রবিবার, অক্টোবর ৪, ২০২৬
28.3 C
Dhaka

মুজিববর্ষ উপলক্ষে “মুজিব অলিম্পিয়াডের” শুরু : উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ প্রতিবেদক : মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে শুরু হলো বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক অনলাইন কুইজ প্রতিযোগিতা ‘মুজিব অলিম্পিয়াড: বঙ্গবন্ধু ও বাংলাদেশ চর্চা’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি অধিদপ্তর এর আয়োজন করছে ।

‘মুজিব অলিম্পিয়াড: এর মূল লক্ষ্যই হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিজীবন, রাজনৈতিক ও রাষ্ট্রীয় কর্মজীবন সম্পর্কিত বিষয়াবলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ‘মুজিব অলিম্পিয়াড: প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী জীবন সংগ্রামে জয়ী হতে বঙ্গবন্ধুর আদর্শ চলার পথের পাথেয় উল্লেখ করে বলেন বঙ্গবন্ধু সারাজীবন মানুষের জন্য, দেশের জন্য উৎসর্গ করেছেন। তিনি বলেন বঙ্গবন্ধুর দূরদর্শিতা, প্রজ্ঞা, সাহসিকতা, মেধা এবং আবেগ ও ভালবাসার কারণে দেশের সাড়ে ৭ কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সহস্র সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছে। পলক বলেন গভীরভাবে বিশ্লেষণ করলে বুঝা যায় বঙ্গবন্ধু ছিলেন আদর্শ ও ত্যাগী রাজনৈতিকবিদ, আর্দশ সন্তান, দায়িত্বশীল স্বামী ও পিতা। অল্প বয়সেই জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু এবং বাংলার মানুষের হৃদয়ের বঙ্গবন্ধুতে পরিণত হলেন। দেশের শিল্পী, সাহিত্যিক এবং সৃজনশীল মেধাবী প্রজন্ম তাদের সৃষ্টিগুলোতে প্রযুক্তি ব্যবহার করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক লেখা ‘মুজিব আমার পিতা’ প্রবন্ধটি অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ফিল্ম তৈরি করা হয়েছে।

২০২১ সালের মধ্যে ফিল্মটি মুক্তি পাবে। বঙ্গবন্ধু হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন বর্তমান ও আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে গড়ে উঠতে এ অনলাইন প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, জাতির পিতার জীবনআর্দশ, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদেরকে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে গড়ে উঠতে নতুন প্রজন্মের প্রতি আহবান জানান। তিনি এ অলিম্পিয়াডের মাধ্যমে বিশ্বের বাংলা ভাষাভাষী ও প্রবাসী বাংলাদেশিদেরকে অংশগ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু-এর জন্ম, শৈশব, শিক্ষা জীবন, কৈশোর, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, ভাষা আন্দোলনে ভূমিকা, ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, কারাভোগ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণা, কারামুক্তি, স্বদেশ প্রত্যাবর্তন, স্বদেশ বিনির্মাণ, ব্যক্তিগত জীবন ও পরিবার, সম্মাননা, ইত্যাদি সাধারণ জনগণের মাঝে উপস্থাপন বিশেষ করে তরুণ সমাজকে বঙ্গবন্ধু এর আদর্শ ধারণ করা, বিশ্বের নিকট অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বর্ণাঢ্য জীবনকে তুলে ধরা হয়েছে। মুজিব অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে ২৫শে জুন বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত।

রেজিস্ট্রেশন করা যাবে ২৪শে জুন মধ্যরাত ১২টা পর্যন্ত। ‘মুজিব অলিম্পিয়াড: সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে https://www.mujibolympiad.gov.bd/register। বঙ্গবন্ধুর ওপর ফিল্ম সাবমিট করতে ভিজিট করতে হবে https://mujib100sfc.gov.bd/; ‘আমার বঙ্গবন্ধু’ শীর্ষক ভিডিও বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করতে হবে www.amarbangabandhu.gov.bd ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এ. বি. এম. আরশাদ হোসেন, মুজিব অলিম্পিয়াড প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার সৈয়দ ইশতিয়াক আহমেদ।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

সর্বশেষ

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

টেকভিশন২৪ ডেস্ক: ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার...

মিটিং থেকে ফোনকল—সবকিছু রেকর্ড করে এআই-তে নোট বানাবে BOYA Notra

টেকভিশন২৪ ডেস্ক: আপনার দৈনন্দিন মিটিং, ফোনকল, ইন্টারভিউ কিংবা লেকচারের...

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি