মঙ্গলবার, জুন ৯, ২০২৬
32.9 C
Dhaka

যে উপায়ে শনাক্ত করবেন ডিপফেক ভিডিও

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পরিধি নিয়ে নতুন করে ব্যাখ্যা না দিলেও সমস্যা নেই। বর্তমানে সব খাতেই এর ব্যবহার যুক্ত হচ্ছে। ছবি ও ভিডিও সম্পাদনায় এআই উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। তবে এর নেতিবাচক ব্যবহারও হচ্ছে। এআইনির্ভর ডিপফেক প্রযুক্তি নিয়েও এখন আলোচনা হচ্ছে।

ডিপফেক আসলে এআইয়ের একটি ধরন। ছবি, অডিও এবং ভিডিও তৈরিতে ব্যবহার করা হয় এ প্রযুক্তি। ডিপফেক এআইকে একুশ শতকের ফটোশপিং বলা হয়ে থাকে। বিদ্যমান সোর্সকে সরিয়ে নতুন কিছু বসাতে পারদর্শী এ প্রযুক্তি। অর্থাৎ এর মাধ্যমে যে কারো মুখমণ্ডল ব্যবহার করা যাবে সহজে।

এআইনির্ভর এ প্রযুক্তি শুধু ভিডিও নয়, ফেক প্রোফাইলের ছবি তৈরিতেও ব্যবহার করা হয়। তাই এ ধরনের ভিডিও শনাক্তেও সতর্ক থাকতে হবে।

চোখের দিকে নজর দেয়া:
২০১৮ সালে পরিচালিত এক গবেষণায় দেখা যায়, ডিপফেক ভিডিওতে সাধারণত কোনো মানুষের মুখমণ্ডল ব্যবহার করা হলেও সেখানে চোখের পলক পড়া বা ব্লিংক হয় না। কেননা সেটি এআইনির্ভর, সাধারণ মানুষের মতো ব্লিংক করাও সম্ভব না।

ঠোঁটের নড়াচড়া খেয়াল করা:
ডিপফেক প্রযুক্তি যদি খুব বেশি ভালো না হয় তাহলে বিভিন্ন অসংগতি চোখে পড়বে। এর অন্যতম একটি বিষয় হচ্ছে লিপ সিঙ্কিং বা ঠোঁট মেলানো। এ প্রযুক্তি কোনো মানুষের স্বাভাবিক কার্যক্রম শতভাগ নকল করতে পারবে না। কোনো না কোনো অসংগতি সামনে আসবে।

ভিডিওতে দেখানো ব্যক্তির ত্বক:
আসল ব্যক্তি আর ভুয়া ব্যক্তির ত্বকের গঠন কখনই এক রকম হবে না। তবে ভিডিওতে এক নজর দেখে তা শনাক্ত করা কিছুটা কঠিন। এসব ভিডিওতে ব্যক্তির ত্বককে দাগমুক্তভাবে উপস্থাপন করা হয়। এছাড়া শারীরিক নড়াচড়াও অন্য রকম থাকে।

ব্যক্তির চুল ও দাঁত:
এ দুটি বিষয় শতভাগ কপি করার চেষ্টা করে ডিপফেক প্রযুক্তি। কারণ এর মাধ্যমে ব্যক্তির চেহারা অনেকটাই শনাক্ত করা যায়। তবে প্রযুক্তিটি সেভাবে উন্নত না হওয়ায় রেন্ডারিং ভালো হয় না।

ডিপফেক বোঝার আরো বেশকিছু উপায় আছে। একটু খেয়াল করলে দেখা যাবে, ডিপফেক ভিডিও খুব একটা বড় হয় না। কারণ একটা ভিডিওতে চরিত্রের মুখের প্রতিটি অভিব্যক্তি ফ্রেম বাই ফ্রেম এডিট করতে হয়। ভিডিওর দৈর্ঘ্য যদি বেশি হয়, সেক্ষেত্রে এডিট করাটা অসম্ভব হয়ে যায়। 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

সর্বশেষ

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি