মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
26.1 C
Dhaka

মনের বন্ধুতে এআই অ্যাসিসট্যান্ট; স্টার্টআপ বাংলাদেশ এর সাথে চুক্তি

স্টার্টআপ বাংলাদেশ ও সংশ্লিষ্ট স্টার্টআপে মানসিক স্বাস্থ্যসেবা দেবে মনের বন্ধু

টেকভিশন২৪ প্রতিবেদক: স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল) ও প্রতিষ্ঠানটির ‘পোর্টফোলিও’ স্টার্টআপগুলোর কর্মীদের স্বাস্থ্যসেবা দেবে মনের বন্ধু। এ বিষয়ে গত ১৩ মে সোমবার মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মনের বন্ধু ও উদ্ভাবনী উদ্যোগগুলোর সহায়ক প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের (এসবিএল) মধ্যে একটি চুক্তি হয়েছে। কর্মীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরাসরি ও অনলাইন পরামর্শ দেওয়ার পাশাপাশি মনের বন্ধু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক মানসিক স্বাস্থ্যসেবা দেবে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তৌহিদা শিরোপা ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ চুক্তিপত্রে সই করেন।

চুক্তি হওয়ার পর এসবিএলের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বলেন, মন ভালো থাকলে মানুষের কর্মদক্ষতা বাড়বে। প্রযুক্তির মাধ্যমে যাতে সব বয়সের সবার কাছে সহজে, দ্রুত ও সুলভে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া যায়, তা নিয়ে মনের বন্ধু কাজ করছে।  তৌহিদা শিরোপা বলেন, এনএলপি ব্যবহারে এআই অ্যাসিসট্যান্টটি এখন ইংরেজিতে কথোপকথন চালাতে পারে। বাংলা ভাষা বোঝার কাজটি এর মধ্যে ৮৫ শতাংশ শেষ হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে পুরোপুরি শেষ হবে। আপাতত বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এই সেবাটি সাবসক্রিপশন বেসিসে চালু করা হল। এর মাধ্যমে কোন কর্মীর যদি মন খারাপ হয়, তিনি চাইলেই তার মনের কথা এই এআই অ্যাসিসট্যন্টের সঙ্গে শেয়ার করতে পারবেন। তবে তাদের কোনো কথপোকথন কোথাও রেকর্ড থাকবে না। এনক্রিপ্টেড এই কথপোকথন অজ্ঞাত পরিচয়ে স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করবে এআইটি। এছাড়াও কোনো কর্মী যখন এআই অ্যাসিসিট্যান্ট ব্যবহার করবেন তখন খুবই মনোযোগী শ্রোতা হিসেবে সে ব্যক্তির পছন্দের বা তার জন্য প্রয়োজনী পরামর্শ দিতে পারবে। একইসঙ্গে কোন চিকিৎসক তার জন্য উপযোগী সেই কথাও শেয়ার করবে।

অফিসের কর্মীদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি সেবা ‘এআই অ্যাসিসট্যান্ট ফর এমপ্লয়ী ওয়েলবিং’ মাধ্যমে ইনপারসন ও অনলাইন কাউন্সেলিংয়ের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকেই মনের বন্ধুর প্রাথমিক মানসিক স্বাস্থসেবা পাবে প্রতিষ্ঠানগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী নিজস্ব জিপিটি তৈরি করে নতুন এই কৃত্রিম সহকারী তৈরি করেছে মনের বন্ধু। প্রাথমিক পর্যায়ে ব্যক্তির ইংরেজি ভাষা পুরোপুরি বুঝতে পারলেও আগামী তিন মাসের মধ্যে বাংলা ভাষাতেও কথোপকথন করে মনের স্বাস্থের খোঁজ নিতে পারবে মনের বন্ধু এআই অ্যাসিট্যান্ট। টানা দুই বছর গবেষণা ও উন্নয়নের মাধ্যমে এই সেবাটি চালু করা সম্ভব হলো বলে জানিয়েছেন মনের বন্ধু প্রতিষ্ঠাতা তৌহিদা শিরোপা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ ইউজি আন্দো, জাইকা বাংলাদেশ অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার আলিমুল হাসান, বিটিআই কমিউনিকেশন ডিরেক্টর আয়েশা সিদ্দিক, আইএলও বাংলাদেশের কমিউনিকেশন ডিরেক্টর ফারহানা আলম, সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ প্রতিনিধি ওয়ারদা আশরাফ, কনসার্ন ওয়ার্লড ওয়াইডের মানবসম্পদ বিভাগের প্রধান সৈয়দ রেজওয়ানা হাসান ও মনোচিকিৎসক ড. আফরোজা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধ্যানের (মেডিটেশন) মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের শুরু করেন মনের বন্ধুর প্রধান কাউন্সেলর ও হেড অব মেন্টাল হেলথ কাজী রুমানা হক। নতুন এআই সমাধানের বিস্তারিত তুলে ধরেন মনের বন্ধু প্রযুক্তি দলের আহমেদ জাবির। ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৫৩ লাখের বেশি মানুষকে সরাসরি ও অনলাইনে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করেছে মনের বন্ধু। আজ স্বাক্ষরিত চুক্তির আওতায় এসবিএলের পোর্টফোলিও স্টার্টআপগুলোর কর্মীরা মনের বন্ধুর কাউন্সেলরদের পরামর্শ ও অন্যান্য সেবা পাবেন।

এরই মধ্যে ইউএন-উইমেন এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড ফর জেন্ডার ইকুয়ালিটি (২০২২), জিজিইএস ইকো গেম চেঞ্জার অ্যাওয়ার্ড (২০২২), কমনওয়েলথ ডিজিটাল হেলথ অ্যাওয়ার্ড (২০২১), কল ফর নেশন (২০২০) অ্যাওয়ার্ডসহ দেশি-বিদেশি বেশ কিছু স্বীকৃতি পেয়েছেন মনের বন্ধু প্রতিষ্ঠাতা তৌহিদা শিরোপা।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি