শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
24 C
Dhaka

যৌথভাবে স্যাটেলাইট নির্মাণ করবে যুক্তরাষ্ট্র-ভারত

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ভারত যৌথভাবে একটি আধুনিক রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। স্যাটেলাইটটি নির্মাণ ও উৎক্ষেপণে দুটি দেশের মধ্যে নতুন অংশীদারত্বমূলক চুক্তিও হয়েছে। খবর গিজমোচায়না।

বিজ্ঞান ও বাণিজ্যিক ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে পৃথিবী পর্যবেক্ষণের কাজে এ স্যাটেলাইট ব্যবহার করা হবে বলে সূত্রে জানা গেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এ প্রকল্পে নাসার সঙ্গে যৌথভাবে কাজ করেছে। এটি মহাকাশ অনুসন্ধানে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারত্বকে আরো শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্যাটেলাইটটিতে টপ-টায়ার মাইক্রোওয়েভ ও সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হবে। এটি মাটি, তুষার, উদ্ভিদসহ বিভিন্ন পরিবেশে ভালো রেজল্যুশনের ছবি ও তথ্য সংগ্রহ করতে পারবে।

বিশেষজ্ঞরা এ যৌথ স্যাটেলাইট মিশনের অসংখ্য সুবিধা তুলে ধরেছেন। বর্তমানে পৃথিবী পর্যবেক্ষণ ক্ষমতা ব্যাপকভাবে উন্নত করবে নতুন এ স্যাটেলাইট এবং বিশেষজ্ঞদের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। উন্নত প্রযুক্তি বিস্তৃত মহাকাশ শিল্পকে বিকাশে সহায়তা করবে। উদ্যোগটি আমেরিকান ও ভারতীয় গবেষকদের মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা করা হচ্ছে। এটি ভবিষ্যতের যৌথ মহাকাশ প্রকল্পগুলোর পথ প্রশস্ত করবে বলে আশা করা যায়। এছাড়া স্যাটেলাইট ডাটা বাণিজ্যিক ব্যবহারের মাধ্যমে কৃষি উন্নয়ন ও দুর্যোগ মোকাবেলায়ও সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মার্কিন-ভারত স্যাটেলাইটটি দেশ দুটির মধ্যে মহাকাশ সহযোগিতার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি