বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
34 C
Dhaka

মেটার এআই চ্যাটবট ফেসবুকে যেভাবে সাহায্য করবে

spot_img

কৃত্রিম বুদ্ধিমত্তা এরইমধ্যে দখল করে আছে সব জায়গা। বিশ্বের অন্যতম জনপ্রিয় এআই চ্যাটবট হচ্ছে চ্যাটজিপিটি। মাইক্রোসফটের এই চ্যাটবটের সঙ্গে পাল্লা দিয়ে অন্যরাও চ্যাটবট এনেছে। মেটা অনেকদিন আগেই তাদের নিজস্ব এআই চ্যাটবট এনেছে। মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে এরইমধ্যে যুক্ত হয়েছে এ এআই। এললামা ৩ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে তৈরি এই চ্যাটবট। মেটার নতুন এআই রোবটের মাধ্যমে নানা টাস্ক করতে পারবেন ইউজাররা। চ্যাটজিপিটি, জেমিনি এবং কোপাইলটের মতোই জবাব দেবে মেটা এআই চ্যাটবট।

মেটার এআই দিয়ে কীভাবে এবং কী কী কাজ করতে পারবেন—নির্দিষ্ট কোনো রেস্তোরাঁ খুঁজে দেওয়া, ট্রিপ প্ল্যানিং, হোমওয়ার্ক করে দেওয়াসহ একাধিক কাজ করা যাবে এই চ্যাটবট দিয়ে। পাশাপাশি মেসেজ, ই-মেইল, রেজুমি, নিবন্ধ ইত্যাদি তৈরি করার ক্ষেত্রেও সাহায্য নিতে পারেন মেটা এআই চ্যাটবটের। এছাড়াও এআই ছবি তৈরি করা খবরের সংক্ষিপ্ত বর্ণনা জানা এবং ব্যবসার জন্য নতুন আইডিয়া জেনারেট করার মতো টাস্ক করা যাবে।

অনেকেই ভাবছেন এসব কাজ তো অন্যান্য চ্যাটবটও করে। তাহলে এই চ্যাটবটের বিশেষত্ব কী? সংস্থার দাবি, মেটা এআই চ্যাটবট ইউজারের দৈনন্দিন জীবনে যোগ হতে চলেছে। কারণ সারাদিনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করে মোবাইল ব্যবহারকারীরা। আর সেখানেই যোগ হবে চ্যাটবট অর্থাত্ আপনাকে আলাদা করে কোথাও যেতে হবে না। চ্যাটজিপিটির ক্ষেত্রে বিষয়টা কিছুটা আলাদা। এর জন্য আপনাকে ই-মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয় এবং আলাদা অ্যাপ ও ওয়েব ভিজিট করতে হয়। ফেসবুকে এই এআই চ্যাটবট যেভাবে ব্যবহার করবেন—ফেসবুকে সার্চ অপশনে ভিজিট করতে হবে। সেখানেই থাকবে ‘আস্ক মেটা এআই এনিথিং’ অপশন। এতে ট্যাপ করলেই খুলে যাবে চ্যাটবট। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারেও সার্চ অপশনে আসতে পারে এআই চ্যাটবট। ধরুন, মেসেঞ্জারে কাউকে অভিনব কিছু পাঠাতে চান অথবা ফেসবুকে এআই ছবি পোস্ট করতে চান, সেক্ষেত্রে সাহায্য নিতে পারেন মেটা এআই চ্যাটবটের। –ইত্তেফাক

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি