বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
32.3 C
Dhaka

রবির আর ভেঞ্চারস পিএলসি’র দায়িত্বে কাজী

রবির ডিজিটাল ভেঞ্চার সাবসিডিয়ারি আর ভেঞ্চারস পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন প্রযুক্তি ব্যবসা বিশেষজ্ঞ কাজী এম হাসান। আর ভেঞ্চারস ডিজিটাল খাতে রবির এগিয়ে যাওয়ার নেতৃত্ব দেওয়ার পাশাপাশি অংশীদারদের সাথে এমন পণ্য তৈরি করতে কাজ করবে যা তার গ্রাহকদের ডিজিটাল সেবায় নতুন মাত্রা যোগ করবে।

আর ভেঞ্চারস এ যোগদানের আগে কাজী বিশ্বে প্রযুক্তি খাতের প্রথম সারির লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেইন অপারেটর ‘ডেলহিভারি’-এর কান্ট্রি হেড হিসেবে ইন্টারন্যাশনাল গ্রোথ স্ট্রাটেজির নেতৃত্ব দিয়ে আসছিলেন। এছাড়া তিনি এটুআই (অ্যাস্পায়ার টু ইনোভেট) এর তহবিল এবং সক্ষমতা উভয় ক্ষেত্রে বেসরকারি খাতের অংশীদারিত্বের সুবিধার্থে এর অপারেটিং মডেল পুনর্গঠনে পরামর্শকের কাজ করেছেন।

এর আগে তিনি গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার হিসাবে কোম্পানির তথ্য প্রযুক্তি খাত এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিলেন। এছাড়া তিনি, জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে গ্রামীণফোন এক্সিলারেটর তৈরি করেন, এবং মার্জার অ্যান্ড একুইজিশন সংক্রান্ত বিষয়ে বাংলাদেশসহ পার্শ্ববর্তী ভৌগলিক অংশগুলোতে টেলিনরের জন্য দীর্ঘমেয়াদী কৌশল প্রদান করেন।

আর ভেঞ্চারস পিএলসি’র চেয়ারম্যান রাজীব শেঠি বলেন, “কাজীকে রবির নবগঠিত ডিজিটাল ভেঞ্চার কোম্পানি আর ভেঞ্চারস পিএলসি-এর প্রধান নির্বাহী হিসেবে পেয়ে আমরা খুবই আনন্দিত। তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা, পরামর্শদান এবং প্রযুক্তিগত স্টার্ট-আপ পরিচালনার একজন বিশেষজ্ঞ হিসেবে, আমি নিশ্চিত রবির ডিজিটাল অগ্রযাত্রাকে তিনি আরও উচ্চ স্তরে নিয়ে যাবেন । আমরা বিশ্বাস করি উদ্ভাবনী ডিজিটাল সমাধানের  উপর গুরুত্ব  দিয়ে আর ভেঞ্চারস পিএলসি স্মার্ট বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নকে আরও ত্বরান্বিত করবে।”

কাজী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং গ্লোবাল প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি বডি এসিসিএ, ইউকে -এর একজন ফেলো চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্ট ( এফসিসিএ) । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (আইবিএ) থেকে বিবিএ সম্পন্ন করেছেন। তিনি এসিসিএ বাংলাদেশের সদস্য উপদেষ্টা কমিটির নির্বাচিত চেয়ারম্যান।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি