সুযোগ। এছাড়া, লটারিতে বাছাইকৃত কয়েকজন ক্রেতা রিয়েলমি সি৫৫ ফোনটি পাবেন একদম ফ্রি। পাশাপাশি, প্রি-অর্ডারের ক্ষেত্রে ১,০০০ ক্রেতা পাবেন ফ্রি রিয়েলমি স্পোর্টস বোতল। বিজয়ীদের লটারির মাধ্যমে বাছাই করা হবে।

রিয়েলমি সি৫৫ স্মার্টফোনে প্রথমবারের মতো ৬৪ মেগাপিক্সেল এআই ক্যামেরা, ১৬ জিবি পর্যন্ত ডায়নামিক র‍্যাম, ৩৩ ওয়াটের সুপারভুক চার্জ ও আলট্রা-স্লিম সানশাওয়ার ডিজাইনের মতো সেগমেন্ট-ফার্স্ট যুগান্তকারী সব আপগ্রেড ব্যবহার করা হয়েছে। এছাড়া ক্যামেরা, স্টোরেজ, চার্জ ও ডিজাইন, এই চারটি ক্ষেত্রে সেগমেন্ট-সেরা আপগ্রেড। এটি এই সেগমেন্টের একমাত্র ডিভাইস যাতে উন্নত রেজ্যুলেশন ও ক্যামেরার স্বচ্ছতা নিশ্চিত করতে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বিঅ্যান্ডডব্লিয় (ব্ল্যাক অ্যান্ড হোয়াইট) লেন্স। উদ্ভাবনী ইমেজ মোডের সহায়তায় এই ফোন সকল অবস্থায় ক্যামেরার দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ক্রেতার নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিতে ডিভাইসটিতে ৮ জিবির ডায়নামিক র‍্যাম রয়েছে, যা ১৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। পাশাপাশি, সেগমেন্টের এই ফোনটিতেই রয়েছে ৩৩ ওয়াটের সুপারভুক চার্জ ও ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, যা ক্রেতাদের দুশ্চিন্তামুক্ত ব্যাটারি অভিজ্ঞতা নিশ্চিত করবে। তার সাথে, রিয়েলমি সি৫৫ এ রয়েছে প্রাকৃতিক উপাদান থেকে অনুপ্রাণিত হয়ে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা সানশাওয়ার ডিজাইন। অনবদ্য ও প্রিমিয়াম লুক নিশ্চিত করতে সানশাওয়ার ও রেইনি নাইট, এই দু’টি রঙে ফোনটি নিয়ে আসা হয়েছে।

তাহলে আর দেরি কেন! এখনই ওপরে দেয়া লিংকে ক্লিক করুন, আর নিজের জন্য রিয়েলমি সি৫৫ ফোনটি প্রি-অর্ডার করুন!

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি