রবিবার, মে ৩১, ২০২৬
28 C
Dhaka

যত পরিবর্তন আসছে আইফোন ১৫ সিরিজে

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বর মাসে আইফোন-১৫ সিরিজের ঘোষণা দিতে পারে অ্যাপল। সাধারণত প্রতিবছর এ সময়টাতেই নতুন সিরিজের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এবারে আইফোন-১৫ সিরিজের মোট চারটি ফোন আনতে যাচ্ছে অ্যাপল। এতে ক্যামেরাসহ মোট তিনটি বিষয়ে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, আইফোন-১৫ সিরিজে ডাইনামিক আইল্যান্ড ও ব্যাক প্যানেল, ক্যামেরা এবং ইউএসবি টাইপ-সিতে বেশ বড় ধরনের বদল আনতে যাচ্ছে অ্যাপল।

ডাইনামিক আইল্যান্ড ও ব্যাক প্যানেল

আইফোন-১৫ সিরিজের মডেলগুলোতে অ্যাপলের নতুন ডায়নামিক আইল্যান্ড ফিচার দেয়া হবে। অর্থাৎ ফ্ল্যাগশিপ ফোনটিতে একটি পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন থাকবে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা দেয়নি অ্যাপল। বর্তমানে ডাইনামিক আইল্যান্ড ডিজাইনটি শুধু আইফোন-১৪ প্রো মডেলের মধ্যেই সীমাবদ্ধ।
এর পাশাপাশি, আইফোন-১৫ এবং আইফোন-১৫ প্লাসে একটি ম্যাট কালার ফিনিশিংসহ একটি ফ্রস্টেড গ্লাস ব্যাক ফিচার দেয়া হতে পারে। যেমনটা দেয়া হয়েছিল আইফোন-১৪ প্রো মডেলে।

ক্যামেরায় বড় ধরনের পরিবর্তন

আইফোনের নিয়মিত এডিশনগুলোতে সাধারণত পেছনে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়। তবে আইফোন-১৫ সিরিজে আরও ১২ মেগাপিক্সেল বাড়ানো হতে পারে। এছাড়া, আইফোন-১৫ প্রো ম্যাক্স মডেলটিতে আরও বিশিষ্ট ক্যামেরা মডিউল রয়েছে যা অন্যান্য সেন্সর ছাড়াও ৫ থেকে ৬ গুণ বেশি অপটিক্যাল জুম ক্ষমতাসম্পন্ন পেরিস্কোপ লেন্স যুক্ত।

ইউএসবি টাইপ-সি পোর্ট

আইফোন-১৫ সিরিজে সবচেয়ে বড় ধরনের যে পরিবর্তনটি আসতে পারে তা হলো এর ইউএসবি পোর্ট। সাধারণত অ্যাপলে এর চিরচেনা লাইটনিং পোর্টই ব্যবহার করে হয়ে আসছিল আইফোন-১৪ সিরিজ পর্যন্ত। এবার এর ব্যত্যয় ঘটিয়ে টাইপ-সি পোর্ট ব্যবহার করে পারে অ্যাপল। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি