মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
33.2 C
Dhaka

বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরা সমৃদ্ধ নতুন ফোন

টেকভিশন২৪ ডেস্ক:  বড় ডিসপ্লের নতুন আরেকটি ফোরজি স্মার্টফোন বাজারে ছেড়েছে প্রযুক্তিপণ্যের দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। যার মডেল ‘প্রিমো এনএফফাইভ’। আকর্ষণীয় ডিজাইনের ট্রিপল ক্যামেরার ফোনটিতে রয়েছে শক্তিশালী র‌্যাম-রম ও ব্যাটারি। এর ব্যাক কভারে ব্যবহৃত হয়েছে মোল্ডেড টেক্সচার। যা হ্যান্ডসেটিকে করেছে আরো অভিজাত ও অনন্য।

দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসেই ফোনটি অনলাইনের ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে কেনার সুযোগ রয়েছে। কার্বন ব্ল্যাক, আর্থ ব্লু, এমারেল্ড গ্রিন এবং প্যাস্টেল পার্পেল এই চারটি ভিন্ন রঙে ফোনটি বাজারে এসেছে। দাম মাত্র ৯,৬৯৯ টাকা।

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ‘প্রিমো এনএফফাইভ’ মডেলের স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে ৬.৮২ ইঞ্চির বিশাল পর্দা। ২০:৯ রেশিওর এইচডি প্লাস ইনসেল আইপিএস ওয়াটারড্রপ নচ ডিসপ্লের রেজুলেশন ১৬৪০ বাই ৭২০ পিক্সেল। ফলে ছবি বা ভিডিও দেখা, গেম খেলা কিংবা ইন্টারনেট ব্রাউজিংয়ে মিলবে আনন্দময় অভিজ্ঞতা। গ্রাহক হাতের মুঠোয় মুভি থিয়েটারের স্বাদ পাবেন।

নতুন এই ফোনের প্রয়োজনীয় গতি নিশ্চিতে আছে ১.৮ গিগাহার্টজের ১২ ন্যামোমিটার হেলিও এ২০ কোয়াডকোর প্রসেসর। প্রাণবন্ত ভিডিও ও গেমিং অভিজ্ঞতা দিতে গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে পাওয়ার ভিআর জিই৮৩০০। ৩ গিগাবাইট র‌্যামের সঙ্গে প্রয়োজনীয় ফাইল এতে সংরক্ষণে রয়েছে ৩২ গিগাবাইট স্টোরেজ। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ/২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির অটোফোকাস এইচডি ট্রিপল ক্যামেরা। ৫পি লেন্স সমৃদ্ধ এর ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরায় রয়েছে ১/৩.০৬ ইঞ্চির সেন্সর। ফলে উজ্জ্বল, ঝকঝকে রঙিন ছবি পাবেন গ্রাহক। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। যা অল্প আলোতেও দেবে নিখুঁত সেলফি। উভয় ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। এতে রয়েছে বিএসআই সেন্সর, বোকেহ, বিউটি, ফেস কিউট, টাচ ফোকাস, টাচ শট, ফিঙ্গার ক্যাপচার, সেলফ টাইমার, টাইম মার্ক, হোয়াইট ব্যালান্স, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, প্যানোরমা, নরমাল মোড, প্রোফেশনাল মোড, ওয়াটারমার্ক, জিফসহ অসংখ্য আকর্ষণীয় ফিচার।

অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোনটির প্রয়োজনীয় পাওয়ার ব্যাক-আপের জন্য রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি।

ডুয়াল ফোরজি সিম সাপোর্টেড ফোনটির মেমোরি কার্ডের জন্য রয়েছে আলাদা স্লট। কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৫.০, ওটিএ, ওয়্যারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট এবং ওটিজি সুবিধা। সেন্সর হিসেবে আছে জিপিএস, এ-জিপিএস নেভিগেশন, এক্সিলারোমিটার (থ্রিডি), ওরিয়েন্টশন, লাইট (ব্রাইটনেস), প্রোক্সিমিটি ইত্যাদি। মাল্টিমিডিয়া ফিচার হিসেবে আছে ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক ও রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও। ফোনের সুরক্ষায় রয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক এবং এন্টি-থেফট প্রযুক্তি।

বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ক্রেতারা পাচ্ছেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন ক্রয়ের ৩০ দিনের মধ্যে যেকোনো ধরনের ত্রুটিতে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হচ্ছে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন। তাছাড়া, এক বছরের এবং ব্যাটারিতে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

উল্লেখ্য, দেশের সব ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ড আউটলেটে ০% ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই সুবিধায় কেনা যায় যেকোনো মডেলের ওয়ালটন স্মার্টফোন। রয়েছে ১২ মাসের কিস্তি সুবিধাও।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি