শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

‘মাস্ক আমার সুরক্ষা সবার’ ক্যাম্পেইনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : আসন্ন ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে স্থাপিত কোরবানির পশুর হাটে কোভিড-১৯ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘মাস্ক আমার সুরক্ষা সবার’ ক্যাম্পেইন শুরু হয়েছে।

আজ ১৬ জুলাই ২০২১ অনলাইনে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর মেয়র মোঃ আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি এবং শিক্ষা মন্ত্রণালয়-এর উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি, উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

বর্তমান করোনা পরিস্থিতিতে জীবন ও জীবিকার ভারসাম্য বজায় রেখে অর্থনীতির চাকা সচল রাখতে টিকা গ্রহণের পাশাপাশি সঠিকভাবে মাস্ক পরিধানের কোন বিকল্প নেই। ডিএনসিসি এবং চসিক এর সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এটুআই ও শক্তি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দেশব্যাপী এই কার্যক্রমের সাথে রয়েছেন গবেষণা সহযোগী প্রতিষ্ঠান ইয়েল-বিশ্ববিদ্যালয়, ইনোভেশন ফর পোভার্টি অ্যাকশন (আইপিএ) ও ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি); আর্থিক সহযোগী প্রতিষ্ঠান-সিটি ফাউন্ডেশন ও ফুডপান্ডা; মাস্ক বিতরণে সহযোগী প্রতিষ্ঠান সেন্টার ফর রির্সাচ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর ইয়াং বাংলা এবং বিডি ক্লিন।

উক্ত কার্যক্রমের আওতায় ডিএনসিসি-এর ৯টি এবং চসিক-এর ২টি গবাদি পশুর হাটে আগামী ১৭-২০ জুলাই ৪ দিনব্যাপী বিনামূল্যে মাস্ক বিতরণ করার পাশাপাশি সারাদেশের জনসাধারণকে সঠিকভাবে মাস্ক পরার বিষয়ে অনুপ্রাণিত করতে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং সরকারের বিভিন্ন দিক নির্দেশনা নাগরিকদের মধ্যে প্রচার করা হবে। এই ক্যাম্পেইনের আওতায় গবাদি পশুর হাটে ৫০০ প্রোমোটারের মাধ্যমে হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা হবে এবং প্রায় ৮ লক্ষ মাস্ক বিতরণ করা হবে।

ডিএনসিসি’র মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, জাতীয় হেল্পলাইন সেবা ৩৩৩ এর মাধ্যমে বিভিন্ন জরুরি সেবার পাশাপাশি খাদ্য সহায়তাও পৌঁছে দেওয়া হচ্ছে। আইসিটি ডিভিশনের সহায়তায় সবার ঢাকা অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যাপের মাধ্যমে কোনো নাগরিক অভিযোগ করলে ২৪ ঘণ্টার মধ্যেই এর সমাধান হবে কী হবেনা সে সাড়া পাবেন। হাসপাতালগুলোতে হাই-ফ্লো-ন্যাজাল ক্যানোলা প্রদানের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, “করোনার মতো কোরবানিও একটি বাস্তবতা। করোনাকে ম্যানেজ করেই আমাদের চলতে হবে। করোনা ম্যানেজমেন্টের অংশই হলো মাস্ক পরা।

চট্টগ্রামের কোরবানির হাটগুলোতে মাস্ক পরার সচেতনতা বৃদ্ধিতে নেওয়া উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে সিটি কর্পোরেশনের (চসিক) মাননীয় মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে চট্টগ্রামের ৫টি পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। এ হাটগুলোতে মাস্ক ও সেনিটাইজার বিতরণ করা হচ্ছে। মাস্ক ছাড়া যাতে কেউ হাটে ঢুকতে না পারে সেজন্য ইজারাদারদের শর্ত দেওয়া হয়েছে। কোরবানির জন্য একটি পশু কেনার জন্য মাত্র একজনকে হাটে ঢুকতে দেওয়া হবে ও জনগণকে সচেতন করতে নিয়মিত মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।”

জীবন ও জীবিকার ভারসাম্য বজায় রেখে অর্থনীতির চাকা সচল রাখতে টিকা গ্রহণের পাশাপাশি সঠিকভাবে মাস্ক পরার অভ্যাসের উপর গুরুত্বারোপ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি, বলেন, জীবন ও জীবিকা দুটোকেই রক্ষা করে দেশের সকল কার্যক্রম সচল রাখার জন্য এবং পরিবারের সকলকে সুরক্ষিত রাখতে আমাদেরকে সঠিক পদ্ধতিতে মাস্ক পরার অভ্যাস করতে হবে। নির্বাচনী এলাকা নাটোর-৩ আসনের স্থানীয়দের জনগণের মাঝে বিতরণের জন্য এরই মধ্যে তিন লক্ষ মাস্ক বিতরণ করা হয়েছে এবং ঈদকে কেন্দ্র করে আরও দুই লক্ষ মাস্ক বিতরণ করা হবে বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী।

সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলোকেও মাস্ক পরার ক্যাম্পেইনে যুক্ত করার আহ্বান জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি, বলেন, দেশের শিক্ষা পরিবেশ চলমান রাখার লক্ষ্যে বিদ্যালয়গুলো খুলে দেওয়ার চেষ্টা করছি। 

উল্লেখ্য, ইয়েল বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং আইপিএ-এর গবেষণা ও পরিমার্জনের পর যৌথভাবে উপস্থাপিত মডেল ‘নরমালাইজ মাস্ক ওয়ারিং মডেল’ (NORM) এর উপর ভিত্তি করে এই ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিগত ০৪ মাস ধরে বাংলাদেশের ৬০০টি ইউনিয়নের প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার মানুষের ওপর গবেষণাটি করা হয়েছে। বিনামূল্যে মাস্ক বিতরণ, মাস্ক ব্যবহারের গুরুত্ব নিয়ে তথ্য প্রদান, মাস্ক পরিধানে উৎসাহিত করা এবং বিশ্বস্ত নেতাদের মাধ্যমে প্রচারণা-এ চারটি অনুষঙ্গ এই মডেলে উপস্থাপিত হয়েছে। সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ও আসন্ন ঈদ-উল-আযহার সময় জনসমাগম বেড়ে যাওয়ার সম্ভাবনা বিবেচনায় আরও ব্যাপক আকারে দুই মাসব্যাপী ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ ক্যাম্পেইন গ্রহণ করার উদ্যোগ নেয়া হয়েছে।

শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন ফুডাপান্ডা বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আম্বারিন রেজা, ইয়েল ইউনিভার্সিটি এর অর্থনীতি বিভাগের অধ্যাপক আহমেদ মুশফিক মুবারক, শিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস ও হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার ম্যানেজার মিজ পূরবী মতিন। অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে ডিএনসিসি, চসিক, আইসিটি বিভাগ, এটুআই, হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া ও সহযোগী অন্যান্য সংগঠনের এর ঊর্ধ্বতন কমকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীগণ যুক্ত ছিলেন।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি