শনিবার, মে ২৩, ২০২৬
34 C
Dhaka

মূল ভুখন্ডের বাইরে থাকা মানুষের কাছে আকাশ

spot_img

৭৪ বছর পর বাংলাদেশের চ্যানেল দেখেতে পাচ্ছেন ‘বিলুপ্ত ছিটমলের বাসিন্দারা’

টেকভিশন২৪ ডেস্ক: দেশ বিভাজনে বিচ্ছিন্ন হওয়া বাংলাদেশ-ভারতের ছিটমহলগুলো ২০১৫ সালে বিলুপ্ত হলেও এর বাসিন্দাদের কাছে দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে জানার কোন সুযোগ ছিল না এতোদিনেও। প্রায় ৭৪ বছর পর বিলুপ্ত ছিটমহলে এখন আধুনিক টিভি সংযোগ পৌঁছে গেছে দেশের একমাত্র ডিটিএইচ সেবাদাতা ব্র্যান্ড আকাশের হাত ধরে। সাবেক ‘ছিট মহলবাসীরা’ টেলিভিশন দেখে তথ্য ও বিনোদন জগতের নতুন পৃথিবীতে সংযুক্ত হচ্ছেন।

১৯৪৭ সালে দেশভাগের প্রক্রিয়ায় ভারত-পাকিস্তানের সীমারেখা আকেঁন ব্রিটিশ আইনজীবি সিরিল জন র‌্যাডক্লিফ। র‌্যাডক্লিফের কলমের খোঁচায় রাষ্ট্রহীন মানুষ হয়ে পড়েন বাংলাদেশের লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড় ও নীলফামারী জেলার সীমান্ত এলাকায় এবং ভারতের কোচবিহার ও জলপাইগুড়ি জেলার সীমান্ত এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছিটমহলগুলোর বাসিন্দারা। ‘ছিটের লোক’, ‘নেই মানুষ’, ‘নিজভূমে পরবাসী’নামে ডাকা হতো তাদেরকে। পরষ্পর বিচ্ছিন্ন এ ছিটমহলের মানুষরা চাইলেও বৈধভাবে নিজদেশের মূল ভুখন্ডে যেতে পারতেন না। খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার মত মৌলিক অধিকার থেকেও তারা অনেকটা বঞ্চিত ছিলেন। পরিচয় গোপন করে কিছু সেবা গ্রহণ করলেও রাষ্ট্রের চোখে তা ছিল অপরাধ।

বাংলাদেশের ভেতরে থাকা ভারতের মানুষ ও ভারতের ভেতরে থাকা বাংলাদেশের মানুষরা ২০১৫ সালে পছন্দমত দেশের নাগরিকত্ব গ্রহণের সুযোগ পান। ৬৮ বছরের সেই অবরুদ্ধতার অবসান ঘটলেও তথ্য যোগাযোগ ও বিনোদনের মাধ্যমগুলো ছিল প্রায় বন্ধ। বিলুপ্ত ছিটমহলগুলোতে বিদ্যুৎ সংযোগের হাত ধরে এখন পৌঁছে গেছে টিভি দেখার আধুনিক সংযোগ সেবা ডিটিএইচ।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ফিড নিয়ে ২০১৯ সালের মে মাসে সেবা প্রদান শুরু করে আকাশ। স্যাটেলাইট সংযুক্তি ও প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে আকাশ ব্যবহারকারীরা দেশের যেকোনো প্রান্ত থেকে উন্নত এবং একইমানের ছবি-শব্দসহ টিভি দেখতে পান। বাংলাদেশে এমন সেবা শুধু আকাশই দিচ্ছে।

প্রত্যন্ত ও বিচ্ছিন্ন এলাকাগুলোতে ক্যাবল টিভি সংযোগ না পৌঁছানোর ফলে ওই এলাকাগুলোর জনগণ টিভি দেখার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে অবহিত ছিলেন না। অল্প কিছু পরিবার এন্টেনা সেট করে বিটিভি দেখার সুযোগ পেতেন। এমন প্রেক্ষাপটে দেশের এই বিচ্ছিন্ন এলাকাগুলোকে তথ্য-বিনোদনের প্রবাহে সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে বেক্সিমকো কমিউনিকেশন্সের ডিটিএইচ ব্র্যান্ড আকাশ। সেই ধারবাহিকতায় বিলুপ্ত ছিটমহলগুলোতে ডিটিএইচ সংযোগ পৌঁছে দিয়েছে আকাশ এবং দেশের সব ধরনের উন্নয়ন ও অগ্রগতির খবর জনতে পারছেন তারা। এর ফলে এই প্রত্যন্ত এলাকার মানুষের সামনে দেশ-বিদেশ দেখার-জানার নতুন রোমাঞ্চকর দুনিয়া খুলে গেছে।

বিলুপ্ত ছিটমহল দহগ্রামের বাসিন্দা ওবায়দুর রহমান বলেন, দেশ জানার ও পৃথিবী দেখার সুযোগ আমাদের কখনও হয়নি। এখন ঘোরার সুযোগ আসলেও শারিরিক শক্তি নেই। তবে আকাশ সংযোগ পেয়ে টিভি দেখার মাধ্যমেই বাংলাদেশসহ পৃথিবীর অনেক কিছু দেখতে পাই, জানতে পারি।

 

এই সপ্তাহের জনপ্রিয়

টেলিকম খাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান...

২০৩৫ সালের মধ্যে বিশ্ব জ্বালানিতে রাজত্ব করবে সৌরশক্তি

টেকভিশন২৪ ডেস্ক: আগামী এক দশকের মধ্যে কয়লা, তেল এবং...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: আজকের দিনে স্মার্টফোন কেবল পকেটে রাখার কোনো...

সর্বশেষ

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: আজকের দিনে স্মার্টফোন কেবল পকেটে রাখার কোনো...

টাচ বা ফেস আইডি নয়, এবার আসছে ‘ইয়ার আইডি’!

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন বা ল্যাপটপ আনলক করার জন্য আঙুলের...

ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস

টেকভিশন২৪ ডেস্ক: সবচেয়ে বেশি বাস অপারেটরদের সমাহার নিয়ে এক...

২০৩৫ সালের মধ্যে বিশ্ব জ্বালানিতে রাজত্ব করবে সৌরশক্তি

টেকভিশন২৪ ডেস্ক: আগামী এক দশকের মধ্যে কয়লা, তেল এবং...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি